২০৫৬১
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন কতটি?
উত্তর
50
সমাধান
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা আসন ৫০টি।
জাতীয় সংসদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইনসভা। এককক্ষ বিশিষ্ট এ আইনসভার সদস্য সংখ্যা ৩৫০; যার মধ্যে ৩০০ জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন এবং অবশিষ্ট ৫০টি আসন নারীদের জন্য সংরক্ষিত।
সংরক্ষিত আসনের নারী সদস্যগণ নির্বাচিত ৩০০ সংসদ সদস্যের ভোটে (পরোক্ষ নির্বাচন পদ্ধতিতে) নির্বাচিত হন। সংসদের মেয়াদকাল পাঁচ বছর।
২০৫৬২
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক হোসেন ওবামা কত তম প্রেসিডেন্ট?
উত্তর
৪৪ তম
সমাধান
বারাক হোসেন ওবামা ১৯৬১ সালের ৪ আগস্ট যুক্ত্রাষ্টের হাওয়াই অঙ্গরাজ্যে জন্মগ্রহন করেন। তিনি ২০০৮ সালের ৪ নভেম্বরে আমেরিকার ৪৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। ২০০৯ সালের ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে তিনি প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহন করেন। এর আগে যুক্তরাষ্টের ৪৩তম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বরত ছিলেন জর্জ ডব্লিউ বুশ। সর্বশেষ ৬ নবেম্বর ২০১২ বারাক ওবামা প্রথম এবং একমাত্র কৃষ্ণাঙ্গ হিসেবে দেশটির প্রেসিডেন্ট পদে দু মেয়াদে নির্বাচিত হন।
২০৫৬৩
ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয় কত সালে?
উত্তর
1610
সমাধান
ঢাকায় প্রথম রাজধানী স্থাপিত হয় ১৬১০ সালে।
১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন। প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর। ১৬১৩ সালে মৃত্যুর আগে সুবেদার দলুয়া বা ধোলাই নদীর (বর্তমান বুড়িগঙ্গা) তীরে একটি দুর্গ প্রতিষ্ঠা করেন যার নাম ছিল “কেল্লা - ই - জাহাঙ্গীর”। এই কেল্লাতেই পরবর্তীকালে ইংরেজরা নবাব সিরাজদৌলার স্ত্রী - সন্তানদের বন্দী করে রেখেছিল।
২০৫৬৪
'মনের মানুষ' চলচ্চিত্রের পরিচালক কে?
উত্তর
গৌতম ঘোষ
সমাধান
লালন ফকিরের জীবন নিয়ে নির্মিত চলচ্চিত্রের নাম ‘মনের মানুষ’। সুনীল গঙ্গপাধ্যায়ের ‘মনে মানুষ’ উপন্যাস অবলম্বনে এবং স্বনামধন্য পরিচালক গৌতম ঘোষ পরিচালিত চলচ্চিত্রটি ভারতের গোয়ায় অনুষ্ঠিত ৪১তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার দেয়া হয়। পুরস্কারের অর্থমূল্য ৪০ লাখ রুপি এবং সাথে ক্রেস্ট ও সনদপত্র।
২০৫৬৫
১০ নং ডাউনিং স্ট্রীট কি?
উত্তর
ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবন
সমাধান
ব্রিটিশ প্রধান্মত্রীর বাসভবনের নাম ১০ নং ডাউনিং স্ট্রীট। যুক্ত্রাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবনের নাম হোয়াইট হাউজ। ফরাসি প্রেসিডেন্টের বাসভবনের নাম এলিসি প্রাসাদ। রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম ক্রেমলিন।
২০৫৬৬
বর্তমান বিশ্বের সবোর্চ্চ টাওয়ার 'বুর্জ খলিফা' এর উচ্চতা কত?
উত্তর
৮২৮ মিটার
সমাধান
বিশ্বর সর্বোচ্চ স্থাপনা বুর্জ খলিফা - এর উচ্চতা ৮২৯.৮ মিটার। স্থাপনাটি সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত। এর স্থপতি অড্রিয়ান স্মিথ (যুক্তবাষ্ট্র)। উল্লেখ্য, বিশ্বর সর্বোচ্চ টাওয়ার জাপানের ‘টোকিও স্কাইট্রি’ (উচ্চতা ৬৩৪ মিটার) । আর বুর্জ খলিফা হচ্ছে সর্বোচ্চ স্থাপনা।
২০৫৬৭
বাংলা নববর্ষ প্রবর্তন করেন কে?
উত্তর
আকবর
সমাধান
বাংলা নববর্ষ প্রবর্তন করেন আকবর।
পয়লা বৈশাখ বা পহেলা বৈশাখ (বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ) বঙ্গাব্দের প্রথম দিন, তথা বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালী জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন। দিনটি বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে নববর্ষ হিসেবে বিশেষ উৎসবের সাথে পালিত হয়।
ত্রিপুরায় বসবাসরত বাঙালিরাও এই উৎসবে অংশ নিয়ে থাকে। সে হিসেবে এটি বাঙালিদের একটি সর্বজনীন লোকউৎসব হিসাবে বিবেচিত।
মুঘল সম্রাট আকবর বাংলা নববর্ষ প্রবর্তন করেন।
২০৫৬৮
কোন গ্রহের একটিও উপগ্রহ নেই?
উত্তর
শুক্র
সমাধান
সৌরজগতের মধ্যে পৃথিবীই একমাত্র জীবন্ত গ্রহ, যার একটি উপগ্রহ গ্রহ, যার উপগ্রহের সংখ্যা ৬৭। সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহ ইউরেনাস - এর ২৭টি উপগ্রহ রয়েছে। পৃথিবীর জমজ নামে পরিচিত শুক্রের কোনো উপগ্রহ নেই।
২০৫৬৯
পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কত তারিখে স্বাক্ষরিত হয় কত সালে?
উত্তর
২ ডিসেম্বর ১৯৯৭
সমাধান
২ ডিসেম্বর ১৯৯৭ পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির পক্ষে জাতীয় সংসদের সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা) চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তিটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কক্ষে অনুষ্টিত হয়।
২০৫৭০
কমনওয়েলথের প্রধান কে?
উত্তর
ইংল্যান্ডের রানী
সমাধান
কমনওয়েলথের প্রধান ইংল্যান্ডের রানী।
কমনওয়েলথ অব নেশন্স বা কমনওয়েলথ (ইংরেজি: Commonwealth of Nations) অতীতে ইংরেজ সাম্রাজ্যভুক্ত ছিল এমন স্বাধীন জাতিসমূহ নিয়ে গঠিত আন্তর্জাতিক সংস্থা। বর্তমানে এই সংস্থার সদস্য সংখ্যা দক্ষিণ এশিয়ার ৩টি দেশ বাংলাদেশ,
ভারত ও পাকিস্তান সহ সর্বমোট ৫৪। সর্বশেষ সদস্য রুয়ান্ডা। এই সংস্থার সচিবালয় লন্ডনে অবস্থিত। ব্রিটেনই এর নেতৃত্ব দিয়ে থাকে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কমনওয়েলথ অব নেশন্স গঠিত হয়।
কমনওয়েলথের প্রধান
দ্বিতীয় এলিজাবেথ ( ২ জুন ১৯৫৩ - বর্তমান)
• কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল
প্যাট্রিসিয়া স্কটল্যান্ড ( ১লা এপ্রিল ২০১৬ - বর্তমান)