২০৫৭১
বাংলাদেশর কোন সেক্টরটি কেবলমাত্র নৌ কমান্ডার দ্বারা গঠিত হয়েছিল?
উত্তর
১০নং
সমাধান
মুক্তিযুদ্ধ পরিচালনা জন্য মুজিবনগর সরকার বাংলাদেশকে মোট ১১ টি সেক্টরে বিভক্ত করে । ভৌগলিক সীমারেখার মাধ্যমে নিয়মিত একজন করে সেক্টর কমান্ডারের কাছে এই সেক্টরগুলোর দায়িত্ব অর্পণ করা হয় । শুধু ১০ নং সেক্টর যা নৌ - কমান্ডো সেক্টর নামে অভিহিত, এর কোনো স্থায়ী সীমারেখা ছিলনা । প্রয়োজন এ সেক্টরের অধীন নৌ - সেনারা দেশের যে কোনো জলপথ ও সমুদ্র বন্দরে আক্রমণ পরিচালনা করতে পারত ।
২০৫৭২
বাংলাদেশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে মহিলা সদস্য সংখ্যা কত?
উত্তর
50
সমাধান
পঞ্চদশ সংশোধনীর মাধ্যম্লে বাংলাদেশের জাতিয় সংসদের সংরক্ষিত মহিলা আসন ৪৫ থেকে ৫০ – উন্নীত করা হয়। উল্লেখ্য, সংবিধানের চতুর্দশ সংশোধনীর মাধ্যমে পূর্বের ৩০ টি নারী আসঙ্কে ৪৫ - এ উন্নীত করা হয়েছিল।
২০৫৭৩
দ্বিতীয় বাংলাদেশী যিনি অতিসম্প্রতি এভারেস্ট জয় করেছেন?
উত্তর
মোহাম্মদ আব্দুল মুহিত
সমাধান
মোহাম্মদ আব্দুল মুহিত দ্বীতীয় বাংলাদেশী হিসেবে ২১ মে ২০১১ এভারেস্ট জয় করেন। ২০১০ সালের ২৩ মে প্রথম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন মুসা ইব্রাহিম। এর ফলে বাংলাদেশ ৬৭তম এভারেস্ট জয়ী দেশ হিসাবে (২৩ মে ২০১০) আত্নপ্রকাশ করে।
২০৫৭৪
বর্তমান প্রধান বিচারপতি কততম প্রধান বিচারপতি?
উত্তর
২২ তম
সমাধান
বর্তমান প্রধান বেচারপতি সুরেন্দ্র কুমার সিনহা (এস কে সিনহা); ১৭ জানুয়ারী ২০১৫ – বর্তমান। তিনি ২১ তম প্রধান বিচারপতি। পূর্ববর্তী প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেন বাংলাদেশের ২০তম প্রধান বিচারপতি।
২০৫৭৫
বাংলাদেশে 'স্বাধীনতার ঘোষনাপত্র' কত তারিখে পঠিত হয়?
উত্তর
১৭ এপ্রিল ১৯৭১
সমাধান
১০ এপ্রিল ১৯৭১ বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় যা ‘মুজিবনগর সরকার’ নামে পরিচিত। ১৭ এপ্রিল ১৩৭১ এই সকার শপথ গ্রহণ করে। এই ঘোষণাপত্র জারি হয় ১০ এপ্রিল ১৯৭১ এবং ১৭ এপ্রিল ১৯৭১ অধ্যাপক এম ইউসুফ আলী কর্তৃক পঠিত হয়।
২০৫৭৬
জাতীয় সংসদের প্রতীক কি?
উত্তর
শাপলা
সমাধান
এককক্ষ বিশিষ্ট ৩৫০ আসনের বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক দুপাশে ধানের শীষবেষ্টিত শাপলার দুপাশে দুটি করে চারটি তারকা এবং প্রতীকের অপরের দিকে ‘বাংলাদেশ’ ও নিচের দিকে ‘জাতীয় সংসদ’ লেখা। একপাশে ধানের শীষ ও অপরপাশে গমের শীষ এবং মাঝখানে ভাসমান নৌকা সম্বলিত প্রতীক হলো বাংলাদেশ পুলিশের মনোগ্রাম।
২০৫৭৭
গণ-অভ্যুত্থান দিবস কবে পালিত হয়?
উত্তর
২৪জানুয়ারি
সমাধান
পাকিস্তানের স্বৈরশাসক আইয়ুব খানের বিরুসশে আন্দোলন জোরদার করতে ১৯৬৯ সালের জানুয়ারিতে গঠন করা হয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। পরিষদ ২০ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সমাবেশের ডাক দেয়। সমাবেশ শেষে মিছিল যাওয়ার পথে ডাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের সাথে ছাত্রদের সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পুলিশের গুলিতে নিগত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা আসাদুজ্জামান আসাদ। এতে আন্দোলন আরো জোরদার হয়। ২৪ জানুয়ারি স্বৈরাচারবিরোধী মিছিল সচিবালয় এলাকা অতিক্রম করে যাচ্ছিল পল্টনের দিকে। মিছিলে গুলি চালায় পুলিশ। নিহত হন নবকুমার ইনস্টিটিউটের দশম শ্রেণীর ছাত্র মতিউর রহমান সহ পাচজন। এর পর থেকে দিনটি গণভ্যুত্থান দিবস হিসেবে পালন করা হয়।
২০৫৭৮
বাংলাদেশ গণ-পরিষদের সংসদ নেতা কে ছিলেন?
উত্তর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
সমাধান
১০ এপ্রিল ১৯৭২ সালে বাংলাদেশ গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ঐ সময় প্রধানমন্ত্রী ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি একাধারে গণপ্রিষদের সংসদ নেতাও ছিলেন।
২০৫৭৯
মুক্তিযুদ্ধের প্রথম সশস্ত্র প্রতিবাদ কোথায় সংঘঠিত হয়?
উত্তর
গাজীপুরে
সমাধান
১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরের জয়দেবপুরে প্রথম সশস্ত্র বিপ্লব সংঘটিত হয়। ১ম ইস্ট বেঙ্গল - এর সৈন্যরা তৎকালীন বাঙালি সেনা অফিসার এবং পরবর্তীতে মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরীর নেতৃত্বে প্রথম সশস্ত্র প্রতিরোধে অংশগ্রহণ করেন।
২০৫৮০
স্কটল্যান্ড ইয়ার্ড কোথায় অবস্থিত
উত্তর
লন্ডন
সমাধান
স্কটল্যান্ড ইয়ার্ড লন্ডন অবস্থিত।
স্কটল্যান্ড ইয়ার্ড ব্রিটিশ নিরাপত্তা সংস্থার নাম । বিশ্বখ্যাত এ পুলিশ সংস্থার সদর দপ্তর লন্ডনে অবস্থিত ।
এটি লন্ডনের একটি নামকরা পুলিশ বাহিনী। স্যার আর্থার কোনান ডয়েলের অমর রচনা শার্লক হোমসের ফলে এখন ছোট থেকে বুড়ো সবাই স্কটল্যান্ড ইয়ার্ডের পুলিশ বাহিনীকে একনামে চেনেন।
খাতা - কলমে নিউ স্কটল্যান্ড ইয়ার্ড নামে পরিচিত এ স্কটল্যান্ড ইয়ার্ড পুলিশ বাহিনীর অবস্থান ওয়েস্টমিনস্টারে। এটি নির্মিত হয় ১৮২৯ সালে। কেবল একটি পুলিশ বাহিনীই নয়, মেট্রোপলিটন পুলিশের প্রধান কার্যালয়ও এ স্কটল্যান্ড ইয়ার্ড।