T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৭৩১

অলিম্পিক গেমস ২০১৬ কোথায় অনুষ্ঠিত হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রিও ডি জেনিরো
সমাধান
রিউ দি জানেইরু বা রিও ডি জেনিরো দক্ষিণ - পূর্ব ব্রাজিলের একটি প্রধান শহর এবং রিউ দি জানেইরু রাজ্যের রাজধানী।
২০৭৩২

মঙ্গোলিয়ার রাজধানী কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উলানবাটোর
সমাধান
মঙ্গোলিয়া পূর্ব এশিয়ার একটি স্হল বেষ্টিত রাষ্ট্র। এর রাজধানীর নাম উলানবাটর। রাজধানী উলানবাটোরে মোট জনসংখ্যার ৩৮ শতাংশ লোক বাস করে। মঙ্গোলিয়ার বেশির ভাগ মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বী এবং অনেকেই যাযাবর।
২০৭৩৩

ফুটবল বিশ্বকাপ ২০১৪ কোন দেশে অনুষ্ঠিত হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ব্রাজিল
সমাধান
২০১৪ সালে ফিফা বিশ্বকাপের ২০তম আসর দক্ষিন আমেরিকার দেশ ব্রাজিলে অনুষ্ঠিত হয়।
২০৭৩৪

ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভের পর বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নাঈমুর রহমান
সমাধান
ক্রিকেটে টেস্ট মর্যাদা লাভের পর বাংলাদেশ দলের প্রথম অধিনায়ক ছিলেন নাঈমুর রহমান। নাইমুর রহমান দুর্জয় (জন্ম: ১৯ সেপ্টেম্বর, ১৯৭৪) একজন বাংলাদেশী ক্রিকেটার। তিনি ডানহাতি ব্যাটসম্যান এবং ডানহাতি অফব্রেক স্পিনার। বর্তমানে তিনি জাতীয় সংসদের দুইবারের সাবেক সদস্য। বাংলাদেশ জাতীয় দলের একজন ক্রিকেটার। তিনি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক। ডাক নাম দুর্জয়। তিনি ৮ টি টেস্ট ও ২৯ টি একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ খেলেন। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচে তার অধিনায়ক হিসেবে অভিষেক হয়।
২০৭৩৫

পলাশীর যুদ্ধ কোন সালে সংঘটিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1757
সমাধান
পলাশীর যুদ্ধ ১৭৫৭ সালে সংঘটিত হয়। বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পলাশী নামক স্থানে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল তাই পলাশীর যুদ্ধ নামে পরিচিত। ১৭৫৭ সালের জুন ২৩ তারিখে এই যুদ্ধ সংঘটিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং ভারতবর্ষে ইংরেজ শাসন প্রতিষ্ঠার পথ সূচিত হয়।
২০৭৩৬

কোন সময় মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১০ এপ্রিল ১৯৭১
সমাধান
১০ এপ্রিল ১৯৭১ মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলাকে রাজধানী করে অস্থায়ী সরকার গঠিত হয় ১৯৭১ সালের ১০ই এপ্রিল। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর)শপথ গ্রহণ করেন।
২০৭৩৭

বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কাজী রিয়াজুল হক
সমাধান
বাংলাদেশ মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক। জাতীয় মানবাধিকার কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কাজে যোগ দিয়েছেন সাবেক সচিব কাজী রিয়াজুল হক। রিয়াজুল হক এর আগে ২০১০ সাল থেকে ২০১৬ সালের জুন মাস পর্যন্ত জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০৬ সালে সচিব হিসেবে অবসরে যাওয়া রিয়াজুল হক কয়েক বছর ধরে মানবাধিকার কমিশনের পূর্ণকালীন সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
২০৭৩৮

জাতিসংঘের Secretary General কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Antonio Guterres
সমাধান
জাতিসংঘের Secretary General Antonio Guterres। আন্তোনিও ম্যানুয়েল দে অলিভেরা গুতেরেস, (জন্ম: ৩০ এপ্রিল, ১৯৪৯) লিসবনে জন্মগ্রহণকারী প্রখ্যাত পর্তুগীজ রাজনীতিবিদ, সাবেক প্রধানমন্ত্রী ও কূটনীতিবিদ। তিনি জাতিসংঘের বর্তমান মহাসচিব । এরপূর্বে জুন, ২০০৫ থেকে ডিসেম্বর, ২০১৫ পর্যন্ত জাতিসংঘ শরণার্থীবিষয়ক হাইকমিশনার ছিলেন। অক্টোবর, ২০১৬ সালে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ তাকে জাতিসংঘের পরবর্তী মহাসচিব হিসেবে ঘোষণা করে।
২০৭৩৯

বিশ্বব্যাংকের সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Washington
সমাধান
বিশ্বব্যাংকের সদর দপ্তর Washington। বিশ্বব্যাংক (ইংরেজি: World Bank) একটি আন্তর্জাতিক আর্থিক সংস্থা যা উন্নয়নশীল দেশগুলোর উন্নয়ন কর্মকাণ্ডের জন্য ঋণ ও অনুদান প্রদান করে। বিশ্বব্যাংকের অনুষ্ঠানিক লক্ষ্য হল বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত একটি আন্তর্জাতিক সংস্থা। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. - তে অবস্থিত।
২০৭৪০

International Atomic Energy Agency- এর সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ভিয়েনা
সমাধান
International Atomic Energy Agency - এর সদর দপ্তর ভিয়েনা। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) (ইংরেজি: International Atomic Energy Agency (IAEA)) বিশ্বে পরমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহার এবং সামরিক উদ্দেশ্যে এর ব্যবহার রোধকল্পে কাজ করে থাকে। এই সংস্থাটি ১৯৫৭ সালের ২৯ জুলাই প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায় অবস্থিত।