T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৭৪১

আল আজহার বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কায়রো
সমাধান
আল আজহার বিশ্ববিদ্যালয় কায়রোতে অবস্থিত। আল - আজহার বিশ্ববিদ্যালয় বা জামিয়াতুল আজহার (ইংরেজি: Al - Azhar University) হল মিশরের, কায়রো নগরীতে অবস্থিত একটি বিখ্যাত জামিয়া বা বিশ্ববিদ্যালয়। ইসলামী শিক্ষার উদ্দেশ্য নিয়ে একটি কেন্দ্র হিসেবে ফাতেমীয় বংশ দ্বারা ৯৭০ বা ৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়। এটির ছাত্ররা কুরআন এবং বিস্তারিতভাবে ইসলামী আইন শিক্ষা গ্রহণ করেন, বিষয়াবলী অন্তর্ভুক্ত রয়েছে যুক্তিবিদ্যা, ব্যাকরণ, অলঙ্কারশাস্ত্র, এবং কিভাবে চাঁদের চান্দ্র পর্যায়ক্রমে নিরূপণ সম্পর্কে।
২০৭৪২

পৃথিবীর প্রশস্ততম নদী কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আমাজান
সমাধান
পৃথিবীর বৃহত্তম নদী হচ্ছে দক্ষিণ আমেরিকার আমাজন। এটি পৃথিবীর প্রশস্ততম নদীও বটে। আমাজন নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ২০৯০০০ কিউবিক মিটার পানি সাগরে পতিত হয়। বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩৮১২৯ কিউবিক মিটার পানি সাগরে পতিত হয়। মেঘনা পৃথিবীর তৃতীয় বৃহত্তম এবং এশিয়ার বৃহত্তম নদী। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী হচ্ছে পদ্মা। এই নদী দিয়ে প্রতি সেকেন্ডে প্রায় ৩২০০০ কিউবিক মিটার পানি প্রবাহিত হয়।
২০৭৪৩

ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান বা President- এর নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Ahamed Mohammad Ali Al-Madani
সমাধান
ইসলামী উন্নয়ন ব্যাংকের প্রধান বা President - এর নাম Ahamed Mohammad Ali Al - Madani। আহমেদ মোহাম্মদ আলী আল - মাদানী ইসলামিক উন্নয়ন ব্যাংকের সভাপতি। আহমেদ মোহাম্মদ আলী আল - মাদানী ১৯৩৪ সালে সৌদি আরবের মদিনায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি বি.এ. বাণিজ্য বিভাগে ডিগ্রি এবং কায়রো বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে একটি ডিগ্রি, ১৯৬২ সালে মিশিগান বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক প্রশাসনে এম.এ. এবং ১৯৬৭ সালে আলবানির স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্ক থেকে পাবলিক প্রশাসনে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
২০৭৪৪

প্রাচীন ’চন্দ্রদ্বীপ’ এর বর্তমান নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বরিশাল
সমাধান
প্রাচীন চন্দ্র দ্বীপের বর্তমান নাম - বরিশাল। বরিশাল বাংলাদেশের দক্ষিণাঞ্চলের একটি শহর। প্রাচ্যের ভেনিস নামে পরিচিত এ শহরটি বরিশাল জেলায় অবস্থিত ও এটি বরিশাল বিভাগের সদর দপ্তর। এটি বাংলাদেশ - এর একটি অন্যতম সুন্দর শহর। কীর্তনখোলা নদীর তীরে অবস্থিত এই শহর।
২০৭৪৫

আমাজন নদী কোন মহাদেশে অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দক্ষিণ আমেরিকা
২০৭৪৬

“শহীদ আসাদ’’ কত সালে নিহত হন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1969
সমাধান
আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান (জুন ১০, ১৯৪২ - জানুয়ারি ২০, ১৯৬৯) একজন শহীদ ছাত্রনেতা। তিনি আইয়ুব খানের পতনের দাবীতে মিছিল করার সময় জানুয়ারি ২০, ১৯৬৯ সালে পুলিশের গুলিতে নিহত হন। তবে তিনি সর্বসমক্ষে শহীদ আসাদ নামেই অধিক পরিচিত ব্যক্তিত্ব। শহীদ আসাদ হচ্ছেন ১৯৬৯ সালের গণ - আন্দোলনে পথিকৃৎ তৎকালীন পূর্ব - পাকিস্তানের তিন শহীদদের একজন; অন্য দু'জন হচ্ছেন - শহীদ রুস্তম ও শহীদ মতিউর। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য ২০১৮ সালে তিনি স্বাধীনতা পদক পান।
২০৭৪৭

পানামা খাল কোন কোন মহাসাগরকে সংযুক্ত করে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
সমাধান
পানামা খাল আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে সংযুক্ত করে। পানামা খাল জাহাজ চলাচলের জন্য পানামা প্রজাতন্ত্রের ইস্থমাসে নির্মীত একটি খাল যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে। ইস্থমাস বলতে দুটো বড় ভূখণ্ডকে সংযোগকারী সরু ভূমিকে বোঝায় যার অন্য দুই পাশে সাধারণত পানি থাকে। পানামার ইস্থমাস উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশকে যুক্ত করে এবং আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে আলাদা করে রাখে।
২০৭৪৮

বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কোথায় গঠিত হয়েছিল?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মেহেরপুরে
সমাধান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার। মেহেরপুরে অবস্থিত। যা মুজিবনগর সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত। মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল গঠন করা হয়। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন।
২০৭৪৯

মুক্তিযুদ্ধের বিজয়ের দিন আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে প্রতিনিধিত্ব করেন কে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার
২০৭৫০

দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চার্চিল
সমাধান
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন চার্চিল। স্যার উইনস্টন লিওনার্ড স্পেন্সার চার্চিল, (30 নভেম্বর 1874 - 24 জানুয়ারী 1965) ছিলেন একজন ব্রিটিশ রাজনীতিবিদ, সেনা কর্মকর্তা এবং লেখক। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় 1940 থেকে 1945 সাল পর্যন্ত এবং আবার 1951 থেকে 1955 পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ছিলেন।