২০৬৬১
মূল্য সংযোজন কর একটি
উত্তর
পরোক্ষ কর
সমাধান
মূল্য সংযোজন কর বা ভ্যাট এক ধরনের পরোক্ষ কর। যে করের করঘাত এক ব্যক্তির ওপর এবং করপাত অন্য ব্যক্তির ওপর পড়ে তাকে পরোক্ষ কর বলে। করঘাত বলতে বুঝাই করের প্রাথমিক বোঝা বা আঘাত এবং করপাত বলতে বুঝাই চুড়ান্ত ভার কে।
২০৬৬২
বাংলাদেশ সরকারের নির্বাহী প্রধান কে?
উত্তর
প্রধানমন্ত্রী
সমাধান
বাংলাদেশ সরকারের প্রধান নির্বাহী হলেন সরকারপ্রধান বা প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিয়োগ ও শপথবাক্য পড়ান। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দের নির্বাচন করেন।
২০৬৬৩
ইউনেস্কো এর সদস্য দেশ কয়টি?
উত্তর
১৯৫ টি
সমাধান
UNESCO হলো জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা। এর পূর্নরূপ - United Nations Educational Scientific and cultural Organization.১৪ ডিসেম্বর ১৯৪৬ তা জাতিসংঘের বিশেষ সংস্থার মর্যাদা লাভ করে। এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে। এর মোট সদস্য সংখ্যা ১৯৫ টি। শেষ সদস্য দেশ ফিলিস্তিন।
২০৬৬৪
ইসরাইল কে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ কোনটি?
উত্তর
তুরস্ক
সমাধান
ইসরায়েল কে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক(২৮ মার্চ, ১৯৪৯) আর প্রথম আরব দেশ মিশর।
২০৬৬৫
কোন বিদেশী রাষ্ট্র বাংলা কে অন্যতম রাষ্ট্র ভাষার মর্যাদা দিয়েছেন?
উত্তর
সিয়েরা লিওন
সমাধান
আফ্রিকার দেশ সিয়েরা লিওন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষার মর্যাদা দিয়েছে।
২০৬৬৬
বাংলাদেশের সংসদীয় সরকার ব্যবস্থা সংবিধানের কত তম সংশোধনীর মাধ্যমে পূনঃ প্রবর্তিত হয়?
উত্তর
দ্বাদশ
সমাধান
সংবিধান হলো যে কোন রাষ্ট্রের মূল ও। সর্বোচচ আইন। এ পর্যন্ত সংবিধানের সংশোধনী হয়েছে ১৭ বার। ১ম সংশোধনী হয় ১৯৭৩ সালে। ৮ জুলাই ২০১৮ সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নির্বাচনের বিধি আরও ২৫ বছর বহাল রাখার প্রস্তাব সম্বলিত সংবিধানের সপ্তদশ সংশোধনী বিল পাস হয়েছে। সংবিধানের দ্বাদশ সংশোধনী টি হলো সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন, উপরাষ্ট্রপতির পদ বিলুপ্ত। এটি ১৮ সেপ্টেম্বর, ১৯৯১ সালে রাষ্ট্রপতির স্বাক্ষর এর মাধ্যমে অনুমোদন লাভ করে।
২০৬৬৭
”সাবাস বাংলাদেশ” ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তর
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
সমাধান
সাবাস বাংলাদেশ ভাস্কর্য টি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতিগার সবুজ চত্বরে অবস্থিত। এর ভাস্কর হলেন নিতুন কুন্ডু। ১০ ফেব্রুয়ারি, ১৯৯২ এটি উদ্বোধন করেন শহীদ জননী জাহানারা ইমাম।
২০৬৬৮
২০১২ সালে শান্তিতে নোবেল পুরষ্কার কে পেয়েছেন?
উত্তর
ইউরোপীয় ইউনিয়ন
সমাধান
২০১২ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন ইউরোপীয় ইউনিয়ন। ২০১৬ সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়াল সান্তোস।
২০৬৬৯
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ কাল কত বছর?
উত্তর
৪ বছর
সমাধান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্র ও সরকার প্রধান। প্রেসিডেন্ট নির্বাচিত হন চার বছরের মেয়াদে পরোক্ষ নির্বাচন এর মাধ্যমে। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট এর নুন্যতম বয়স ৪৩ বছর।
২০৬৭০
মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য কোন সাল কে নির্ধারণ করা হয়েছে?
উত্তর
২০১৫ সাল
সমাধান
মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জনের জন্য ২০১৫ সাল কে নির্ধারণ করা হয়েছে।
সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (Millennium Development Goals - MDGs) হলো ২০০০ সালে জাতিসংঘের সহস্রাব্দ শীর্ষ - বৈঠকের পর প্রতিষ্ঠিত আটটি আন্তর্জাতিক উন্নয়ন লক্ষ্য।
সেই সময় ১৯১ টি জাতিসংঘ সদস্য এবং কমপক্ষে ২২ টি আন্তর্জাতিক সংস্থা ২০১৫ সালের মধ্যে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য অর্জনে সহায়তা করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হন।
দারিদ্র্য, গুণগত শিক্ষার অভাব, স্বাস্থ্যসেবার অপ্রতুলতা, মাত্রাতিরিক্ত শিশুমৃত্যু, এইডস্, যক্ষ্মা, ম্যালেরিয়ার মতো রোগব্যাধির মহামারির কারণে ব্যাপক হারে জনমৃত্যু ইত্যাদি বেশীরভাগ দেশের বহুকালের সমস্যা।