T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৫৮১

”সাবাস বাংলাদেশ” ভাস্কর্যটির শিল্পী কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিতুন কুন্ড
সমাধান
রাজশাহী বিশ্ববিদ্যালয় মতিহার সবুজ চত্বরে প্রধান ফটকের বাঁয়ে মুক্তাঙ্গনে উত্তর পাশে ‘শাবাশ বাংলাদেশ’ ভাস্কর্যটি অবস্থিত। এটি উদ্বোধন করেন শহীদ জননী জাহানারা ইমাম ১০ ফেব্রুয়ারি ১৯৯২। এর ভাস্কর নিতুন কুন্ডু।
২০৫৮২

বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয় ১৯৭১ সালের কত তারিখে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১০ এপ্রিল
২০৫৮৩

শহীদ আসাদ দিবস কবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২০ জানুয়ারি
সমাধান
১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের কর্মতৎপরতায় যুক্ত ছিলেন আসাদ। সেই বছর ২০ জানুয়ারি ছাত্রসমাজের ১১ - দফার দাবিতে ঢাকাসহ দেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ ধর্মঘট পালিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় অনুষ্ঠিত ছাত্রসভায় নগরীর বিভিন্ন শিক্ষায়তনের হাজার হাজার ছাত্রছাত্রী যোগ দেয়। সভাশেষে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে বেরিয়ে আসা মিছিলের এক অংশ সামনের রাস্তা ধরে চান খাঁর পুলের দিকে এগোলে পুলিশ বাধা দিয়ে গুলি ছেঁড়ে। অত্যন্ত কাছে থেকে মিছিলের পুরোভাগে ছাত্রনেতা আসাদুজ্জামানের দিকে গুলি ছোঁড়া হলে তিনি শহীদ হন। এর পর থেকে প্রতি বছর ২০ জানুয়ারি দিনটি ‘আসাদ দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে।
২০৫৮৪

বাংলাদেশে কোন বিভাগে ”বরেন্দ্র ভূমি” অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাজশাহী
সমাধান
বাংলাদেশের রাজশাহী বিভাগে ‘বরেন্দ্রভূমি’ অবস্থিত। এ বনে সবচেয়ে বেশি শাল গাছ জন্মে। খুলনা ও বরিশালে ‘টাইডাল বন’ অবস্থিত এবং সিলেটের বনাঞ্চলে সেগুন, মেহগনি, জারুল ইত্যাদি গাছ বেশি পাওয়া যায়।
২০৫৮৫

বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে প্রথম আসেছিল কারা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পুর্তগীজ
সমাধান
১৫১৬ সালে গোয়া থেকে পর্তুগিজ প্রথম বাংলায় এসেছিল। তারা ১৫৮০ সাল থেকে বাংলায় ব্যবসা - বাণিজ্য আরম্ভ করে। সুলতান মাহমুদ শাহ পর্তুগিজদের চট্টগ্রাম ও সাতগাঁও বন্দরে কুঠি স্থাপনের জন্য জমি দান ও অনুমতি দিয়েছিলেন।
২০৫৮৬

২০১১ সালে ৬ষ্ঠ মহিলা বিশ্ব কাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জাপান
সমাধান
২০১১ সালে ষষ্ঠ মহিলা বিশ্বকাপ ফুটবলে চ্যাম্পিয়ন হয় জাপান। ১৯৯১ সালে প্রথম মহিলা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় এবং চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্রে। সপ্তম মহিলা বিশ্বকাপ ফুটবল কানাডায় অনুষ্ঠিত হয় ২০১৫ সালের ৬ জুন – ৫ জুলাই পর্যন্ত। এতে চ্যাম্পিয়ন হয় যুক্তরাষ্ট্র এবং রানার্সআপ হয় জাপান।
২০৫৮৭

মহাস্থান গড় কোন নদীর তীরে অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
করতোয়া
সমাধান
বাংলাদেশের প্রাচীন নগর পুনরবধনে ধ্বংসাবশেষ এবং মৌর্য ও গুপ্ত রাজবংশের পুরাকীর্তির জন্য মহাস্থানগড় বিখাত। এটি বগুড়া জেলায় করতোয়া নদীর তীরে অবস্থিত।
২০৫৮৮

BARD কি বিষয়ে গবেষণা করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পল্লী উন্নয়ন
সমাধান
BARD - এর পূর্ণরুপ হলো Bangladesh Academy for Rural Development এটি কুমিল্লা জেলায় অবস্থিত পল্লী উন্নয়ন বিষয়ক সংস্থা।
২০৫৮৯

পিতৃতান্ত্রিক উপজাতি কারা?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চাকমা
সমাধান
মারমা, চাকমা ও সাঁওতাল এরা সবাই পিতৃতান্ত্রিক উপজাতি। গারোরা মাতৃতান্ত্রিক উপজাতি।
২০৫৯০

একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক কোন প্রতিষ্ঠান?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রথমা প্রকাশন
সমাধান
একাত্তরের চিঠি গ্রন্থটির প্রকাশক প্রথমা প্রকাশন প্রতিষ্ঠান। একাত্তরের চিঠি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে লেখা ৮৬ টি চিঠির একটি সংকলন। দৈনিক প্রথম আলো ও গ্রামীণফোনের উদ্যোগে চিঠিগুলো সংগ্রহ করা হয়। সংকলনটি প্রথম প্রকাশিত হয় চৈত্র ১৪১৫, মার্চ ২০০৯ এ। একাত্তরের চিঠি গ্রন্থটি প্রকাশিত হয় প্রথমা প্রকালন থেকে। কাইয়ুম চৌধুরী এর প্রচ্ছদ তৈরি করেন। গ্রন্থটি অলংকরণ করেন অশোক কর্মকার। সম্পাদনা পরিষদের পক্ষে এর ভূমিকা লেখেন বিখ্যাত সাহিত্যিক রশীদ হায়দার। একাত্তরের চিঠি এর প্রথম চিঠির লেখক শহীদ কাজী নূরুন্নবী। চিঠি লেখার সময়কাল ও স্থান - ২৯শে মার্চ/রাজশাহী'৭১।