২০৭৫১
কুতুব মিনার কোথায় অবস্থিত?
উত্তর
ভারত
সমাধান
কুতুব মিনার ভারতে অবস্থিত।
কুতুব মিনার ভারতের দিল্লিতে অবস্থিত একটি স্তম্ভ বা মিনার, যা বিশ্বের সর্বোচ্চ ইটনির্মিত মিনার। এটি কুতুব কমপ্লেক্সের মধ্যে অবস্থিত।
ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবুদ্দিন আইবেকের আদেশে কুতুব মিনারের নির্মাণকাজ শুরু হয় ১১৯৩ খ্রিষ্টাব্দে, তবে মিনারের উপরের তলাগুলোর কাজ সম্পূর্ণ করেন ফিরোজ শাহ তুঘলক ১৩৮৬ খ্রিষ্টাব্দে। ভারতীয় - মুসলিম স্থাপত্যকীর্তির গুরুত্বপূর্ণ এবং অন্যতম প্রাচীন নিদর্শন হিসেবে কুতুব মিনার গুরত্বপূর্ণ।
২০৭৫২
উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র ‘বিরিসিরি’ কোন জেলায় অবস্থিত?
উত্তর
নেত্রকোণা
সমাধান
বিরিশিরি নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ঐতিহ্যবাহী একটি গ্রাম।
শুরুতে এটি ইউনিয়ন পরিষদের অন্তর্ভুক্ত থাকলেও দুর্গাপুর পৌরসভা হওয়ার সাথে সাথে সদরের পার্শ্ববর্তী হওয়ায় গ্রামটিকে ওয়ার্ড হিসাবে অন্তর্ভুক্ত করা হয়
স্থানীয় অধিবাসীদের ৬০ ভাগ গারো আদিবাসী ৩০ ভাগ মুসলিম, বাকি ১০ ভাগ হিন্দু ও অন্যান্য জনগোষ্ঠী।
২০৭৫৩
সুয়েজ কেনেল কোন কোন সাগরকে সংযুক্ত করে?
উত্তর
ভূ-মধ্যসাগর ও লোহিত সাগর
সমাধান
সুয়েজ কেনেল ভূ - মধ্যসাগর ও লোহিত সাগরকে সংযুক্ত করে।
সুয়েজ খাল (ইংরেজি: Suez Canal) মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত একটি কৃত্তিম সামুদ্রিক খাল।
এটি ভূমধ্যসাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে। দশ বছর ধরে খননের পর পথটি ১৮৬৯ খ্রিষ্টাব্দে সর্বসাধারণের জন্য খুলে দেয়া হয়।
২০৭৫৪
স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় কে ছিলেন?
উত্তর
লর্ড মাউন্টবেটেন
সমাধান
স্বাধীনতাকালীন ভারতবর্ষে ভাইসরয় ছিলেন লর্ড মাউন্টবেটেন।
লর্ড লুই মাউন্টব্যাটেন (২৫ জুন ১৯০০–২৭ আগস্ট ১৯৭৯) ব্রিটিশ নৌ বাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথ - এর স্বামী প্রিন্স ফিলিপের মামা। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে ব্রিটিশ সরকার তাকে ভারতের গভর্নর জেনারেল করে পাঠায়।
২০৭৫৫
এ বছর (২০০৯) কত জন ব্যক্তি যুক্তরাষ্ট্রের ‘মেডেল অব ফ্রিডম’ অ্যাওয়ার্ড পেয়েছেন?
উত্তর
১৬ জন
২০৭৫৬
”ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটির লেখক কে?
উত্তর
মাওলানা আবুল কালাম আজাদ
সমাধান
”ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটির লেখক মাওলানা আবুল কালাম আজাদ।
ইন্ডিয়া উইনস ফ্রিডম বইটি লিখেছেন মৌলানা আবুল কালাম আজাদ। “ইন্ডিয়া উইনস ফ্রিডম” বইটি মৌলানা আবুল কালাম আজাদের আত্নজীবনীমূলক রচনা হলেও, ভারতীয় ইতিহাসের পাতায় এটি একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। ব্রিটিশদের হাত থেকে ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তরের ক্ষেত্রে মৌলানা আজাদের অন্যতম প্রধাণ ভূমিকা ছিল। এই গ্রন্থে তিনি ভারত - ভাগের পটভূমিসহ ১৯৩৫ - ৪৮ সাল পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাবলীর অত্যন্ত নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ বর্ণনা দিয়েছেন। অনেক ইতিহাসবিদের কাছেই বইটি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একটি নির্ভরযোগ্য দলিল হিসেবে অনন্য স্থান করে নিয়েছে।
২০৭৫৭
কবে থেকে বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু করা হয়?
উত্তর
১ জানুয়ারি ১৯৯২
সমাধান
প্রাথমিক বাধ্যতামূলক আইন পাশ হয়, ১৯৯০।
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা প্রাথমিকভাবে ৬৮ টির উপজেলায় চালু হয় ১ জানুয়ারী, ১৯৯২।
বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা দেশব্যাপী সম্প্রসারিত হয় ১ জানুয়ারী, ১৯৯৩।
২০৭৫৮
”ফেয়ারওয়েল টু আর্মস” -এর লেখক কে?
উত্তর
আরনেস্ট হেমিংওয়ে
সমাধান
”ফেয়ারওয়েল টু আর্মস” - এর লেখক আরনেস্ট হেমিংওয়ে।
ফেয়ারওয়েল টু আর্মস (ইংরেজি: A Farewell to Arms) আর্নেস্ট হেমিংওয়ে কর্তৃক রচিত একটি যুদ্ধ বিরোধী ইংরেজি উপন্যাস।
১৯২৯ সালে আর্নেস্ট হেমিংওয়ে রচিত একটি প্রায় - আত্মজীবনীমূলক উপন্যাস। উপন্যাসটির অধিকাংশই হেমিংওয়ে তার আরকানস'র পিগটে শ্বশুরবাড়িতে বসে লেখেন।
২০৭৫৯
”অগ্নিবীণা” কে রচনা করেছেন?
উত্তর
কাজী নজরুল ইসলাম
সমাধান
”অগ্নিবীণা” রচনা করেছেন কাজী নজরুল ইসলাম।
অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে।
কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।