২০৪০১
বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী কে?
উত্তর
জয়নুল আবেদিন
সমাধান
বাংলাদেশের শ্রেষ্ঠ চিত্রশিল্পী জয়নুল আবেদিন।
জয়নুল আবেদিন (২৯ ডিসেম্বর ১৯১৪ - ২৮ মে ১৯৭৬) বিংশ শতাব্দীর একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। পূর্ববঙ্গে তথা বাংলাদেশে চিত্রশিল্প বিষয়ক শিক্ষার প্রসারে আমৃত্যু প্রচেষ্টার জন্য তিনি শিল্পাচার্য অভিধা লাভ করেন।
তার বিখ্যাত চিত্রকর্মের মধ্যে রয়েছে দুর্ভিক্ষ - চিত্রমালা, সংগ্রাম, সাঁওতাল রমণী, ঝড়, কাক, বিদ্রোহী ইত্যাদি। ১৯৭০ খ্রিস্টাব্দে গ্রামবাংলার উৎসব নিয়ে আঁকেন তার বিখ্যাত ৬৫ ফুট দীর্ঘ ছবি নবান্ন।
২০৪০২
কোন সালে ইরাক-কুয়েত যুদ্ধ হয়?
উত্তর
1990
সমাধান
১৯৯০ সালে ইরাক - কুয়েত যুদ্ধ হয়।
পারস্য উপসাগরীয় যুদ্ধের সূচনা ২ আগস্ট, ১৯৯০ সালে। ১৯৯১ সালের ২৮ ফেব্রুয়ারি এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অপারেশন ডেজার্ট স্টর্ম নামে সমধিক পরিচিত এই যুদ্ধের সংঘটিত হয় ইরাক এবং ৩৪টি দেশের জাতিসংঘ অনুমোদিত যৌথ বাহিনীর মধ্যে।
১৯৯০ সালের আগস্ট মাসে ইরাকের কুয়েত আগ্রাসন এবং কুয়েতি ভূ - খন্ড দখলের প্রেক্ষিতে ইরাকী বাহিনীর হাত থেকে কুয়েতকে মুক্ত করাই ছিল এ যুদ্ধের উদ্দেশ্য।
২০৪০৩
বাংলাদেশের কৃষিক্ষেত্রে 'দোয়েল' কিসের নাম?
উত্তর
উন্নত জাতের গম
সমাধান
বাংলাদেশের কৃষিক্ষেত্রে 'দোয়েল' উন্নত জাতের গম নাম।
বাংলাদেশের কিছু কৃষি ক্ষেত্রে কিছু উন্নত জাতের গমের নাম হল:
১. ইনিয়া - ৬৬ :৩.৫ - ৩.৭ টন/হেক্টর
২. নরটেনো - ৬৭ :৩.২ - ৩.৫ টন/হেক্টর
৩. সোনালিকা :২.৩ - ২.৮ টন/হেক্টর
৪. টেনোরী - ৭১ :৩.৪ - ৩.৫ টন/হেক্টর
৫. জুপাটিকো - ৭৩ :৩.৪ - ৩.৫ টন/হেক্টর
৬. বলাকা :২.২ - ২.৮ টন/হেক্টর
৭. দোয়েল : ৩.৫ - ৪.০ টন/হেক্টর
৮. পবণ :৩.৭ - ৪.২ টন/হেক্টর
৯. আনন্দ :২.১ - ২.৬ টন/হেক্টর
১০. কাঞ্চণ :৩.৫ - ৪.৬ টন/হেক্টর
১১. বরকত :২.১ - ২.৮ টন/হেক্টর
১২. আকবর :৩.৫ - ৪.৫ টন/হেক্টর
২০৪০৪
বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত?
উত্তর
333
সমাধান
বাংলাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৩৩টি।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)
তৎকালীন জনশিক্ষা দপ্তরকে পুণর্গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয়। এ অধিদপ্তরের প্রধান কাজ হল দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষাকে পরিচালনা ও নিয়ন্ত্রণ এবং শিক্ষা নীতির বাস্তবায়ন করা। বর্তমানে ৬৪টি জেলা শিক্ষা অফিস
৪৮৯টি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস
২৫টি থানা মাধ্যমিক শিক্ষা অফিস (প্রকল্প)
৩৩৫টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়
২৩৬৩টি বেসরকারি মহাবিদ্যালয়
১৬১০৯টি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়
৭৫৯৮টি বেসকারি মাদরাসা।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ক্ষেত্রে শিক্ষানীতির বাস্তবায়ন করা।
দেশের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা স্তরের সাধারণ শিক্ষার সাথে সম্পৃক্ত নীতি প্রণয়নে প্রশাসনিক মন্ত্রণালয়কে সাহায্য করা।
শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষা কার্যক্রমকে তদারকি করা।
উন্নয়ন প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ কার্যক্রম গ্রহন, বাস্তবায়ন এবং তদারকি করা।
দেশের সাধারণ শিক্ষার গুণগত মান নিশ্চিত করা।
২০৪০৫
পূর্ববঙ্গ ও আসাম প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন ---
উত্তর
লর্ড কার্জন
সমাধান
বিট্রিশ শাসনামলে বাংলা, বিহার, উড়িষ্যা মধ্য প্রদেশ ও আসামের কিছু অংশ নিয়ে গঠিত হয়েছিল বাংলা প্রদেশ বা বাংলা প্রেসিডেন্সি। এর আয়তন বড় হওয়ার ১৯০৩ সালে বঙ্গবঙ্গের পরিকল্পনা গৃহীত হয়। ১৯০৪ সালে ভারত সচিব এটি অনুমোদন করেন এবং ১৯০৫ সালের জুলাই মাসে বঙ্গভঙ্গের পরিকল্পনা প্রকাশিত হয়। এ পরিকল্পনায় ঢাকা, চট্রগ্রাম , রাজশাহী, আসাম, জলপাইগুড়ি, পার্বত্য ত্রিপুরা ও মালদহ নিয়ে গঠিত হয় পূর্ব বঙ্গ ও আসাম নামে নতুন প্রদেশ। এ প্রদেশ গঠনকালে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। বঙ্গবঙ্গ রদের সময় গভর্নর ছিলেন লর্ড হার্ডিঞ্জ।
২০৪০৬
বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি কে?
উত্তর
বিল গেটস
সমাধান
বর্তমানে কম্পিউটার জগতের কিংবদন্তি বিল গেটস।
উইলিয়াম হেনরী গেটস বা বিল গেটস (জন্ম ২৮ অক্টোবর, ১৯৫৫) মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান, সাবেক প্রধান সফটওয়্যার নির্মাতা এবং সাবেক সিইও। একাধারে ১৩ বছর যাবৎ তিনি পৃথিবীর সর্বোচ্চ ধনী ব্যক্তি ছিলেন। তিনি ১৯৯৪ সালের ১লা জানুয়ারী তারিখে মেলিন্ডা ফ্রেঞ্চ - কে বিয়ে করেন।
১৯৭৫ সালে বিল গেটস এবং পল এলেন একসাথে "মাইক্রোসফট" কোম্পানির প্রতিষ্ঠা করেন, যেটা পরবর্তীতে পৃথিবীর সবচেয়ে বড় পিসি কোম্পানির মর্যাদা পায়।
২০৪০৭
১৯৫৪ সালে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের প্রতীক ছিল ----
উত্তর
নৌকা
সমাধান
পাকিস্তান শাসনামলে পূর্ব বাংলার প্রথম প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৫৪ সালের ১১ মার্চ। এ নির্বাচনে মুসলিম লীগের পরাজয় নিশ্চিত করতে আওয়ামী মুসলিম লীগ, কৃষক শ্রমিক দল, নেজামে ইসলাম ও গণতন্ত্রী দল একত্রিত হয়ে ১৯৫৩ সালের ৪ ডিসেম্বর গঠন করে যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। ধানের শীষ ও লাঙ্গল যথাক্রমে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক দিল বিএনপি এ জাতীয় পার্টির নির্বাচনী প্রতীক।
২০৪১০
বাংলাদেশে জাতীয় সঞ্চয় মোট জাতীয় আয়ের আনুমানিক কত শতাংশ?
উত্তর
29.40%
সমাধান
বাংলাদেশের জাতীয় আয় 317 বিলিয়ন ডলার । সন্চয় 43 বিলিয়ন ডলার