T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৪১১

বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুর্শিদকুলী খান
২০৪১২

কোন সালে হংকং যুক্তরাজ্য থেকে চীনের নিয়ন্ত্রণে চলে যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1997
সমাধান
হংকং একসময় ব্রিটেনের কলোনি ছিল। ৯৯ বছরের ইজারার মেয়াদ শেষ হওয়ার পর ১৯৯৭ সালে ব্রিটেন চীনের কাছে হংকংকে ফিরিয়ে দেয় এবং সেই থেকে ৪২৬ বর্গমাইলের সুবাসিত বন্দরটি ‘এক দেশ, দুই ব্যবস্থা’ অনুসারে চীনের অধীনেই রয়েছে।
২০৪১৩

সারপ্লাস ভ্যালু অব লেবার তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কার্ল মার্কস
সমাধান
সারপ্লাস ভ্যালু অব লেবার তত্ত্বের প্রবক্তা কার্ল মার্কস। কার্ল হাইনরিশ মার্ক্স (৫ই মে, ১৮১৮ – ১৪ই মার্চ, ১৮৮৩) একজন জার্মান দার্শনিক, অর্থনীতিবিদ, ইতিহাসবেত্তা, সমাজ বিজ্ঞানী, রাজনৈতিক তাত্ত্বিক, সমাজতান্ত্রিক বিপ্লবী। সমগ্র মানব ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিত্বদের একজন মার্ক্স। মার্ক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ রচনাগুলোর মাঝে রয়েছে তিন খণ্ডে রচিত পুঁজি এবং ফ্রিডরিখ এঙ্গেলসের সাথে যৌথভাবে রচিত কমিউনিস্ট ইশতেহার (১৮৪৮)।
২০৪১৪

বাংলাদেশে সবচেয়ে বেশি উৎপাদিত হয় ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বোরো ধান
সমাধান
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী ২০১৪ - ১৫ অর্থবছরে বাংলাদেশে আউশ ধান উৎপাদনের পরিমাণ ২৩.২৮ লক্ষ মেট্রিক টন। আমন ধান উৎপাদন হয় ১৩১.৯০ লক্ষ মেট্রিক টন। আর বোরো ধান উৎপাদনের পরিমাণ ১৯১.৯২ লক্ষ মেট্রিক টন।
২০৪১৫

একটি দেশের মুদ্রা বাজারের প্রধান চালিকা শক্তি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কেন্দ্রীয় ব্যাংক
সমাধান
একটি দেশের মুদ্রা বাজারের প্রধান চালিকা শক্তি কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক (ইংরেজি: 'Central Bank', কখনো কখনো রিজার্ভ ব্যাংক (Reserve Bank), বা আর্থিক কর্তৃপক্ষ (Monetary Authority) নামেও পরিচিত) হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান যারা কোন একটি দেশের মুদ্রা, অর্থ সরবরাহ এবং সুদের হার নিয়ন্ত্রণ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক সাধারণত তাদের নিজ নিজ দেশের বাণিজ্যিক ব্যাংকিং পদ্ধতির তত্ত্বাবধায়ক। বাণিজ্যিক ব্যাংকের বিপরীত কর্মপদ্ধতি হিসাবে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক সক্ষমতা বৃদ্ধির একটি একচেটীয়া প্রকৃতির প্রক্রিয়া অবলম্বন করে এবং দেশের জাতীয় মুদ্রা ছাপে, যা সাধারণত দেশের আইনত: কার্যকলাপ হিসাবে পরিচালিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের কাজ হল মুদ্রা তৈরি করা।
২০৪১৬

প্রধান বীজ উৎপাদনকারী সরকারি প্রতিষ্ঠান -----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
BADC
সমাধান
BARI - এর পূর্ণরুপ Bangladesh Agricultural Research Institute । এটি দেশের বৃহত্তম বহুবিধ ফসল গবেষণা প্রতিষ্ঠান। BINA (Bangladesh Institute of Nuclear Agriculture ) বাংলাদেশের একটি পরমাণু কৃষি গবেষণা প্রতিষ্ঠান। BRRI ( Bangladesh Rice Research Institute ) ধান গবেষণা প্রতিষ্ঠান। আর BADC ( Bangladesh Agricultural Development Corporation ) বাংলাদেশে উচ্চ ফলনশীল বিভিন্ন ফসলের বীজ উৎপাদন, সংরক্ষণ ও সরবরাহ বৃদ্ধি করা , সেচ প্রযুক্তি উন্নয়ন , ভূ - উপরিস্থ পানির সর্বোত্তম ব্যবহার ও মানসম্পন্ন সার সরবরাহ করে।
২০৪১৭

ব্যাংকে গচ্ছিত রাখার ঝুঁকি কে বহন করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ব্যাংক নিজেই
সমাধান
ব্যাংকে গচ্ছিত রাখার ঝুঁকি বহন করে ব্যাংক নিজেই। ব্যাংকসমূহ তাদের ব্যবসা পরিচালনার জন্য বিভিন্ন ঝুঁকির মুখোমুখি হয়। ব্যাংকের অন্যতম প্রধান ঝুঁকি হচ্ছে প্রয়োজনীয় মূলধন সংরক্ষণ করা। বর্তমান সময়ে দেখা যায় অনেক ব্যাংক নিয়ন্ত্রণকারী সংস্থার দ্বারা নির্ধারিত পর্যাপ্ত মূলধন সংরক্ষণে ব্যর্থ হচ্ছে। এছাড়াও, ব্যাংক অন্যান্য যেসকল ঝুঁকির সম্মুখীন হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেঃ ক্রেডিট বা ঋণ ঝুঁকি, তারল্য ঝুঁকি, বাজার ঝুঁকি, পরিচালনাগত ঝুঁকি, সুনামের ঝুঁকি, সামষ্টিক অর্থনৈতিক ঝুঁকি।
২০৪১৮

কোন দেশের গৃহযুদ্ধের কারনে ইউরোপজুড়ে অভিবাসী সংকট

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সিরিয়া
সমাধান
সিরিয়া গৃহযুদ্ধের কারনে ইউরোপজুড়ে অভিবাসী সংকট হয়। ২০১১–২০১২ এর সিরীয় অভ্যুত্থ্যান মধ্যপ্রাচ্যের সিরিয়ায় চলমান একটি সহিংস অভ্যুত্থান। অনেকে একে আরবের বিভিন্ন দেশে ঘটে যাওয়া সরকারবিরোধী অভ্যুত্থান তথা আরব বসন্তের অংশ হিসেবে দেখেন। ২০১১ সালের ২৬শে জানুয়ারি সিরিয়ায় শুরু হওয়া দেশব্যাপী গণ বিক্ষোভ প্রদর্শন এক সময় অভ্যুত্থানে রূপ নেয়। বিক্ষোভকারীদের দাবী ছিল রাষ্ট্রপতি বাশার আল - আসাদের পদত্যাগ, তার সরকারের ক্ষমতাচ্যুতি এবং সিরিয়া দীর্ঘ ৫ দশকের আরব সোশ্যালিস্ট বাথ পার্টি (আরবি নাম: হিয্‌ব আল - বা'ত আল - আরাবি আল - ইশতিরাকি - কুত্‌র সুরিয়া) শাসনের পতন।
২০৪১৯

" সকল নাগরিক সমান" - বাংলাদেশের সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ রয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৭ অনুচ্ছেদ
সমাধান
" সকল নাগরিক সমান" - বাংলাদেশের সংবিধানের ২৭ অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। বাংলাদেশের সংবিধান আইনের দৃষ্টিতে সবাইকে সমানভাবে দেখেছে৷ সংবিধানে আইনের দৃষ্টিতে সমতা নিশ্চিত করা হয়েছে৷ ২৭ অনুচ্ছেদে বলা হয়েছে ‘‘সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী৷''
২০৪২০

দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম কী-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পূর্বাশা দ্বীপ
সমাধান
দক্ষিণ তালপট্টি দ্বীপের অপর নাম পূর্বাশা দ্বীপ। হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপের অবস্থান। গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ। ১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়।