২০৪৪১
স্থায়ী সালিশ আদালত কোথায়?
উত্তর
হেগে
সমাধান
স্থায়ী সালিসি আদালত ( pca) প্রতিষ্ঠিত হয় ২৯ জুলাই ১৮৯৯। PCA এর পূর্ণ রুপ permanent court of Arbitration. স্থায়ী সালিসি আদালত এর সদর দপ্তর নেদারল্যান্ডসের হেগে অবস্থিত।
২০৪৪২
বেনাপোল স্থলবন্দর সংলগ্ন ভারতীয় স্থলবন্দর----
উত্তর
পেট্রাপোল
সমাধান
বাংলাদেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোর জেলা বেনাপোল ভারতীয় পেট্রাপোল স্থলবন্দরের সাথে সংযুক্ত এটি চালু হওয়ার ঘোষণা করা হয় ১২ জানুয়ারি ২০০২ ভারতের বাংলা প্রদেশের কৃষ্ণনগর স্থলবন্দরের সাথে সংলগ্ন বাংলাদেশের চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দর। সিলেটের তামাবিল এবং চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থুলবন্দর যথাক্রমে ভারতের মেঘালয় রাজ্যের ডাউকি এবং পশ্চিমবঙ্গের মোহাদিপুর স্থলবন্দরের সাথে সংযুক্ত।
২০৪৪৪
বাংলাদেশে চীনা মাটির সন্ধান পাওয়া গেছে-
উত্তর
বিজয়পুরে
সমাধান
চীনা মাটি হল কেওলিন কর্দম মনিক দ্বারা গঠিত উন্নতমানের কর্দম। চীনা মাটি প্রধানত ব্যবহার করা হয় সিরামিক শিল্পে।
১৯৬২ সালে বাংলাদেশের জয়পুরহাটে জামালগঞ্জে উন্নতমানের কয়লার সন্ধান পাওয়া গেছে।
২০৪৪৫
বাংলাদেশে সরকারি EPZ সংখ্যা ----
উত্তর
৮টি
সমাধান
বাংলাদেশে সরকারি ইপিজেড - এর সংখ্যা ৮ টি। যথা : চট্টগ্রাম , ঢাকা, মংলা , ঈশ্বরদী, উত্তরা, কুমিল্লা, আদমজী ও কর্ণফুলী। ১৯৮৩ সালে কার্যক্রম চালু হওয়া দেশের প্রথম সরকারি ইপিজেড চট্রগ্রাম । দেশের প্রথম ও একমাত্র বেসরকারি EPZ - এর নাম KEPZ (চট্রগ্রাম) । আয়তনে বাংলাদেশের বৃহৎ EPZ ঢাকা।
২০৪৪৬
মুক্তিযুদ্ধে প্রথম সশস্র প্রতিরোধ গড়ে তলেন-
উত্তর
ইস্টবেঙ্গল রেজিমেন্ট
সমাধান
মুক্তিযুদ্ধে প্রথম সশস্র প্রতিরোধ গড়ে তলেন - ইস্টবেঙ্গল রেজিমেন্ট।
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট, বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক রেজিমেন্ট। এটি বাংলাদেশ সেনাবাহিনীর সর্ববৃহৎ সংগঠন।
ব্রিটিশ শাসন থেকে পাকিস্তানের স্বাধীন হওয়ার পর ১৯৪৮ সালের ১৫ ফেব্রুয়ারি ইস্ট বেঙ্গল রেজিমেন্ট গঠিত হয়। নতুন পাকিস্তান সেনাবাহিনী মূলত দেশের পশ্চিমাংশের মানুষের সমন্বয়ে গঠিত হয়েছিল।
২০৪৪৮
বাংলাদেশে সবচেয়ে বেশি রপ্তানি করে ---
উত্তর
চীন
সমাধান
এশিয়া প্যাসিফিক ট্রেইড এগ্রিমেন্টের (আপটা) অধীনে চীনের বাজারে বাংলাদেশ এখন তিন হাজার ৯৫টি পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে৷ এক জুলাই থেকে সেখানে যুক্ত হচ্ছে আরো পাঁচ হাজার ১৬১টি পণ্য৷ সব মিলিয়ে সংখ্যাটি দাঁড়াল ৮, ২৫৬ টিতে৷ এই পরিমাণ বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ৯৭ শতাংশ৷বাংলাদেশ এবং চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার প্রায় পনেরশো কোটি ডলারের৷ বাংলাদেশ ব্যাংকের হিসাব বলছে ২০১৮ - ১৯ অর্থবছরে ১৩৬৪ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছে দেশটি থেকে, বিপরীতে রপ্তানি আয় ছিল মাত্র ৮৩ কোটি ডলার৷
২০৪৪৯
মুক্তিযুদ্ধে প্রথম শুক্রমুক্ত জেলা হলো-
উত্তর
যশোর
সমাধান
মুক্তিযুদ্ধে প্রথম শুক্রমুক্ত জেলা হলো - যশোর।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম শত্রুমুক্ত জেলা হচ্ছে ঝিনাইদহ। ঝিনাইদহ স্বাধীন হয় ১৯৭১ সালের ৬ ডিসেম্বরে।
কিন্তু ঝিনাইদহ তখনও জেলা হয়নি। ঝিনাইদহ তৎকালীন যশোর জেলার একটি মহকুমা ছিলো। ঝিনাইদহ অঞ্চল স্বাধীন হওয়ার পরপই সমগ্র যশোর স্বাধীন হয়। তাই সেই সময়ের হিসাবে বলতে গেলে প্রথম স্বাধীন জেলা যশোর এবং বর্তমান সময়ের জেলার হিসাবে বলতে গেলে প্রথম স্বাধীন জেলা ঝিনাইদহ।
২০৪৫০
সুন্দরবনকে 'বিশ্ব ঐতিহ্য -এর অংশ হিসেবে ঘোষণা করে কোন সংস্থা?
উত্তর
UNESCO
সমাধান
সুন্দরবনকে ' বিশ্ব ঐতিহ্য ' - এর অংশ হিসেবে ঘোষণা করা UNESCO. ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয় ৬ ডিসেম্বর ১৯৯৭।
সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের তালিকায় ৭৯৮ তম।