T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৬০১

জিব্রাল্টার প্রণালী কোন দুটি মহাসাগর কে যুক্ত করেছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আটলান্টিক ও ভূমধ্য
সমাধান
জিব্রান্টার প্রণালী আটলান্টিক ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে এবং আফ্রিকা ও ইউরোপকে পৃথক করেছে। দেশ হিসেবে মরক্কো ও স্পেনকে পৃথক করেছে।
২০৬০২

ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো “ইউরো” গ্রহণ করেনি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইংল্যান্ড
সমাধান
ইউরো হলো ইউরোপীয় ইউনিউনের দেশসমূহের মুদ্রা।   বর্তমানে ইউরো ইউরোপের ২২ টি দেশে ব্যবহৃত।  তবে ইংল্যান্ড এখনও ইউরো গ্রহণ করেনি। উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জানুয়ারি ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে আসে যেটাকে ব্রেক্সিট (Brexit) নামে অভিহিত করা হয়।
২০৬০৩

মাইকেল অ্যাঞ্জেলো কোন দেশের শিল্পী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ইতালি
সমাধান
ভাস্কর, চিত্রকর, স্থ্যাপত্যবিদ, প্রকৌশলী ও কবি মাইকেল এঞ্জেলা ৬ মার্চ ১৪৭৫ ইতালির কাপ্রেসের তুস্কার গ্রামে জন্মগ্রহণ করেন। তার উল্লেখযোগ্য ভাস্কর্য ও স্থ্যাপত্যগুলো হলোঃ রোমের সেন্ট পিটারের ‘পিয়েতা’, ফ্লোরেন্সের আকাদেমিতে রক্ষিত ‘ডেভিড’, দ্বিতীয় পোপ জুলিয়াসের সমাধিসৌধ, মোজেস - এর মূর্তি ইত্যাদি। তিনি ১৮ ফেব্রুয়ারি ১৫৬৪ সালে মৃত্যুবরণ করেন।
২০৬০৪

২০১৬ সনের অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে কোথায়? (২০১২)

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রিও ডি জেনিরোতে
সমাধান
২০১৬ সালে ৩১তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ব্রাজিলের রিও ডি জেনেরিওতে। ২০১২ সালে ৩০তম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় যুক্তরাজ্যের লন্ডন শহরে।
২০৬০৫

শিল্প বিপ্লব সংঘটিত হয় কত শতকে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আঠার শতকে
সমাধান
শিল্প বিপ্লব সংঘটিত হয় আঠার শতকে। ইংল্যান্ডের শিল্প বিপ্লবের কারণ ও ফলাফল ইতিহাসে মোটামুটি ১৭৬০ - ১৮৪০ খ্রিষ্টাব্দ এই সময়কালে কৃষি এবং বাণিজ্যিক ব্যবস্থা থেকে আধুনিক শিল্পায়নের দিকে গতি শুরু হওয়ায় অর্থনৈতিক কর্মকাণ্ডে বিস্ময়কর পরিবর্তন ঘটে। পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর সমুদ্র যাত্রা বিশ্বব্যাপী বাণিজ্যের পথ খুলে দেয়। এরপর পুঁজিবাদের উদ্ভব, বাষ্পীয় ইঞ্জিনের আবিষ্কার, কয়লার খনি আর ইস্পাতের ব্যাপক ব্যবহারের ফলে অনেক শিল্প শহর আর কারখানা গড়ে উঠে।
২০৬০৬

উইনস্টন চার্চিল কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বৃটেন
সমাধান
১৮৭৪ সালে অক্সফোর্ডশায়ারের ব্লেনহেইম প্যালেসে উইনষ্টন চার্চিল জন্মগ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তিনি ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন। রাজনীতিবিদ হয়েও তিনি ১৯৫৩ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন। তার রচিত গ্রন্থের নাম ‘History of the Second World War’। তিনি ২৪ জানুয়ারি ১৯৬৫ মারা যান।
২০৬০৭

জাতীয় স্মৃতি সৌধের স্থপতি কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মইনুল হোসেন
২০৬০৮

কোন নদীতে বাঁধ দিয়ে জল বিদ্যুৎ তৈরি করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্ণফুলী
সমাধান
ভারতের আসাম রাজ্যের লুসাই পাহাড় হতে কর্ণফুলী নদীর উৎপত্তি। কর্ণফুলী নদী পার্বত্য চট্টগ্রামের ভেতর দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলী পানি বিদ্যুৎ দেশের একমাত্র পানি বিদ্যুৎ কেন্দ্র। এই পানি বিদ্যুৎ কেন্দ্র ১৯৬২ সালে চালু করা হয়।
২০৬০৯

বাংলাদেশ কোন সনে বিশ্ব-বাণিজ্য সংস্থা সদস্য হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1995
সমাধান
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত GATT ( General agreement on tariffs and trade) এর বর্তমান নাম World trade organisation বা বিশ্ব বাণিজ্য সংস্থা। বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য পদ লাভ করে ১ জানুয়ারি ১৯৯৫ সালে।
২০৬১০

ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে কত কি.মি. দুরে অবস্থিত

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
16.5
সমাধান
ফারাক্কা বাঁধ বাংলাদেশের সীমান্ত থেকে ১৬.৫ কিমি দূরে অবস্থিত। ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর অবস্থিত একটি বাঁধ। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদহ ও মুর্শিদাবাদ জেলায় এই বাঁধটি অবস্থিত। ১৯৬১ সালে এই বাঁধ নির্মাণের কাজ শুরু হয়।