T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৩৮১

শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পেয়েছিলেন-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জুলিও কুরি পদক
সমাধান
১০ অক্টোবর ১৯৭২ বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে জুলিও কুরী পদকে ভূষিত করে। ২৩ মে ১৯৭৩ এ পদকটি বঙ্গবন্ধুকে প্রদান করা হয়।
২০৩৮২

বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাজ কাঁকড়া
সমাধান
৩ক২ = ৩×২২ =  ৩জন।
২০৩৮৩

গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘন্টা আগে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৬ ঘন্টা
সমাধান
গ্রিনিচের (০° দ্রাঘিমার ) স্থানীয় সময়কে সমগ্র পৃথিবীর প্রমাণ সময় হিসেবে গ্রহণ করা হয়েছে। বাংলাদেশের প্রমাণ সময় অপেক্ষা ৬ ঘণ্টা অগ্রবর্তী।
২০৩৮৪

বাংলাদেশ ও ভারতের মধ্যে সমুদ্র সীমার মীমাংসা হয়েছে কোন আদালতে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্থায়ী সালিশি আদালতে
সমাধান
৭ জুলাই ২০১৪ বাংলাদেশ - ভারতের সমুদ্রসীমা নির্ধারণী মামলার রায় হয়। বাংলাদেশ ও ভারতের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তি মামলার রায় হয় নেদারল্যান্ডসের স্থায়ী সালিসি আদালতে। সঠিক উত্তর - স্থায়ী সালিসি আদালত।
২০৩৮৫

ইরানের কোন পারমাণবিক প্লান্টকে প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী Highly Enriched Uranium প্রস্তুতির জন্য সন্দেহ করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইসফাহান পারমাণবিক প্লান্ট
সমাধান
ইরানের প্রথম পারমাণবিক অস্ত্র উপযোগী Highly Enriched Uranium প্রস্তুতির জন্য সন্দেহ করা হয় - ইসফাহান পারমাণবিক প্লান্ট।
২০৩৮৬

যীশুখ্রিষ্ট কত বছর পৃথিবীতে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩৩ বছর
সমাধান
যীশুখ্রিষ্ট ৩৩ বছর পৃথিবীতে ছিলেন। যীশু খ্রিস্ট (৪ খ্রি.পূ. – ৩০/৩৩ খ্রি.), যিনি নাসরতীয় যিশু বা যিশু খ্রিষ্ট নামেও পরিচিত, ছিলেন প্রথম শতাব্দীর একজন ইহুদি ধর্মপ্রচারক ও ধর্মীয় নেতা। তিনি বিশ্বের বৃহত্তম ধর্ম খ্রিস্টধর্মের কেন্দ্রীয় ব্যক্তিত্ব। অধিকাংশ খ্রিস্টানের বিশ্বাসমতে তিনি হলেন পুত্র ঈশ্বরের অবতার বা মাংসে মূর্তিমান বাক্য এবং পুরাতন নিয়মে ভাবোক্ত প্রতীক্ষিত মশীহ বা খ্রিষ্ট।
২০৩৮৭

কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুদ্রার মান নিয়ন্ত্রণ
সমাধান
কেন্দ্রীয় ব্যাংকের প্রধান উদ্দেশ্য হলো মুদ্রার মান নিয়ন্ত্রণ। এছাড়া ও এর অন্য কার্যাবলির মধ্যে রয়েছে আমানত গ্রহণ, ঋণ প্রদান, মুনাফা অর্জন ,বাণিজ্যিক ব্যাংকের ব্যাংক হিসেবে কাজ করা, নোট ছাপানো।
২০৩৮৮

যে ভাষা থেকে Education শব্দটির উৎপতি হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লাতিন
সমাধান
ল্যাটিন ভাষা থেকে Education শব্দটির উৎপতি হয়েছে।
২০৩৮৯

গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নেপালে
সমাধান
গৌতম বুদ্ধের জন্মস্থান লুম্বিনী নেপালে। গৌতম বুদ্ধ ছিলেন একজন শ্রমণ (তপস্বী) ও জ্ঞানী, যাঁর শিক্ষার ভিত্তিতে বৌদ্ধধর্ম প্রবর্তিত হয়। তিনি সিদ্ধার্থ গৌতম, শাক্যমুনি বুদ্ধ, বা ‘বুদ্ধ’ উপাধি অনুযায়ী শুধুমাত্র বুদ্ধ নামেও পরিচিত। অনুমান করা হয়, তিনি খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ থেকে ৪র্থ শতাব্দীর মধ্যবর্তী কোনও এক সময়ে প্রাচীন ভারতের পূর্বাঞ্চলে জীবিত ছিলেন এবং শিক্ষাদান করেছিলেন।
২০৩৯০

আয়কর কোন ধরনের কর?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রত্যক্ষ কর
সমাধান
আয়কর হলো প্রত্যক্ষ কর। আয়কর হচ্ছে এক ধরনের বার্ষিক ব্যয় যা উপার্জিত মজুরি, বেতন, কমিশন এবং অনর্জিত আয় (ডিভিডেন্ড, সুদ, ভাড়া, ট্রেডের লাভ) এর ওপর ধার্য করা হয়।