T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৭৭১

বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বীরশ্রেষ্ঠ
সমাধান
১৯৭১ সালের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। মহান এই মুক্তিযোদ্ধাদের সম্মাননা হিসেবে চারটি খেতাবে ভূষিত করা হয়। তার মধ্যে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব হলো বীরশ্রেষ্ঠ। বীরশ্রেষ্ঠ শহীদ হলেন ৭ জন।
২০৭৭২

বাংলাদেশকে স্বীকৃতিদানকারী প্রথম আফ্রিকান দেশ--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
সেনেগাল
সমাধান
বাংলাদেশকে স্বীকৃতি দানকারী আফ্রিকান দেশ সেনেগাল আফ্রিকা মহাদেশে অবস্থিত এটি। এর রাজধানী ডাকার। সেনেগাল নদীর নামানুসারে এই দেশটির নামকরণ করা হয়।
২০৭৭৩

'বিজয় উল্লাস' ভাঙ্কর্যটি কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কুষ্টিয়া
সমাধান
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের ভাস্কর্য নির্মিত হয়েছিল বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের রক্তক্ষয়ী সংগ্রামের স্মৃতিকে লালন করার জন্য এবং পরবর্তী প্রজন্মের কাছে স্বাধীনতার চেতনাকে প্রবাহিত করার জন্য। স্বাধীনতাযুদ্ধ স্মরণে নির্মিত এসব অসংখ্য ভাস্কর্য রাজধানী শহর ছাড়িয়ে দেশের সর্বত্রই প্রায় রয়েছে। এমনকি বাংলাদেশের বাইরে, বাঙালি অধ্যুষিত অঞ্চলেও রয়েছে স্বাধীনতাযুদ্ধের এসব ভাস্কর্য। বিজয় উল্লাস ভাস্কর্যটি কুষ্টিয়া জেলায় অবস্থিত।
২০৭৭৪

'ভাওয়াল জাতীয় উদ্যান' কত সালে প্রতিষ্ঠিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1982
সমাধান
ভাওয়াল জাতীয় উদ্যান বাংলাদেশের একটি অন্যতম গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান। এই উদ্যানটি রাজধানী ঢাকা থেকে উত্তরে প্রায় ৪০ কিলোমিটার দূরে গাজীপুর জেলার গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় অবস্থিত। ১৯৭৪ সালে বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইন (১৯৭৪) আইন অনুসাররে বাংলাদেশ সরকার ৫,০২২ হেক্টর জায়গা জুড়ে পৃথিবীর অন্যান্য উন্নত দেশের মতো করে ভাওয়াল শালবনে এই উদ্যান গড়ে তোলে। তবে এটি ১৯৭৪ সালে প্রতিষ্ঠা পেলেও ১৯৮২ সালের আগে এটি আনুষ্ঠানিকভাবে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়নি।
২০৭৭৫

'আড়িয়াল বিল' কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুন্সীগঞ্জ
সমাধান
আড়িয়াল বিল পদ্মা ও ধলেশ্বরী নদীর মাঝখানে অবস্থিত ও মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত একটি অবভূমি। এটি দেশের মধ্যাঞ্চলের সবচেয়ে বড় ও প্রাচীন বিল। আড়িয়াল বিলের বেশিরভাগ এলাকাই শুষ্ক ঋতুতে আর্দ্র থাকে এবং বিলে যথেষ্ট পরিমাণ পানি সঞ্চিত থাকে। বর্ষায় পানিতে টইটুম্বুর থাকলেও শীতকালে এটি বিস্তীর্ণ শস্য ক্ষেতে পরিণত হয়। এখানে শীতকালে নানা ধরনের সবজির চাষ করা হয়, এ বিলের বিশেষ আকর্ষণ হচ্ছে বিশাল আকৃতির মিষ্টি কুমড়া।
২০৭৭৬

What is the rate of Value Added Tax (VAT) applicable in Bangladesh?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
15%
সমাধান
Value Added Tax (VAT) বা মূল্য সংযোজন কর বাংলাদেশের চালু হয় 1 জুলাই 1991 । বাংলাদেশে VAT এর স্ট্যান্ডার্ড রেট 15 শতাংশ । তবে বিভিন্ন খাতে 1%, 2%, 3%, 4.5% হারেও ভ্যাট রয়েছে ।
২০৭৭৭

During our Liberation War of 1971, how many Sector commanders were in charge of the 11 different sectors in different phases?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
19
সমাধান
1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দেশের 11 টি সেক্টরে বিভিন্ন সময়ে মোট 19 জন সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করেন ।
২০৭৭৮

Which of the following state was bought by USA from Russia?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Alska
সমাধান
মার্কিন যুক্তরাষ্ট্র 1867 সালে রাশিয়ার নিকট থেকে আলাস্কা স্টেটটি বিক্রয় করেন নেয় । এটি আয়তনে যুক্তরাষ্ট্রের বৃহত্তম অঙ্গরাজ্য ।
২০৭৭৯

Which is the highest source of Government Revenue in Bangladesh in the fiscal year 2012-2013?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
VAT
সমাধান
২০১২ - ১৩ অর্থ বছরে সরকারের রাজস্ব আয়ের সর্বোচ্চ উৎস হলো মূল্য সংযোজন কর (VAT)। ২০১৪ - ১৫ অর্থ বছরেও এটি সরকারের রাজস্ব আয়ের সর্বোচ্চ উৎস। সরকারের রাজস্ব অবদানের ক্ষেত্রে ২০১৫ - ১৬ অর্থবছরও শীর্ষ স্হান দরে রাখে VAT।
২০৭৮০

Which river divides Bangladesh and Myanmar?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
The Naf
সমাধান
নাফ নদী মিয়ানমার ও বাংলাদেশকে পৃথক করেছে। বাংলাদেশের দক্ষিণতম উপজেলা টেকনাফ এবং মিয়ানমারের আকিয়াব বন্দর নাফ নদীর তীরে অবস্থিত । নাফ নদীর দৈর্ঘ্য 56 কিলোমিটার ।