২০৪৩১
গ্রিনিস মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?
উত্তর
৬ ঘন্টা
সমাধান
গ্রিনিচ মান সময় ( Greenwich mean time) এক ধরনের আন্তর্জাতিক মানদণ্ডে প্রণীত সময় পদ্ধতি।
গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশে সময় ৬ ঘন্টা আগে।
২০৪৩২
২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে Household প্রতি জনসংখ্যা ----
উত্তর
৪.৪ জন
সমাধান
পঞ্চম আদমশুমারি ২০১১ অনুযায়ী বাংলাদেশে House hold প্রতি জনসংখ্যা বা খানা প্রতি জনসংখ্যা ৪.৪ জন।
২০৪৩৩
মোনালিসা ছবিটির শিল্পি হলেন-
উত্তর
লিওনার্দো - দ্যা ভিঞ্চি
সমাধান
মোনালিসা ছবিটির শিল্পি হলেন - লিওনার্দো - দ্যা ভিঞ্চি।
লিওনার্দো দা ভিঞ্চি (এপ্রিল ১৪/এপ্রিল ১৫, ১৪৫২ - মে ২, ১৫১৯) ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী।
অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দো দা ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত - ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দো দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৪/১৫ই এপ্রিল।
তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম। তার শৈল্পিক মেধার বিকাশ ঘটে খুব অল্প বয়সেই।
আনুমানিক ১৪৬৯ সালে রেনেসাঁসের অপর বিশিষ্ট শিল্পী ও ভাস্কর আন্দ্রেয়া ভেরোচ্চিয়োর কাছে ছবি আঁকায় ভিঞ্চির শিক্ষানবিশ জীবনের সূচনা।
২০৪৩৫
ওয়ারী- বটেশ্বরের সভ্যতা কত প্রাচীন?
উত্তর
২৫০০ বছর
সমাধান
ওয়ারী - বটেশ্বরের সভ্যতা ২৫০০ বছর প্রাচীন।
উয়ারী - বটেশ্বর বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে ৭০ কিলোমিটার উত্তর - পূর্বে নরসিংদীর বেলাবো ও শিবপুর উপজেলায় অবস্থিত উয়ারী ও বটেশ্বর নামীয় দুটি গ্রামব্যাপী একটি প্রত্নতাত্ত্বিক স্থান।
ধারণা করা হয় এটি মাটির নিচে অবস্থিত একটি দুর্গ - নগরী। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এটি প্রায় আড়াই হাজার বছরের পুরনো।
তবে ২০০০ খ্রিষ্টাব্দে আবিষ্কৃত কিছু প্রত্ন নিদর্শনে মার্কিন যুক্তরাষ্ট্র, নেদারল্যাণ্ডস এবং নিউ জিল্যাণ্ড তিনটি দেশের পরীক্ষাগারে কার্বন - ১৪ পরীক্ষার প্রেক্ষিতে উয়ারীর বসতিকে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের বলে নিশ্চিত করা হয়েছে।
২০৪৩৬
বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর
রেসকোর্স ময়দানে
সমাধান
৭ মার্চ ১৯৭১ ঢাকার রেসকোর্স ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ প্রদান করেন।
রেসকোর্স ময়দানের অপর নাম সোহরাওয়ার্দী উদ্যান।
২০৪৩৭
২০১৫-১৬ অর্থবছের বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ----
উত্তর
7.5%
সমাধান
বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা ২০১৬ অনযায়ী বাংলাদেশ পরিসংখ্যার ব্যুরোর হিসাব মতে ২০১৫ - ১৬ , ২০১৪ - ১৫ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার ছিল যথাক্রমে ৬.০৬ ও ৬.৫৫ শতাংশ । বাংলাদেশের ২০২০ - ২০২১ অর্থবছরে বাজেট জিডিপির প্রক্ষেপিত প্রবৃদ্ধির হার ৫.২%
২০৪৩৮
কোন বাঙালি নেতার নামের আগে নেতাজি বলা হয়?
উত্তর
সুভাসচন্দ্র বসু
সমাধান
বাঙালি নেতার নামের আগে নেতাজি বলা হয় - সুভাসচন্দ্র বসুর।
সুভাষচন্দ্র বসু (জন্ম: ২৩ জানুয়ারি, ১৮৯৭ ) ভারতের স্বাধীনতা সংগ্রামের এক চিরস্মরণীয় কিংবদন্তি নেতা। তিনি নেতাজি নামে সমধিক পরিচিত।
সুভাষচন্দ্র পরপর দু'বার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। কিন্তু মহাত্মা গান্ধীর সঙ্গে আদর্শগত সংঘাত এবং কংগ্রেসের বৈদেশিক ও অভ্যন্তরীণ নীতির প্রকাশ্য সমালোচনা বিরুদ্ধ - মত প্রকাশ করার জন্য তাঁকে পদত্যাগ করতে হয়।
২০৪৩৯
দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন তারিখে দেশে প্রত্যাবর্তন করেন?
উত্তর
১০ জানুয়ারি ১৯৭২
সমাধান
২৬ মার্চ ১৯৭১ বঙ্গবন্ধুকে গ্রেফতার করে করাচিতে নিয়ে যাওয়া হয়। ৮ জানুয়ারি ১৯৭২ পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দেয়।
১০ জানুয়ারি ১৯৭২ বঙ্গবন্ধু দিল্লি হয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন।
২০৪৪০
বাংলাদেশে তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' রপ্তানি হয়েছে ---
উত্তর
ডেনিমার্কে
সমাধান
বাংলাদেশ তৈরি জাহাজ 'স্টেলা মেরিস' ১৫ ২০০৮ ডেনমার্কে রপ্তানি করা হয়। এ জাহাজটির রপ্তানি প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড লিমিটেড।