২০৪২১
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-
উত্তর
উ থান্ট
সমাধান
বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন - উ থান্ট।
মহা থ্রায় সিথু উ থান্ট (জানুয়ারি ২২, ১৯০৯ – নভেম্বর ২৫, ১৯৭৪) ছিলেন বর্মী কূটনীতিবিদ এবং জাতিসংঘের তৃতীয় মহাসচিব।
তিনি ১৯৬১ থেকে ১৯৭১ সাল পর্যন্ত মহাসচিবের দায়িত্ব পালন করেন। এক বিমান দুর্ঘটনায় জাতিসংঘের ২য় মহাসচিবের মৃত্যু হলে সেপ্টেম্বর ১৯৬১ সালে তাকে মহাসচিব পদের জন্য নির্বাচিত করা হয়।
২০৪২২
প্রাচীন গ্রীসের অন্ধ মহাকবির নাম কি?
উত্তর
হোমার
সমাধান
প্রাচীন গ্রীসের অন্ধ মহাকবির নাম হোমার।
হোমার ছিলেন এক প্রাচীন গ্রিক মহাকাব্যিক কবি। তিনি ইলিয়াড ও ওডিসি মহাকাব্য এবং হোমারীয় স্তোত্রাবলির রচয়িতা।
হোমারের মহাকাব্যগুলো থেকেই পাশ্চাত্য সাহিত্যধারাটির সূচনা হয়েছিল। কথাসাহিত্য ও সাহিত্যের সাধারণ ইতিহাসে এই দুই মহাকাব্যের প্রভাব অপরিসীম।
হোমারের সময়কাল নিয়ে প্রাচীনকালেই যথেষ্ট বিতর্ক ছিল; আজও আছে। হেরোডোটাসের মতে, হোমার হেরোডোটাসের জন্মের চারশো বছর আগে অর্থাৎ ৮৫০ খ্রিষ্টপূর্বাব্দ নাগাদ বিদ্যমান ছিলেন।
কিন্তু অন্যান্য প্রাচীন সূত্রে তাঁকে ট্রয় যুদ্ধের অনেক নিকটবর্তী সময়ের (১১৯৪ - ১১৮৪ খ্রিষ্টপূর্বাব্দ) মানুষ মনে করা হয়েছে।
২০৪২৩
হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট?
উত্তর
জন এডামস
সমাধান
হোয়াইট হাউসে বসবাসকারী প্রথম মার্কিন প্রেসিডেন্ট জন এডামস।
জন অ্যাডামস (অক্টোবর ৩০, ১৭৩৫ – জুলাই ৪, ১৮২৬) ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় রাষ্ট্রপতি এবং প্রথম উপরাষ্ট্রপতি। তিনি ছিলেন একজন আইনজীবী, কূটনীতিক, রাজনৈতিক ভাষ্যকার, ও মার্কিন যুক্তরাষ্ট্রের জনকদের মধ্যে অন্যতম।
২০৪২৪
যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইবুনাল গঠন করা হয়-
উত্তর
১০ জুন, ২০১০
সমাধান
যুদ্ধ অপরাধের বিচারের জন্য ট্রাইবুনাল গঠন করা হয় - ১০ জুন, ২০১০।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (বাংলাদেশ) (International Crimes Tribunal (Bangladesh), সংক্ষেপে ICT (Bangladesh) বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি অপরাধ ট্রাইবুনাল যার উদ্দেশ্য হচ্ছে ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধসমূহের বিচার করা। এর আওতায় পড়ে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ।
বাংলাদেশের স্বাধীনতা লাভের ৩৯ বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য ২০১০ সালের ২৫শে মার্চ ট্রাইবুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়।
২০১০ সালের ২৫শে মার্চ আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইন ১৯৭৩ - এর ৬ ধারার বলে তিন সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল গঠন করা হয় । সেই ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিয়োগ করা হয় বিচারপতি মো. নিজামুল হক এবং অন্য দুজন বিচারক ছিলেন বিচারপতি এ টি এম ফজলে কবীর এবং অবসরপ্রাপ্ত জেলা জজ এ কে এম জহির আহমেদ ।
পরবর্তীতে ২০১২ সালের ২২শে মার্চ ট্রাইব্যুনাল - ২ গঠিত হওয়ার পর এটিএম ফজলে কবীর প্রথম ট্রাইব্যুনাল থেকে সরে গিয়ে দ্বিতীয়টির চেয়ারম্যানের পদ গ্রহণ করেন ।
২০৪২৫
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে নারী-পুরুষের অনুমাত ----
উত্তর
১০০ঃ১০০.৩
সমাধান
বাংলাদেশের সর্বশেষ (পঞ্চম) আদমশুমারি ২০১১ অনুযায়ী নারীর সংখ্যা ৭,৪৭,৯১,৯৭৮ জন এবং পুরুষের সংখ্যা ৭,৪৯,৮০,৩৮৬ জন। নারী ও পুরুষের অনুপাত ১০০ঃ ১০০.৩ ।
২০৪২৬
নিচের কোনটি দক্ষিণ এশীয় দেশ নয়?
উত্তর
মিয়ানমার
সমাধান
দক্ষিণ এশিয়ার দেশ ৯ টি। ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, মালদ্বীপ, আফগানিস্তান ও ইরান দক্ষিণ এশিয়ার দেশ।
মিয়ানমার দক্ষিণ - পূর্ব এশিয়ার দেশ। দক্ষিণ - পূর্ব এশিয়ার দেশ ১১টি।
২০৪২৭
সরকারি হিসাব মতে বাংলাদেশিদের গড় আয়ু ----
উত্তর
৭০.৯ বছর
সমাধান
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনুযায়ী প্রত্যাশিত গড় আয়ুষ্কাল (২০১৪) ৭০.৭ বছর। এর মধ্যে পুরুষ ৬৯.১ বছর এবং নারী ৭১.৬ বছর। অন্যদিকে ২২ জুন ২০১৬ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS) Report on Bangladesh Sample Vital Registration system (SVRS) 2015 প্রকাশ করে। এ রিপোর্ট মতে, প্রত্যাশিত আয়ুষ্কাল ৭০.৯ বছর ( ৭০ বছর ১০ মাস ২৪ দিন) ।
২০৪২৮
বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ-
উত্তর
যুক্ত্ররাষ্ট্র
সমাধান
বাংলাদেশে সরাসরি সর্বোচ্চ বিনিয়োগকারী দেশ - যুক্ত্ররাষ্ট্র।
বাংলাদেশের অর্থনীতিতে চীনের দাপট এখন সবচেয়ে বেশি। ২০১৬ সনের পর থেকে বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগ বাড়িয়েছে দেশটি। ফলে এই মুহূর্তে চীনই বাংলাদেশের সর্ববৃহৎ বিনিয়োগকারী রাষ্ট্র।
সরকারি হিসেব অনুযায়ী যুক্তরাষ্ট্রের স্থান চতুর্থ। এক সময় যুক্তরাষ্ট্র ছিল শীর্ষে। বাংলাদেশের বিনিয়োগ খাতেই চীনের বিনিযোগ বেশি। ২০১৮ সালে বাংলাদেশে বৈদেশিক সরাসরি বিনিয়োগ ৩৬০ কোটি ডলার। এর মধ্যে চীনই করেছে বেশি। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মহাপরিচালক শামস আল মুজাহিদ বলেছেন, বিশ্বের প্রায় সর্বত্রই এখন চীন বৃহৎ বিনিয়োগকারী। বাংলাদেশেও এর ব্যতিক্রম নয়। গত বছর চীনের পর নেদারল্যান্ড ছিল দ্বিতীয় সর্বোচ্চ বিনিয়োগকারী রাষ্ট্র। দেশটি বিনিয়োগ করে ৬৯ কোটি ২০ লাখ ডলার। ৩৭ কোটি ১০ লাখ ডলার বিনিয়োগ করে তৃতীয় স্থানে বৃটেন।
২০৪২৯
সীমান্ত গান্ধী নামে পরিচিত কে?
উত্তর
খান আবদুল গাফফার খান
সমাধান
সীমান্ত গান্ধি নামে পরিচিত খান আব্দুল গাফফার খান। মাহাত্না গান্ধি ভারতের জনক ও অহিংস আন্দোলনের প্রবর্তক।
জওহরলাল নেহেরু স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী।