T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৭২১

প্রচলিত কোনো আইনের বাধা নিষেধ ভঙ্গ করে বেআইনীভাবে কোনো জিনিসপত্র বাংলাদেশে আনা বা অন্য কোনো দেশে পাচার করার জন্য Special powers Act- এর অধীন সর্বোচ্চ শাস্তি কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মৃত্যুদন্ড
সমাধান
১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের (১৯৭৪ সনের ১৪ নং আইন) এর ২৫ বি ধারায় বর্তমানে প্রচলিত কোন আইন দ্বারা নিষিদ্ধ পণ্য আমদানী বা রফতানি বা নিয়ন্ত্রিত পণ্য উপযুক্ত অনুমতি গ্রহন ও শুল্ক প্রদান ব্যতিরেকে আমদানী বা রফতানি এর কার্যকে অপরাধ গণ্য করে “জরিমানা সহ সর্বোচ্চ মৃত্যু দন্ড ও সর্বনিম্ন দুই বছরের সশ্রম কারাদন্ড" এর শাস্তির বিধান রয়েছে।
২০৭২২

অবৈধ অস্ত্র দখলে রাখার অপরাধ কোন আদালত বা ট্রাইব্যুনালের বিচার্য?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্পেশাল ট্রাইব্যুনাল
সমাধান
অবৈধ অস্ত্র দখলে রাখার অপরাধ স্পেশাল ট্রাইব্যুনালের বিচার্য বিষয়।
২০৭২৩

একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, অন্য সকল অপরাধের দন্ডাদেশের বিরুদ্ধে কোন আদালতে আপীল করতে হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দায়রা আদালত
সমাধান
একজন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের, রাষ্ট্রদ্রোহিতা ব্যতীত, অন্য সকল অপরাধের দন্ডাদেশের বিরুদ্ধে আদালতে আপীল করতে হবে - দায়রা আদালতে। দায়রা আদালতঃ প্রত্যেক বিভাগে নিম্নবর্ণিত দায়রা আদালত থাকবে - ১) দায়রা জজ আদালত। ২) অতিরিক্ত দায়রা জজ আদালত। ৩)সহকারী দায়রা জজ আদালত। মেট্রোপলিটন এলাকার জন্যঃ ১) মহানগর দায়রা জজ আদাল। ২) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। ৩) যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
২০৭২৪

একটি Complaint Case -এ প্রদত্ত খালাসের রায় প্রদানের কত দিনের মধ্যে Complaint আপীল করতে পারে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৬০ দিন
সমাধান
সিআরপিসি ৪১৭(৩) ধারা অনুসারে খালাসের আদেশের তারিখ হতে ষাট দিন অতিক্রান্ত হবার পর ফরিয়াদী খালাসের আদেশের বিরুদ্ধে কোন আপীল দায়ের করলে হাইকোর্ট বিভাগে তা গ্রাহ্য হবে না।
২০৭২৫

ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন না-মঞ্জুরের আদেশের বিরুদ্ধে কোন আদালতে জামিনের আবেদন করা যাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দায়রা আদালত
সমাধান
ম্যাজিস্ট্রেট কর্তৃক জামিন না - মঞ্জুরের আদেশের বিরুদ্ধে জামিনের আবেদন করা যাবে দায়রা আদালতে। দায়রা আদালতঃ প্রত্যেক বিভাগে নিম্নবর্ণিত দায়রা আদালত থাকবে - ১) দায়রা জজ আদালত। ২) অতিরিক্ত দায়রা জজ আদালত। ৩)সহকারী দায়রা জজ আদালত। মেট্রোপলিটন এলাকার জন্যঃ ১) মহানগর দায়রা জজ আদালত। ২) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। ৩) যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
২০৭২৬

কোনো জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোনো জেলায় অবস্থিত ম্যাজিস্টেট আদলতে স্থানান্তর করার দরখাস্ত কোন আদালতে করতে হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দায়রা আদালত
সমাধান
কোনো জেলার ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন মামলা অন্য কোনো জেলায় অবস্থিত ম্যাজিস্টেট আদলতে স্থানান্তর করার দরখাস্ত করতে হবে - দায়রা আদালত। দায়রা আদালতঃ প্রত্যেক বিভাগে নিম্নবর্ণিত দায়রা আদালত থাকবে - ১) দায়রা জজ আদালত। ২) অতিরিক্ত দায়রা জজ আদালত। ৩)সহকারী দায়রা জজ আদালত। মেট্রোপলিটন এলাকার জন্যঃ ১) মহানগর দায়রা জজ আদালত। ২) অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত। ৩) যুগ্ম মহানগর দায়রা জজ আদালত।
২০৭২৭

জারীর দরখাস্ত ডিক্রির কতদিন পর দায়ের করা হলে দায়িকের উপর অবশ্যই নোটিশ জারী করতে হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২ বছর
সমাধান
Executable ডিক্রীর ক্ষেত্রে ডিক্রী জারী (Decree Execution) হলো মামলা নিষ্পতির মূল প্রাণ। যেকোন দেওয়ানী প্রকৃতির মামলার বিচার নিস্পত্তি হয় আদালত কর্তৃক ঘোষিত রায়ে ডিক্রী বা ডিস্মিস এর মাধ্যমে। যে সকল মামলার ডিক্রি শুধু রায় ঘোষণার মাধ্যমে চূড়ান্ত নিস্পত্তি হয় না তা আদালতের পরবর্তি কার্যক্রমের মাধ্যমে (জারী) চূড়ান্তভাবে নিস্পত্তি করতে হয়, সে সকল কার্যক্রমই ডিক্রী জারীর আওতাভুক্ত। যেমন কোন ব্যক্তি তার স্বত্ব দখলীয় জমি হতে বেদখল হলে বেআইনী দখলদারকে উচ্ছেদ পূর্বক তাতে ডিক্রীদারকে (বাদী) খাস দখল পেতে ডিক্রী জারী করতে হয়। সম্পত্তিতে বিভিন্ন ওয়ারেশ বা ক্রয় সূত্রে অংশীদারগণের মধ্যে স্বত্ব দখলীয় অংশ নিয়ে বিরোধ সৃষ্টি হলে এবং আদালত প্রার্থীগণের অংশ মোতাবেক বাটোয়ারা ডিক্রী প্রদান করলে এবং পক্ষগণের মধ্য বণ্টন করে দিতে হলে উক্ত ডিক্রী জারীর মাধ্যমে সমাপ্ত হতে হয়। কেউ মানিস্যুট বা অর্থঋণ আদালতে মামলা করলে এবং ডিক্রী পেলে তা ডিক্রী জারী কার্যক্রমের মাধ্যমে নিষ্পত্তি করতে হয়। অর্থাৎ ডিক্রী পেলেও তা জারীর মাধ্যমে চূড়ান্তভাবে নিস্পত্তি না হলে ৬ মাস থেকে ২০/২৫ বছর মামলা চালিয়ে ডিক্রী পেলেও তা অর্থহীন হয়ে যায়। অর্থাৎ শুধু ঘোষণামুলক ডিক্রী ছাড়া সকল Executable ডিক্রী আদালতের মাধ্যমে কার্যকরী করতে হয়।
২০৭২৮

নিম্বের কোন ক্ষেত্রে অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া যাবে না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লীজের মেয়াদ অতিক্রান্তের পর ও বাদীর দখলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য
সমাধান
অস্থায়ী নিষেধাজ্ঞা দেয়া যাবে না - লীজের মেয়াদ অতিক্রান্তের পর ও বাদীর দখলে বিঘ্ন সৃষ্টি না করার জন্য।
২০৭২৯

একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক 'ক' গ্রন্থ প্রকাশক 'খ' এর সাথে চুক্তিবদ্ধ হন। 'ক' চুক্তি ভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন 'খ' এর কি প্রতিকার আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চুক্তি বলবতের কোনো সুযোগ নেই
সমাধান
একটি সাহিত্যকর্ম সম্পাদন ও প্রকাশের জন্য লেখক 'ক' গ্রন্থ প্রকাশক 'খ' এর সাথে চুক্তিবদ্ধ হন। 'ক' চুক্তি ভঙ্গ করলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের অধীন 'খ' এর কি প্রতিকার আছে - চুক্তি বলবতের কোনো সুযোগ নেই
২০৭৩০

নিম্বের কোন ক্ষেত্রে দেওয়ানী কার্যবিধির অর্ডার ২৬ এর বিধান অনুযায়ী Commission ইস্যুর আদেশ দেয়া যায় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নালিশী জমিতে কোনো পক্ষের স্বত্ব আছে কিনা তা নির্ধারণ