T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৫২১

”সু্নামি” শব্দটি-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জাপানি
সমাধান
‘সুনামি’ শব্দের অর্থ জলোচ্ছ্বাস। এটি জাপানি শব্দ।
২০৫২২

ফ্রান্সের নতুন প্রেসিডেন্টের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইমানুয়েল ম্যাক্রো
২০৫২৩

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কোন সালে অংশগ্রহণ করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1999
সমাধান
বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ ১৯৯৯ সালে অংশগ্রহণ করে। ১৯৯৭ সালে বাংলাদেশ আই সি সি চ্যাম্পিয়নশীপ এ বিজয়ী হবার মধ্য দিয়ে বিশ্ব ক্রিকেটের বৃহত্তম আসর “আই সি সি বিশ্বকাপ ক্রিকেট ১৯৯৯” এ খেলবার সুযোগ পায় । প্রথম বারের অংশগ্রহণ বাংলাদেশকে এনে দেয় শক্তিশালী পাকিস্তান এর বিপক্ষে ঐতিহাসিক বিজয়।
২০৫২৪

ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তুরস্কে
২০৫২৫

”ডটার অব দি ইস্ট” বলা হয় কাকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বেনজির ভুট্টো
সমাধান
বেনজির ভুট্টো মুসলিম বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী। তিনি দুই (২) বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার রচিত গ্রন্থসমূহ হচ্ছে ডটার অব দ্য ইস্ট; ডটার অব ডেস্টিনি; রিকনসিনিয়েশন; ইসলাম এবং ডেমোক্রেসি অ্যান্ড দ্য ওয়েস্ট । তিনি ২৭ ডিসেম্বর ২০০৭ আততায়ীর গুলিতে নিহত হন।
২০৫২৬

বাংলাদেশ ডাক বিভাগ গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট কখন চালু করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১ জানুয়ারী ১৯৯৩
সমাধান
বাংলাদেশ ডাক বিভাগ গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট চালু করে ১ জানুয়ারী ১৯৯৩। ডাক বিভাগই প্রথম জিইপি চালু করে ১ জানুয়ারী ১৯৯৩। গ্যারান্টেড এক্সপ্রেস পোস্ট সংক্ষেপে জিইপি নামে পরিচিত। দ্রুত ও নিরাপদে চিঠি পাঠানোর জন্য জিইপি ব্যবস্থা বেশ জনপ্রিয় হয়েছিল। একইভাবে সুলভে পার্সেল করার সুযোগ ছিল ডাক বিভাগে। ডাক বিভাগের সেবাগুলো নিয়েই দেশে এখন অসংখ্য বেসরকারি কুরিয়ার সার্ভিস লাভজনকভাবে ব্যবসা পরিচালনা করছে।
২০৫২৭

ক্যাম্প ডেভিড চুক্তি স্বাক্ষরিত হয় কোন দুটি দেশের মধ্যে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিশর ও ইসরাইল
২০৫২৮

বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৫৩ টি
সমাধান
বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ১৫৩ টি। ১৯৭২ সালের ৪ নভেম্বর গণপরিষদে বাংলাদেশের সংবিধান গৃহীত হয় এবং ১৬ ডিসেম্বর ১৯৭২ (বিজয় দিবস) থেকে কার্যকর হয়। সংবিধানের অনুচ্ছেদ সংখ্যা ১৫৩টি।
২০৫২৯

বাংলাদেশ পঞ্চম জাতীয় সংসদের প্রথম অধিবেশন কখন বসে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৫ এপ্রিল ১৯৯১
সমাধান
বাংলাদেশ পঞ্চম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ৫ এপ্রিল ১৯৯১। ১৯৯১ সালের ৫ এপ্রিল পঞ্চম সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। জনগণের সরাসরি ভোটে নির্বাচিত ৩০০ জন এবং সংরক্ষিত মহিলা আসনের ৩০ জনসহ মোট ৩৩০ জন সংসদ সদস্য নিয়ে পঞ্চম সংসদ যাত্রা শুরু করে। ২০ মার্চ মন্ত্রিসভা গঠিত হয়। আবদুর রহমান বিশ্বাস সংসদের স্পিকার এবং শেখ রাজ্জাক আলী ডেপুটি স্পিকার নির্বাচিত হন। পরবর্তীতে আবদুর রহমান বিশ্বাস রাষ্ট্রপতি নির্বাচিত হলে শেখ রাজ্জাক আলী স্পিকার এবং হুমায়ুন খান পন্নী ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
২০৫৩০

কিয়োটো যুক্তির গুরুত্বের বিষয় কি ছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিশ্ব উষ্ণতা হ্রাস
সমাধান
১১ ডিসেম্বর ১৯৯৭ জাপানের কিযোটোতে কিয়োটো প্রটোকল স্বাক্ষরিত হয়। এটি মূলত ভূমণ্ডলের তাপ বৃদ্ধি ও আবহমণ্ডলের পরিবর্তন রোধ বিষয়ক প্রটোকল। এর প্রথম প্রতিশ্রুত সময়সীমা শেষ হয় ৩১ ডিসেম্বর ২০১২। এটি ২০১২ সালে পুনরায় নবায়ন করা হয় এবং দ্বিতীয় প্রতিশ্রুত সময়সীমা নির্ধারণ করা হয় ৩১ ডিসেম্বর ২০২০।