২০৫১১
পানামা খাল কোন কোন মহাসাগর কে যুক্ত করেছে?
উত্তর
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
সমাধান
পানামা খাল প্রশান্ত ও আটলান্টিক মহাসাগরকে যুক্ত করেছে এবং উত্তর ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে৷
২০৫১২
মায়ানমারের বিরোধী দল নেত্রী অংসান সূচির রাজনৈতিক দল কোনটি?
উত্তর
ন্যাশনাল লিগ অব ডেমোক্রেসি
সমাধান
অং সান সুচির রাজনৈতিক দল National League for Democracy.অং সান সুচি বিশ্বে গণতন্ত্রীপন্থী নেত্রী ও মিয়ানমারের গণতন্ত্রের প্রতীক হিসেবে পরিচিত। তার দল ‘ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’ ৮ নভেম্বর ২০১৫ দীর্ঘ ২৫ বছর পর সকল দলের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।
২০৫১৩
" A Long Walk to Freedom" গ্রন্থটির লেখক কে?
উত্তর
নেলসন ম্যান্ডেলা
সমাধান
নেলসন ম্যান্ডেলা দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। রাষ্ট্রদ্রোহ আর অন্তর্ঘাতের অভিযোগে ১৯৬৪ সালে তাকে আজীবন কারাদণ্ড দেয়া হয়। তাকে ‘রোবেন’ দ্বীপে অন্তরীণ করা হয়। তিনি 'Long Walk to Freedom' এবং 'Conversations Myself গ্রন্থের লেখক। বর্ণবাদবিরোধী এই মহান নেতা ২০১৩ সালের ৫ ডিসেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
২০৫১৪
মেডোনা-৪৩ চিত্রটি এঁকেছেন-
উত্তর
জয়নুল আবেদীন
সমাধান
জয়নুল আবেদিন ১৯৪৩ খ্রিস্টাব্দের দুর্ভিক্ষ চিত্রমালার জন্য বিশেষ খ্যাতি অর্জন করেছেন। এ ছাড়াও তার বিখ্যাত শিল্পকর্মগুলো হল: ১৯৫৭ - এ নৌকা, ১৯৫৯ - এ সংগ্রাম, ১৯৭১ - এ বীর মুক্তিযোদ্ধা, ম্যাডোনা প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।তারদীর্ঘ দুটি স্ক্রল ১৯৬৯ - এ অঙ্কিত ‘নবান্ন’ এবং ১৯৭৪ - এ অঙ্কিত ‘মনপুরা - ৭০’ জননন্দিত দুটি শিল্পকর্ম। তিনি চিত্রাঙ্কনের চেয়ে চিত্রশিক্ষা প্রসারের ওপর অনেক বেশি সময় ব্যয় করেছেন। অনুমান করা হয় তার চিত্রকর্মের সংখ্যা তিন হাজারের বেশি।
২০৫১৬
বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তর
নারায়ণগঞ্জ
সমাধান
বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা নারায়ণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের ঢাকা বিভাগের একটি জেলা। নারায়ণগঞ্জ শহরে এ জেলার প্রশাসনিক সদরদপ্তর অবস্থিত। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ সোনারগাঁও এ জেলার অন্তর্গত।
নারায়ণগঞ্জ সোনালী আশঁ পাটের জন্য প্রাচ্যের ড্যান্ডি নামে পরিচিত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদী বন্দর।
৬৮৩.১৪ বর্গকিলোমিটার আয়তনের এ জেলাটি বাংলাদেশের সবচেয়ে ছোট জেলা। রাজধানী ঢাকার সাথে এ জেলার সীমানা রয়েছে।
২০৫১৮
কোনটি কে ইউরেশিয়ান রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হয়?
উত্তর
তুরস্ক
সমাধান
তুরস্কের ইস্তানবুল শহর এশিয়া ও ইউরোপ উভয় মহাদেশেই অবস্থিত হওয়ায় দেশটি ইউরেশিয়ান বলে অভিহিত করা হয়৷
২০৫১৯
আমাদের দেশের প্রথম বাংলা ছায়াছবি কোনটি?
উত্তর
মুখ ও মুখোশ
সমাধান
আমাদের দেশের প্রথম বাংলা ছায়াছবি মুখ ও মুখোশ।
মুখ ও মুখোশ বাংলাদেশের (তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের) প্রথম স্থানীয়ভাবে নির্মিত পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র। ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তিপ্রাপ্ত এই ছবিটি পরিচালনা করেন আব্দুল জব্বার খান। ইকবাল ফিল্মস্ এই ছবিটি অর্থায়ন ও চিত্রায়নে সহায়তা করে।
চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী হয় মুকুল প্রেক্ষাগৃহে (বর্তমান আজাদ প্রেক্ষাগৃহ)। এটি ঢাকার রূপমহল, চট্টগ্রামের নিরালা, নারায়ণগঞ্জের ডায়মন্ড এবং খুলনার উল্লাসিনী প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পায়।
সেই অঞ্চলের প্রথম চলচ্চিত্র হিসাবে দর্শকমহলে এটি নিয়ে আগ্রহের সৃষ্টি হয়। প্রথম দফায় মুক্তির পর চলচ্চিত্রটি ৪৮, ০০০ রুপি আয় করে।