T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৫৫১

CPU- এর পূর্ণরূপ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Central processing unit
সমাধান
CPU - এর পূর্ণরূপ Central processing unit। কেন্দ্রীয় প্রক্রিয়াজাতকরণ ইউনিট (সিপিইউ) হল একটি কম্পিউটারের মধ্যাবস্থিত একটি যন্ত্রাংশ যা প্রোগ্রামের দেয়া নির্দেশনা পালন করে। বিশেষভাবে দেয়া এসব নির্দেশনা পালন করতে গিয়ে এটি বিভিন্ন গাণিতিক, যৌক্তিক কার্যাবলি, নিয়ন্ত্রণ ও ইনপুট আউটপুট কার্যাদি সম্পন্ন করে। ১৯৬০ দশকের শুরুর দিকে এই নামে যন্ত্রটিকে ডাকা শুরু হয়।
২০৫৫২

ইসলামী বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ স্মারক ভাস্কর্যের ভাস্কর কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রশিদ আহমেদ
২০৫৫৩

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ কোথায় সমাহিত করা হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে
সমাধান
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের দেহাবশেষ সমাহিত করা হয়েছে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। মোহাম্মদ হামিদুর রহমান (২ ফেব্রুয়ারি ১৯৫৩ - ২৮ অক্টোবর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম। ১১ই ডিসেম্বর রাষ্ট্রীয় মর্যাদায় বীর শ্রেষ্ঠ হামিদুর রহমানকে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয়।
২০৫৫৪

বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য কতজন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৭জন
সমাধান
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বীরত্বসূচক সর্বচ্চ উপাধি বীরশ্রেষ্ঠ। মহান মুক্তিযুদ্ধে অবদানের জন্য ৭ জন বীরশ্রেষ্ঠ উপাধি পেয়েছেন। এছাড়া ৬৮ জন বীর উত্তর, ১৭৫ জন বীর বিক্রম এবং ৪২৬ জন বীর প্রতীক উপাধি লাভ করেন।
২০৫৫৫

বাংলাদেশের বর্তমান জনসংখ্যা কত (অর্থনৈতিক সমীক্ষা-২০১৭)?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৬ কোটি ১৭ লাখ
সমাধান
দেশে সর্বশেষ আদমশুমারি হয়েছে ২০১১ সালে। ওই সময়ে মোট জনসংখ্যা ছিল ১৫ কোটি ১৭ লাখ। এরপর আর কোনো আদমশুমারি হয়নি। প্রচলিত নিয়মে পাঁচ বছর পরপর এ শুমারি হওয়ার কথা। তবে চলতি বছর ডিজিটাল পদ্ধতিতে একটি আদমশুমারি করার উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন শুমারি না হওয়ায় ২০১১ সালের শুমারির ভিত্তিতে ২০১৬ সালের জনসংখ্যার প্রাক্কলন করা হয়েছে ১৬ কোটি ৬২ লাখ। ওই শুমারি অনুযায়ী প্রতিবছর জনসংখ্যা বাড়ছে ১ দশমিক ৩৭ শতাংশ হারে। এ হিসাবে ২০১৭ সালে জনসংখ্যা ছিল ১৬ কোটি ৮৫ লাখ, ২০১৮ সালে ১৭ কোটি ৮ লাখ, ২০১৯ সালে ১৭ কোটি ৩১ লাখ, ২০২০ সালে ১৭ কোটি ৫৫ লাখ, ২০২১ সালে ১৭ কোটি ৭৯ লাখ এবং ২০২২ সালে জনসংখ্যা দাঁড়াবে ১৮ কোটি ৩ লাখ। এর সঙ্গে আরও আছে রোহিঙ্গা জনগোষ্ঠী। বেসরকারি হিসাবে তাদের সংখ্যা ২০ লাখের বেশি। সরকারি হিসাবে ১১ লাখ। তবে আন্তর্জাতিক সংস্থাগুলো মনে করে বাংলাদেশের জনসংখ্যা কমপক্ষে ২০ কোটি।সূত্রঃ যুগান্তর
২০৫৫৬

সিডর কোন ভাষার শব্দ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সিংহলি
সমাধান
সিংহলি ভাষার শব্দ সিডর (Sidr) - এর অর্থ চোখ। ২০০৭ সালে ভারত মহাসাগরীয় অঞ্চলে সৃষ্ট ঘূর্ণিঝড়ের মধ্যে চতুর্থ ঘূর্ণিঝড়টির নাম সিডর। এর আর একটি নাম হচ্ছে Tropical Cyclone 06 B. সাফির - সিম্পসন স্কেল অনুযায়ী একে ক্যাটাগরি - ৫ মাত্রার ঘূর্ণিঝড় আখ্যা দেয়া হয়েছে।
২০৫৫৭

বাংলাদেশের প্রথম তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বিচারপতি সাহাবুদ্দিন
২০৫৫৮

বাংলাদেশের ভূমি রেজিষ্ট্রেশেন নতুন আইন কোন সময়ে কার্যকর হয়েছে? (২০০৯)

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৮ অক্টোবর ২০০৭
সমাধান
বাংলাদেশের ভূমি রেজিষ্ট্রেশেন নতুন আইন কার্যকর হয়েছে - ১৮ অক্টোবর ২০০৭।
২০৫৫৯

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সনের ৭মার্চ কোথায় ঐতিহাসিক ভাষন দেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রেসকোর্স ময়দান
সমাধান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ারদী উদ্যান) ঐতিহাসিক ভাষণ দেন। ৩ মার্চ ১৯৭১ সালে পল্টন ময়দানে স্বাধীনতার ইশতেহার ঘোষণাপত্র পাঠ করা হয়।
২০৫৬০

চতুর্থ LDC সম্মেলন সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইস্তাম্বুল