T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৬৩১

”নায়াগ্রা” জলপ্রপাত অবস্থিত নিচের কোন দেশে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কানাডা
সমাধান
‘নায়াগ্রা’ জলপ্রপাত যুক্তরাষ্ট্র - কানাডা সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ১৬৭ মিটার । এছাড়া দক্ষিণ আফ্রিকায় তুগেলা জলপ্রপাত; ব্রাজিল গুয়ারিয়া জলপ্রপাত অবস্থিত, যা পানি পতনের দিক থেকে বিশ্বের বৃহত্তম জলপ্রপাত।
২০৬৩২

২০১৩-১৪ অর্থ বছরের জাতীয় বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৭২,২৭৫ কোটি টাকা
সমাধান
২০১৩ - ১৪ অর্থ বছরে জাতীয় বাজেটে মোট রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ছিল ৭২, ২৭৫ কোটি টাকা। ২০১৬ - ১৭ অর্থবছরে মোট বাজেটে রাজস্ব প্রাপ্তির লক্ষ্যমাত্রা ১, ১৭, ০২৭ নির্ধারণ করা হয়েছে।
২০৬৩৩

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর বর্তমান সভাপতি কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাজী সালাউদ্দিন
সমাধান
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) - এর বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। বাফুফে গঠিত হয় ১৫ জুলাই ১৯৭২। পক্ষান্তরে, আ হ ম মোস্তফা কামাল হচ্ছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান।
২০৬৩৪

বাংলাদেশের কোথায় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ - রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রূপপুর, পাবনা
সমাধান
বাংলাদেশের পাবনা জেলার রুপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ - রাশিয়া চুক্তি স্বাক্ষরিত হয়। দিনাজপুর জেলার ‘হিলি’ বাংলাদেশের অন্যতম স্থলবন্দর।
২০৬৩৫

কোন সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৫৫ সালে
সমাধান
ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৯৫৫ সালের ৩ ডিসেম্বর বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান আইন পরিষদে ‘The Bengali Academy Act 1957’ গ্রহণের মাধ্যমে এটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মর্যাদা লাভ করে। বাংলা একাডেমির প্রথম পরিচালক ড. মুহম্মদ এনামুল হল এবং প্রথম মহাপরিচালক ড. মাযহারুল ইসলাম।
২০৬৩৬

কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রাশিয়া
সমাধান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেহস ৫টি। যথাঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন ও ফ্রান্স।
২০৬৩৭

”ওয়াল স্ট্রীট” কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নিউইর্য়ক
সমাধান
বিশ্বে শেয়ার মার্কেটের জন্য খ্যাত ‘ওয়াল স্ট্রীট’ নিউইয়র্ক শহরের লোয়ার ম্যানহাটনের পূর্ব নদীর পাশে অবস্থিত একটি রাস্তা। নিউইয়র্কের আর্থিক জেলা বা অঞ্চল (ফিন্যানশিয়াল ডিস্ট্রিক্ট) হিসেবে অভিহিত করা হয় এ এলাকাকে। বিশ্বের বৃহত্তম স্টক এক্সচেঞ্জ ‘নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জ’ যা NASDAQ নামে বিখ্যাত - এখানেই অবস্থিত।
২০৬৩৮

বাংলাদেশের মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য কত জন নারী কে বীরপ্রতীক খেতাবে ভূষিত করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২ জন
সমাধান
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বসূচক অবদানের জন্য বাংলাদেশ সরকার দু’জন মহিলাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। তারা হচ্ছেন ক্যাপ্টেন সেতারা বেগম (সেনাবাহিনী) এবং মোসাম্মৎ তারামন বিবি (গণবাহিনী ১১ নং সেক্টর)। ক্যাপ্টেন সেতারা বেগমকে ঐ সময় চিহ্নিত করা হলেও, তারামন বিবিকে দীর্ঘ ২৪ বছর পর ডিসেম্বর ১৯৯৫ এ চিহ্নিত করা হয়। ১৯ ডিসেম্বর ১৯৯৫ তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়া আনুষ্ঠানিকভাবে তারামন বিবিকে বীর প্রতীক খেতাব প্রদান করেন।
২০৬৩৯

কবে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২ মার্চ, ১৯৭১
সমাধান
আ. স. ম। আব্দুর রব ২ মার্চ ১৯৭১ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেন। শেখ মুজিবর রহমান ২৩ মার্চ তার বাসভবনে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন।
২০৬৪০

বাংলাদেশের কোন শহর কে বাণিজ্যিক রাজধানী বলা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চট্টগ্রাম
সমাধান
বাংলাদেশের প্রবেশদ্বার, বাণিজ্যিক রাজধানী ও বার আউলিয়ার শহর চট্টগ্রাম। শস্য ভাণ্ডার ও বাংলার ভেনিস - বরিশাল। প্রাচ্যের ডান্ডি - নারায়নগঞ্জ। ৩৬০ আউলিয়ার আবাসভূমি - সিলেট।