২০৪৭১
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়-
উত্তর
১৯৮৬ সালে
সমাধান
বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হয় - ১৯৮৬ সালে।
বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হুমায়ুন রশিদ চৌধুরী ১৯৮৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৪১ তম অধিবেশনে সাধারণ পরিষদের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ছিলেন।
বাংলাদেশ ২০০০ সালে আবারও সুরক্ষা কাউন্সিলে নির্বাচিত হয়েছিল এবং ২০০০ সালের মার্চ থেকে ২০০১ সালের জুন পর্যন্ত সুরক্ষা কাউন্সিলের সভাপতির দায়িত্ব পালন করেছিল। সুরক্ষা কাউন্সিলের মেয়াদকালে সিয়েরা লিওন সম্পর্কিত কমিটির সভাপতি ছিল বাংলাদেশ। একই সময়ে বাংলাদেশ নিষেধাজ্ঞার ভূমিকা সম্পর্কিত কার্যনির্বাহী কমিটির চেয়ারম্যানও ছিলেন।
২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত বাংলাদেশ জাতিসংঘের মানবাধিকার কমিশনে দায়িত্ব পালন করেছে। প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে বাংলাদেশ পিস বিল্ডিং কমিশনে যোগ দেয়।
২০৪৭২
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখ হতে?
উত্তর
ডিসেম্বর ১৬, ১৯৭২
সমাধান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় ডিসেম্বর ১৬, ১৯৭২ তারিখ হতে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং
একই বছরের ১৬ই ডিসেম্বর অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়।
তাই এটি বাংলা ও ইংরেজি উভয় ভাষায় বিদ্যমান। তবে ইংরেজি ও বাংলার মধ্যে অর্থগত বিরোধ দৃশ্যমান হলে বাংলা রূপ অনুসরণীয় হবে।
২০৪৭৫
বাংলাদেশে মর্যাদা অনুসারে ৩য় বীরত্বসূচক খেতাব ----
উত্তর
বীরবিক্রম
সমাধান
স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ সভায় চারটি বীরত্বসূচক খেতাবের নামকরণ করা হয়। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৬৭৬ জনকে চারটি খেতাবে ভূমি করা হয়। সর্বোচ্চ পদমর্যাদার খেতাব বীরশ্রেষ্ঠ (৭ জন ) উচ্চ পদমর্যাদার খেতাব বীরউত্তম (৬৮ জন), প্রশংসা পদমর্যাদার খেতাব বীরপ্রতীক (৪২৬ জন)। এর মধ্যে তৃতীয় বীরত্বসূচক খেতাব বীরবিক্রম।
২০৪৭৬
ক্রিকেটে বাংলাদেশ টেস্ট মর্যাদা পায় ---
উত্তর
২০০০ সালে
সমাধান
বাংলাদেশ টেস্ট ক্রিকেটের দশম সদস্য হিসেবে খেলার মর্যাদা পায় ২৬ জুন ২০০০ । প্রথম টেস্ট ত্রিভুজ খেলে ভারতের সাথে। বাংলাদেশ ১৫ জুন ১৯৯৭ ও ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে। বিশ্বকাপ ক্রিকেটে বিশ্বকাপে ১৯৯৯ সালের ১৭ মে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক ঘটে বাংলাদেশ দলের।
২০৪৭৭
' কালাপানি' কোন দুই রাষ্ট্রের মধ্যে অমীমাংসিত ভূখণ্ড?
উত্তর
ভারত ও নেপাল
সমাধান
'কালাপানি' অমীমাংসিত ভূখণ্ডটি ভারত ও নেপালে মধ্যে অবস্থিত। এ ভূখণ্ডটি নেপালের মহাকালি এ ভারতের উত্তরাখণ্ড সীমানায় অবস্থিত। ১৯৬২ সালে ভারতের উত্তরাখণ্ড সীমানায় অবস্থিত। ১৯৬২ সালে ভারত - চীন যুদ্ধের পর থেকে এটা ভারতের ইন্দো - তিব্বতি সীমান্ত নিরাপত্তা বাহিনী নিয়ন্ত্রণ করে আসছে ভারত - বাংলাদেশের মধ্যে অচিহ্নিত সীমানা ২ কিলোমিটার যা বিলোনিয়া সেক্টরে মুহুরীর চরে অবস্থিত।
২০৪৮০
সম্প্রতি ভারত Google কে নিচের কোন প্রোগ্রামের জন্য ছবি তোলা থেকে বিরত করে?
উত্তর
Street View