২০৫৪১
বাংলাদেশে বর্তমানে মাতৃত্বকালীন ছুটি কত মাস?
উত্তর
৬মাস
সমাধান
বাংলাদেশে বর্তমানে মাতৃত্বকালীন ছুটি ৬ মাস।
মাতৃত্বকালীন ছুটি ছয় মাস ছূড়ান্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরিতে কর্মরত নারীরা এখন থেকে এ ছুটি ভোগ করবেন।
আগে তাঁরা ছুটি পেতেন চার মাস।
সরকারি চাকরি বিধি (পার্ট - ১) ১৯৭ ধারার উপধারা ১ সংশোধন করে এ বিধান করা হয়েছে।
তবে বেসরকারি প্রতিষ্ঠানের জন্য বিষয়টি বাধ্যতামূলক নয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে শিশুকে ছয় মাস পর্যন্ত মায়ের দুধ খাওয়ানো এবং শিশুর সার্বিক পরিচর্যার জন্য মাতৃত্বকালীন ছুটি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাতৃকালীন ছুটি ৬মাস করার বিষয়টিতে গত ৭ ডিসেম্বর অর্থ বিভাগ থেকে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য পাঠানো হয়।
২০৫৪২
বাংলাদেশের কোন জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত আছে?
উত্তর
রাঙ্গামাটি
সমাধান
বাংলাদেশের রাঙ্গামাটি জেলার সাথে ভারত ও মায়ানমারের সীমান্ত আছে।
রাঙ্গামাটি জেলা বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল। এটি একটি পার্বত্য জেলা। এটি বাংলাদেশের বৃৃৃহত্তম জেলা।
এটি বাংলাদেশের একমাত্র জেলা, যার সাথে ভারত ও মায়ানমার দুটি দেশেরই আন্তর্জাতিক সীমানা রয়েছে।
২০৫৪৩
জাতিসংঘের বর্তমান মহাসচিব কোন দেশের নাগরিক?
উত্তর
পর্তুগাল
সমাধান
জাতিসংঘের অষ্টম মহাসচিব বান কি মুন দক্ষিণ কোরিয়ার নাগরিক। তিনি হচ্ছেন মিয়ানমারের উ থান্টের পর জাতিসংঘের দ্বিতীয় এশীয় মহাসচিব। তিনি ১ জানুয়ারি ২০০৭ মহাসচিবের দায়িত্ব গ্রহণ করেন এবং ১ জানুয়ারি ২০১২ থেকে দ্বিতীয় মেয়রের জন্য নির্বাচিত হন। নিরাপত্তা পরিষদের সুপারিশক্রমে সাধারণ পরিষদের দুই - তৃতীয়াংশ সদস্যের ভোটে পাঁচ বছরের জন্য জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন।
২০৫৪৪
বিশ্বকাপ ক্রিকেট ২০১১-তে বাংলাদেশ এর সাথে প্রথম কোন দেশের খেলা অনুষ্ঠিত হয়?
উত্তর
ভারত
সমাধান
কুমিল্লা জেলার পূর্বনাম - ত্রিপুরা৷
২০৫৪৫
কোন তারিখে পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়?
উত্তর
২৩ সেপ্টেম্বর
সমাধান
২৩ সেপ্টেম্বর এবং ২১ মার্চ তারিখে পৃথীবির সর্বত্র দিন - রাত্রি সমান হয়। কেননা, এ সময় (দিন) সূর্য বিষুবরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। পক্ষান্তরে ২১ জুন উত্তর গোলার্ধে দিন বড়, রাত ছোট আর ২২ ডিসেম্বর দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট।
২০৫৪৬
বাংলাদেশের রণসঙ্গীত এর রচয়িতা কে?
উত্তর
কাজী নজ্রুল ইসলাম
সমাধান
বাংলাদেশের রণসঙ্গীত এর রচয়িতাকাজী নজরুল ইসলাম।
নতুনের গান বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কর্তৃক ১৯২৯ খ্রিস্টাব্দে রচিত এবং সুরারোপিত সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত একটি গান।
দাদরা তালের এই সঙ্গীতটি ১৯৭২ সালের ১৩ই জানুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের তৎকালীন মন্ত্রীসভার প্রথম বৈঠকে বাংলাদেশের রণ - সঙ্গীত হিসেবে নির্বাচন করা হয়।
বাংলাদেশের যে কোনো সামরিক অনুষ্ঠানে এই গানটির ২১ লাইন যন্ত্রসঙ্গীতে বাজানো হয়।
গানটি ২০০৬ সালে বিবিসি বাংলার করা জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বিশটি বাংলা গানের ১৮তম স্থান অধিকার করে।
২০৫৪৭
WHO- এর প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তর
জেনেভা
সমাধান
WHO এর পূর্ণরূপ World Health Organisation বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি ৭ এপ্রিল ১৯৪৮ সালে জাতিসংঘের বিশেষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়। বর্তমানে এর সদস্য সংখ্যা ১৯৪ (সর্বশেষ দক্ষিণ সুদান, ২০১১)। WHO এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভায় অবস্থিত।
২০৫৪৮
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি?
উত্তর
তাজউদ্দীন আহমেদ
সমাধান
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রীর নাম তাজউদ্দীন আহমেদ।
তাজউদ্দীন আহমদ (২৩ জুলাই ১৯২৫ - ৩ নভেম্বর ১৯৭৫) বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম নেতা। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
তাজউদ্দীন আহমদ মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রথম সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন যা মুজিবনগর সরকার নামে অধিক পরিচিত। স্বাধীনতা পরবর্তীকালে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী হিসাবে ১৯৭৪ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বপরিবারে নিহত হবার পর আরও তিনজন জাতীয় নেতাসহ তাকে বন্দী করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে রাখা হয়। ঢাকা কেন্দ্রীয় কারাগারে ১৯৭৫ সালের ৩রা নভেম্বর বন্দী অবস্থায় তাকে হত্যা করা হয়।
২০৫৪৯
বিশ্বকাপ ফুটবল ২০১০ এ কোন দেশ চ্যাম্পিয়ন হয়?
উত্তর
স্পেন
সমাধান
১৯ তম বিশ্বকাপ ফুটবল ১১ জুন ১১ জুলাই ২০১০ দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হয়। এ বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় স্পেন এবং রানার আপ হয় নেদারল্যান্ড। ২০ তম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০১৪ সালে ব্রাজিলে। ২০১৪ বিশ্বকাপ চ্যাম্পিয়ন জার্মানি ও রানার আপ আর্জেন্টিনা।
২০৫৫০
বাংলাদেশের সংবিধান কোন সালে প্রনীত হয়?
উত্তর
১৯৭২ সাল
সমাধান
১৯৭২ সালের ১১ জানুয়ারি রাষ্ট্রপ্রধান হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ‘অস্থায়ী সংবিধান আদেশ’ জারি করেন। এরপর ১৯৭২ এর ২৩ মার্চ পরবর্তী রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী বাংলাদেশ গণপরিষদ আদেশ’ জারি করেন এবং ২৬ মার্চ ১৯৭১ থেকে তা কার্যকর হয়। ১০ এপ্রিল ১৯৭২ রাষ্ট্রপতি কর্তৃক আহুত গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ১১ এপ্রিল ১৯৭২ ড. কামাল হোসেনকে সভাপতি করে ৩৪ সদস্য বিশিষ্ট খসড়া সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। এ কমিটির একমাত্র বিরোধী দলীয় সদস্য ছিলেন সুরঞ্জিত সেনগুপ্ত এবং মহিলা সদস্য রাজিয়া বানু। এ কমিটি ১১ অক্টোবর ১৯৭২ গণপরিষদের সংবিধান বিল উত্থাপন করে তা ৪ নভেম্বর গনপরিষদে গৃহীত হয়। ১৯৭২ সালে ১৬ ডিসেম্বর থেকে এ সংবিধান কার্যকর হয়।