২০৬১১
পদ্মা ও যমুনা নদী কোথায় পরষ্পরের সাথে মিলিত হয়েছে?
উত্তর
গোয়ালন্দ
সমাধান
পদ্মা ও যমুনা নদী পরষ্পরের সাথে মিলিত হয়েছে গোয়ালন্দে।
দৌলতদিয়া ইউনিয়নের কুঁশাহাট মৌজার পার্শ্বেই ছোট গোয়ালন্দ নামের একটি ছোট মৌজার সন্ধান পাওয়া যায় যা পাবনা জেলার সীমান সংলগ্ন পদ্মা যমুনার সীমা রেখার কাছাকাছি ।
পদ্মা যমুনার যৌবন জৌলুসের দিনে এক জীঘাংসু প্রকৃতির জলদস্যুর বিচরণ ছিল এ অঞ্চলে। গঞ্জালিশ নামের এ জলদস্যু পদ্মা মেঘনা যমুনায় ডাকাতি করে বেড়াত, যতদূর জানা যায় তার নামানুসারেই গঞ্জালিশ থেকে কালক্রমে গোয়ালন্দ নামের উৎপত্তি ।
গোয়ালন্দ ঘাটে গ্যাঞ্জেল ঘাট নামক স্থানে অতীতে জাহাজ নোঙ্গর করা হতো। এ পর্যন্ত ১১ বার নদী ভাঙ্গন/চর পড়ার কারণে গোয়ালন্দ ঘাট স্থানান্তরিত করা হয়েছে।
২০৬১২
মৌর্য যুগে বাংলার প্রাদেশিক রাজধানী কোথায় ছিল?
উত্তর
পুন্ড্র নগর
সমাধান
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য।
মৌর্য বংশের রাজত্বকাল ছিল খ্রীস্টপূর্ব ৩২৪ থেকে ১৮৫ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এর রাজধানী ছিল পাটালীপুত্র
এর প্রাদেশিক রাজধানী ছিল পুণ্ড্রনগর।
২০৬১৩
নিচের কোনটি লালবাগ দুর্গের অভ্যন্তরে অবস্থিত?
উত্তর
পরী বিবির মাজার
সমাধান
ঢাকার লালবাগ দুর্গের অভ্যন্তরে পরীবিবির মাজার অবস্থিত। ঢাকার লালবাগ কেল্লার দরবার গৃহ থেকে ২৭৫ ফুট পশ্চিমে অবস্থিত শায়েস্তা খানের কন্যা পরী বিবির মাজার। হিন্দু ও মুসলমান স্থাপত্যের সুন্দর সংমিশ্রণ ঘটেছে এ মাজারে।
২০৬১৪
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয়?
উত্তর
ফরিদপুর
সমাধান
বাংলাদেশের সবচেয়ে বেশি পাট উৎপন্ন হয় ফরিদপুর জেলায়। পাট থেকে প্রধানত বস্তা, চট, কার্পেট ও পারটেক্স এবং বিভিন্ন হস্তজাত দ্রব্য তৈরি ও রপ্তানি করা হয়। বাংলাদেশ পাট ব্যবসার প্রধান কেন্দ্র নারায়ণগঞ্জ। পাট উৎপাদনে দ্বিতীয় শীর্ষ দেশ বাংলাদেশ।
২০৬১৫
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর
তাজদ্দীন আহমদ
সমাধান
বাংলাদেশের প্রথম সরকার অর্থাৎ মুজিবনগর সরকার গঠিত হয় ১০ এপ্রিল ১৯৭১ এবং ১৭ এপ্রিল ১৯৭১ এ সরকার শপথ গ্রহণ করে। এ সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সে সরকারের রাষ্ট্রপ্রতি (তার অনুপস্থিতিতে অস্থায়ী রাষ্ট্রপতি হন সৈয়দ নজরুল ইসলাম) এবং ক্যাপ্টেন মনসুর আলী ছিলেন অর্থমন্ত্রী।
২০৬১৬
পাহাড়পুরের বৌদ্ধবিহার টি কি নামে পরিচিত ছিল?
উত্তর
সোমপুর বিহার
সমাধান
নওগাঁর পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত।
এই বিহারটি পাল রাজা ধর্মপাল অষ্টম শতকে নির্মাণ করেন।
এটি বৌদ্ধ সভ্যতার সর্বশ্রেষ্ট নিদর্শন।
২০৬১৭
বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কত জনকে বীরশ্রেষ্ঠ খেতাবে ভূষিত করা হয়?
উত্তর
৭ জন
সমাধান
বাংলাদেশের মুক্তিযুদ্ধে অকৃত্রিম অবদান রাখার জন্য সাতজনকে বীরশ্রেষ্ঠ খেতাব দেয়া হয়। এরা হলেন নায়েক মুন্সী আব্দুর রউফম সিপাহী মোহাম্মদ মোস্তফা কামাল, ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ, সিপাহী মোহাম্মদ হামিদুর রহমান, ইঞ্জিনরুম আরটিফিসার মোহাম্মদ রুহুল আমিন এবং ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর।
২০৬১৮
মুজিব নগর কোন জেলায় অবস্থিত?
উত্তর
মেহেরপুর
সমাধান
মুজিবনগর খুলনা বিভাগের মেহেরপুর জেলায় অবস্থিত। এখানেই ১৯৭১ সালের ১৭ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার’ শপথ গ্রহণ করে। উল্লেখ্য, বৈদ্যনাথতলা ইউনিয়নের ভবেরপাড়া গ্রামের নাম পরিবর্তন করেই মজিবনগর রাখা হয়।
২০৬১৯
রাম সাগর কার কীর্তি
উত্তর
রামনাথ
সমাধান
রাম সাগর কার কীর্তি রামনাথ।
দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ (রাজত্বকাল: ১৭২২ - ১৭৬০ খ্রিষ্টাব্দ) পলাশীর যুদ্ধের আগে (১৭৫০ - ১৭৫৫ খ্রিষ্টাব্দের মধ্যে) এই রামসাগর দিঘি খনন করেছিলেন। তারই নামানুসারে এর নামকরণ করা হয় রামসাগর।
রামসাগর দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত মানবসৃষ্ট দিঘি। এটি বাংলাদেশের মধ্যে মানুষের তৈরি সবচেয়ে বড় দিঘি। তটভূমিসহ রামসাগরের আয়তন ৪, ৩৭, ৪৯২ বর্গমিটার, দৈর্ঘ্য ১, ০৩১ মিটার ও প্রস্থ ৩৬৪ মিটার। গভীরতা গড়ে প্রায় ১০ মিটার। পাড়ের উচ্চতা ১৩.৫ মিটার।
দীঘিটির পশ্চিম পাড়ের মধ্যখানে একটি ঘাট ছিল যার কিছু অবশিষ্ট এখনও রয়েছে। বিভিন্ন আকৃতির বেলেপাথর স্ল্যাব দ্বারা নির্মিত ঘাটটির দৈর্ঘ্য ও প্রস্থ ছিল যথাক্রমে ৪৫.৮ মিটার এবং ১৮.৩ মিটার। দীঘিটির পাড়গুলো প্রতিটি ১০.৭৫ মিটার উঁচু।
২০৬২০
২০১১-১২ অর্থ বছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার কত?
উত্তর
7.0%
সমাধান
২০১৫ - ১৬ অর্থবছরে বাংলাদেশের প্রক্ষেপিত জিডিপি প্রবৃদ্ধির হার ৭% এবং ১০১৪ - ১৫ অর্থবছরে অর্জিত জিডিপি প্রবৃদ্ধির হার ৬.৫১%।