২০৫৩১
কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডন্ট স্টেটস (CIS) কোন সালে গঠিত হয়?
উত্তর
1991
সমাধান
কমনওয়েলথ অব ইন্ডিপেন্ডন্ট স্টেটস (CIS) ১৯৯১ সালে গঠিত হয়।
সোভিয়েত স্বাধীন রাষ্ট্রের রাষ্ট্রমণ্ডল বা স্বাধীন রাষ্ট্রের কমনওয়েলথ হল একটি আঞ্চলিক সংগঠন যার সদস্য দেশগুলি ১১টি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র নিয়ে গঠিত।
এই সংগঠনটি ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনে, ভাগ করা সোভিয়েত প্রজাতন্ত্রগুলির জন্য ১টি অবিভক্ত অর্থনৈতিক অঞ্চল তৈরি করার উদ্দেশ্যে গঠিত হয়েছিল।
২০৫৩২
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক কোন সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর
1966
সমাধান
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
এশীয় উন্নয়ন ব্যাংক (ইংরেজি: Asian Development Bank) বা এডিবি আঞ্চলিক উন্নয়ন ব্যাংক হিসেবে ১৯ ডিসেম্বর, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়।
এশিয়ার দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নকে আরো দ্রুত, বেগবান ও সহজ করাই ব্যাংকটির মূল উদ্দেশ্য।
২০৫৩৩
অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি কখন কোথায় প্রতিষ্ঠিত হয়?
উত্তর
১৯৬৩ সালে আদ্দিস আবাবায়
সমাধান
অর্গানাইজেশন অব আফ্রিকান ইউনিটি ১৯৬৩ সালে আদ্দিস আবাবায় প্রতিষ্ঠিত হয়।
অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি (ওইউএ) একটি আন্তঃসরকারী সংস্থা ছিল ১৯৬৩ সালের ২৫ মে ইথিওপিয়ার অ্যাডিস আবাবায়, ৩২ স্বাক্ষরকারী সরকার নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। ওএইউ প্রতিষ্ঠার অন্যতম প্রধান প্রধান ছিলেন ঘানার কোয়েম নক্রুমাহ।
এটি ২০০০ সালের ৯ জুলাই দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি থাবো এমবেকি এর সর্বশেষ চেয়ারম্যান কর্তৃক ভেঙে দেওয়া হয় এবং আফ্রিকান ইউনিয়ন (এইউ) দ্বারা প্রতিস্থাপিত হয়।
ওএইউর কয়েকটি মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংহতকরণকে উত্সাহিত করা, এবং আফ্রিকা মহাদেশ থেকে পনিবেশিকতা এবং নব্য - পনিবেশবাদ নির্মূল করা। যদিও এটি কিছু সাফল্য অর্জন করেছে, তবে কীভাবে এটি অর্জন করা হবে তা নিয়েও মতভেদ রয়েছে।
২০৫৩৪
সারা বছর তুষারে আবৃত থাকে কোন দেশ?
উত্তর
গ্রিনল্যান্ড
সমাধান
সারা বছর তুষারে আবৃত থাকে গ্রিনল্যান্ড।
গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্ব - নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। দ্বীপটির অধিকাংশই আর্কটিক বৃত্তের উত্তর অংশে অবস্থিত। এটি পশ্চিম দিকে ডেভিস প্রণালী ও ব্যাফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ।
শীতকাল বা শৈত্যপ্রবাহকাল খুব দীর্ঘ সময় হয়ে থাকে। প্রচণ্ড ঠাণ্ডা ও অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ যেনো কালো চাদরের মতো ঝুলে থাকে গোটা গ্রিনল্যান্ডে। তবে ভুলে গেলে চলবে না যে এটা সাইবেরিয়া নয়, এই ঠাণ্ডা অন্ধকারাচ্ছন্ন দ্বীপেও লুকিয়ে রয়েছে বিচিত্র সব সৌন্দর্য্য। গ্রীনল্যান্ডের বেশিরভাগ নগরীই গড়ে উঠেছে পশ্চিম উপকূলবর্তী হয়ে। কারণ এর উত্তর পূর্ব কূল বরাবর গ্রীনল্যান্ড জাতীয় পার্ক অন্তর্ভুক্ত।
২০৫৩৫
স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন?
উত্তর
১৯৭৩ সালে
সমাধান
স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ১৯৭৩ সালে।
প্রথম জাতীয় সংসদ নির্বাচন ১৯৭৩, বাংলাদেশে ৭ই মার্চ ১৯৭৩ সালে অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ ৩০০টি আসনের মধ্যে ২৯৩টি আসনে জয় লাভ করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং সরকার গঠন করে।
এই নির্বাচনে এগারোটি আসনে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ নির্বাচনে মোট ভোটারের ৫৪.৯% ভোট দান করে।
২০৫৩৬
সৌর জগতের দ্রুততম গ্রহ কোনটি?
উত্তর
বুধ
সমাধান
সৌর জগতের দ্রুততম গ্রহ বুধ।
বুধ সৌরজগতের প্রথম এবং ক্ষুদ্রতম গ্রহ। এটি সূর্যের সর্বাপেক্ষা নিকটতম গ্রহ। এর কোনও উপগ্রহ নাই। এটি সূর্যকে প্রতি ৮৮ দিনে একবার প্রদক্ষিণ করে।
এর উজ্জ্বলতার আপাত মান - ২.৬ থেকে + ৫.৭ পর্যন্ত হয়ে থাকে। কিন্তু একে পৃথিবী থেকে সহজে দেখা যায় না, কারণ সূর্যের সাথে এর বৃহত্তম কৌণিক পার্থক্য হচ্ছে মাত্র ২৮.৩ ডিগ্রী। কেবল সকাল ও সন্ধ্যার ক্ষীণ আলোয় এটি দৃশ্যমান হয়। বুধ গ্রহ সম্বন্ধে সংগৃহীত তথ্যের পরিমাণ তুলনামূলক কম।
বুধ অভিমুখী নভোযান মেরিনার ১০ ১৯৭৪ - ১৯৭৫ সালে অনুসন্ধানী অভিযান চালিয়েছিল এবং মেসেঞ্জার ২০০৪ - ২০১৫ সালে ৪০০০ বার অনুসন্ধানী অভিযান চালিয়েছিল।
২০৫৩৭
বিশ্ব জনসংখ্যা দিবস কোনটি?
উত্তর
১১জুলাই
সমাধান
বিশ্ব জনসংখ্যা দিবস প্রথম পালিত হয় ১৯৮৭ সালে। তখন বিশ্বের জনসংখ্যা ছিল ৫০০ কোটি। এর পরের বছর ১৯৮৮ সালে United Nations Population Fund (UNFPA) - এর সভায় প্রতিবছর ১১ জুলাই দিবসটি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কে জনগণকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে প্রতিবছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। জনসংখ্যা বৃদ্ধির প্রেক্ষিতে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির সুপারিশক্রমে ১৯৮৯ সালে জাতিসংঘ প্রতিবছর ১১ জুলাইকে জনসংখ্যা দিবস হিসেবে গ্রহণ করে এবং ১৯৯০ সাল থেকে United Nations Population Fund (UNFPA) এর নির্দেশনায় পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।
২০৫৩৮
পৃথিবীর কোথায় সবচেয়ে পুরনো বড় শহর পাওয়া গেছে?
উত্তর
ব্রাজিলে
সমাধান
পৃথিবীর সবচেয়ে পুরনো বড় শহর পাওয়া গেছে ব্রাজিলে।
নিরবচ্ছিন্ন প্রত্নতাত্তি্বক অনুসন্ধানের ফলেই তিনটি প্রাচীন শহরের খোঁজ পাওয়া গেছে। এগুলো হলো_ জেরিকো, ক্যাটলহুয়ুক এবং লেপিনস্ফী ভিড়। ইংরেজ প্রত্নতত্ত্ববিদ ড. ক্যাথলিন টেল এস সুলতান এর খননকার্য চালিয়ে এমন সব প্রত্নতত্ত্ব খুঁজে পেয়েছেন। প্রাচীরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন যার আয়ুষ্কাল খ্রিস্টপূর্ব ৭০০ বছরেরও বেশি। জেরিকো শহরটি প্রাচীরবেষ্টিত ছিল। ধূলিসাৎ হওয়া শহরটি যে পাঁচ হাজার বছরেরও প্রাচীন ছিল সে বিষয়ে পণ্ডিতরা প্রায় সবাই একমত।
Dead Sea বা মৃত সাগরের উত্তরে এক মরূদ্যানে জেরিকো শহরের অবস্থান ছিল। জেরিকো শহরের যে ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয়েছিল সেখানে জনবসতির আধিক্য ছিল না। মাত্র দুই থেকে তিন হাজার লোকসংখ্যার বসতি ছিল জেরিকোতে। শহরটির অবস্থানও ছিল খুব ছোট। ২৮৪ গজ লম্বা এবং ১৭৫ গজ চওড়া এক টিলায় শহরটির অবস্থান ছিল।
জেরিকো আবিষ্কৃত হওয়ার পরে ১৯৬১ সালে আর এক প্রত্নতত্ত্ববিদ তুরস্কের আনাতোলিয়ান মালভূমির দক্ষিণ - পূর্বে কিছু ভগ্নাবশেষ আবিষ্কার করেন। পণ্ডিতরা মনে করেন এটি একটি প্রাচীন সুমেরিয়ান উপনিবেশ।
২০৫৩৯
ভারতের রাষ্টপতির নাম কি?
উত্তর
রামনাথ কবিন্দ
সমাধান
ভারতের ১২তম এবং প্রথম নারী রাষ্ট্রপতি শ্রীমতি প্রতিভা পাতিল। তিনি ১১তম রাষ্ট্রপতি এ পি যে আবদুল কালামের পর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন ২৫ জুলাই ২০০৭। ২৫ জুলাই ২০১২ ভারতের ১৩ তম ও প্রথম বাঙালি হিসেবে প্রণব মুখারজী দায়িত্বভার গ্রহণ করেন।
২০৫৪০
বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ীর নাম কি?
উত্তর
মুসা ইব্রাহীম
সমাধান
বাংলাদেশের লালমনিরহাট জেলার মুসা ইব্রাহিম ২৩ মে ২০১০ প্রথম এভারেষ্ট জয় করেন।