T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৩৯১

হিন্দুদের আদি ধর্মগ্রন্থ কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেদ
সমাধান
হিন্দুদের আদি ধর্মগ্রন্থ বেদ। বেদকে শ্রুতি (যা শ্রুত হয়েছে) সাহিত্যও বলা হয়। এইখানেই সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলির সঙ্গে বেদের পার্থক্য। কারণ, সনাতন ধর্মের অন্যান্য ধর্মগ্রন্থগুলিকে বলা হয় স্মৃতি (যা স্মরণধৃত হয়েছে) সাহিত্য। প্রচলিত মতে বিশ্বাসী সনাতন ধর্মতত্ত্ববিদদের মতে, বেদ প্রাচীন ঋষিদের গভীর ধ্যানে প্রকাশিত হয়েছিল এবং প্রাচীনকাল থেকেই এই শাস্ত্র অধিকতর যত্নসহকারে রক্ষিত হয়ে আসছে। সনাতন মহাকাব্য মহাভারতে ব্রহ্মাকে বেদের স্রষ্টা বলে উল্লেখ করা হয়েছে। যদিও বৈদিক স্তোত্রগুলিতে বলা হয়েছে, একজন সূত্রধর যেমন নিপূণভাবে রথ নির্মাণ করেন, ঠিক তেমনই ঋষিগণ দক্ষতার সঙ্গে বেদ গ্রন্থনা করেছেন। বেদে মোট মন্ত্র সংখ্যা ২০৪৩৪টি।
২০৩৯২

পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১ জানুয়ারি
সমাধান
পৃথিবী সূর্যের নিকটতম স্থানে অবস্থান করে - ১ জানুয়ারি। জ্যোতির্বিজ্ঞানের রেওয়াজ থেকে, অয়তান্ত - বিন্দু অনুসারে চারটি ঋতুর হিসাব করা যায়—এটা হল সেই বিন্দু যা থেকে পৃথিবীর অক্ষ রেখার অক্ষীয় ঢাল সূর্যের কত কাছে রয়েছে বা সূর্য থেকে কত দূরে রয়েছে তার হিসাব পাওয়া যায়—এবং বিষুব অনুসারে, যখন অক্ষীয় ঢালের দিক ও সূর্যের দিক সমান্তরালে থাকে। উত্তর গোলার্ধে, শীতকালীন অয়তান্ত - বিন্দু (winter solstice) বর্তমানে হয়ে থাকে ২১ ডিসেম্বর; গ্রীষ্মকালীন অয়তান্ত - বিন্দু হয়ে থাকে ২১ জুনের কাছাকাছি সময়ে, বসন্ত বিষুব হয়ে থাকে ২০ মার্চের কাছাকাছি এবং হেমন্তকালীন বিষুব হ্যে থাকে ২২ বা ২৩ সেপ্টেম্বর। দক্ষিণ গোলার্ধে এর বিপরীত ঘটনা ঘটে থাকে, যেখানে গ্রীষ্মকালীন ও শীতকালীন অয়তান্ত - বিন্দু গুলো নিজের মধ্যে পাল্টিয়ে যায় এবং বসন্ত বিষুব ও শারদীয় বিষুবের দিনও নিজেদের মধ্যে পাল্টিয়ে যায়।
২০৩৯৩

বাংলাদেশে কয়টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৩টি
সমাধান
বাংলাদেশে ১৩টি পরমাণু চিকিৎসা কেন্দ্র আছে। সোসাইটি অব নিউক্লিয়ার মেডিসিন, বাংলাদেশ আয়োজিত ২৩তম জাতীয় সম্মেলনে বক্তারা বলেছেন, খুলনাসহ দেশের ১৫টি নিউক্লিয়ার মেডিসিন সেন্টার (পরমাণু চিকিৎসা কেন্দ্র) স্বাস্থ্যসেবায় অনন্য অবদান রাখছে। এর মধ্যে সাতটি কেন্দ্রকে আধুনিক কেন্দ্র হিসেবে রূপ দিতে ইতোমধ্যেই প্রকল্প হাতে নেয়া হয়েছে। পরে বাকিগুলোও আধুনিকায়নের পর নতুন করে আরও সাতটি পরমাণু কেন্দ্র করা হবে। যা দেশের স্বাস্থ্যসেবায় অভূতপূর্ব অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।
২০৩৯৪

গিনিস বুক অব রেকর্ডে নাম উঠেছে বাংলাদেশের কোন খেলোয়াড়ের?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জোবায়রা লিনু
সমাধান
জোবায়রা লিনু বাংলাদেশের প্রখ্যাত টেবিল টেনিস খেলোয়াড়। ১৯৭৭ - ২০০১ সাল পর্যন্ত ১৬; বার জাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়ান হওয়ায় গিনেস অব ওয়ার্ল্ড রেকর্ডস এ তার নাম উঠেছে।
২০৩৯৫

'সমাজ অর্থে গোটা সামাজিক সম্পর্কের ব্যবস্থাকেই বোঝায়' - উক্তিটি কার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মরিস জিন্সবার্গ
সমাধান
মরিস জিন্সবার্গ সমাজবিজ্ঞান এর  মানব সমাজের পারস্পরিক ক্রিয়া ও পারস্পরিক সম্পর্ক এবং অবস্থা ও পরিণতি সম্পর্কে সংজ্ঞা দিয়েছেন।
২০৩৯৬

২০০৭ সালে রসায়নে নোবেল পুরস্কার পান কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গেরহার্ড আর্টাল
সমাধান
২০১৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন জ্যঁ পিয়েরে সভেজ (ফ্রান্স) ,স্যার ফ্রেসার স্টোডার্স (যুক্তরাজ্য) ও বার্নার্ড এল ফেরিজা (নেদারল্যান্ডস)।
২০৩৯৭

জাতীয় আয় কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য
সমাধান
জাতীয় আয় হলো - উৎপাদিত দ্রব্য ও সেবাসামগ্রীর আর্থিক মূল্য।
২০৩৯৮

পৃথিবীর আনুমানিক বয়স কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৪৫০০ মিলিয়ন বছর
সমাধান
পৃথিবীতে একদম শুরু থেকে ইউরেনিয়াম রয়েছে। শুরুতে কোনো সিসা ছিল না। প্রতি বছর ইউরেনিয়াম একটু একটু করে সিসায় রূপান্তরিত হয়। এই ইউরেনিয়াম বের করে প্রতি কেজিতে কতটুকু করে সিসা রয়েছে সেটা বের করা হয়।এক কেজি ইউরেনিয়াম প্রতি বছরে ১÷৭৪০,০০,০০,০০০ কেজি করে বদলে গিয়ে সিসাতে পরিণত হয়।১ বছরে যদি ১÷৭৪০,০০,০০,০০০ কেজি হয় তাহলে ১০০ বছরে ১০০÷৭৪০,০০,০০,০০০ কেজি হবে। এভাবেই পৃথিবীর বয়স হিসেব করা হয়। এখন ইউরেনিয়ামের সাথে যদি ৬০.৮২% সিসা ভেজাল থাকে তবে গণিতের মাধ্যমে বের করি:পৃথিবীর বয়স: ৭৪০,০০,০০,০০০ এর ৬০.৮২% = ৪৫০ কোটি বছর।
২০৩৯৯

'ইরাটম' কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উন্নত জাতের ধান
সমাধান
'ইরাটম' উন্নত জাতের ধান। ইরাটম - ২৪ জাতের বৈশিষ্ট্যঃ এটি একটি মধ্যম স্বল্প জীবনকাল সম্পন্ন জাত। জীবনকাল বোরো মৌসুমে ১৪০ - ১৫০ দিন ও আউশ মৌসুমে ১২৫ - ১৩০ দিন। গাছ মাঝারী আকারের লমবা (৮০ - ৮৫ সেমি) জাতটি পাতা পোড়া রোগ প্রতিরোধী। প্রতি গুছিতে কুশির সংখ্যা ১৭ - ২০ টি, ছড়া ২১ সে.মি. লম্বা ও ১৪০ - ১৫০ টি ধান ধরে । চাল মাঝারী সরু ও লম্বা। চালে এ্যামাইলোজের পরিমাণ ২৬ - ২৮% ও আমিষের পরিমাণ ৮.২১ - ৮.৩৮%। ভাত সহজে নষ্ট হয় না।
২০৪০০

ওয়াটার লু কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেলজিয়ামে
সমাধান
ওয়াটার লু বেলজিয়ামে অবস্থিত। ওয়াটার লু'র যুদ্ধ ১৮১৫ সালের ১৮ জুন বেলজিয়ামের ওয়াটার লু নামক স্থানে সংগঠিত হয়। ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এই যুদ্ধে দুইটি সম্মিলিত শক্তি, যথা - ডিউক অব ওয়েলিংটনের অধীন ব্রিটিশ সেনাবাহিনী এবং গাবার্ড ভন বুচারের অধীন পার্শিয়ান সেনাবাহিনীর নিকট পরাজিত হন।