২০৭৮১
Who is the first cricketer to score a double century in an innings in one day cricket?
উত্তর
Sachin Tendulkar
সমাধান
এক দিনের আন্তর্জাতিক ক্রিকেটে শচীন টেন্ডুলকার ২০১০ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ব্যাটসম্যান হিসেবে খেলেন ২০০ রানের ইনিংস। ২০১১ সালে বীরেন্দর শেবাগ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২১৯ রান করে নতুন রেকর্ড গড়লেও ২০১৪ সালে রোহিত শর্মা শ্রীলঙ্কার বিপক্ষে ১৭৩ বলে ২৬৪ রানের এক রেকর্ড তৈরি করেন।
২০৭৮২
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন-
উত্তর
আর. সি. মজুমদার
সমাধান
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ছিলেন - আর. সি. মজুমদার।
অধ্যাপক রমেশচন্দ্র মজুমদার (১৮৮৮ - ১৯৮০) একজন বাঙালি ইতিহাসবিদ। তিনি সচরাচর আর, সি, মজুমদার নামে অভিহিত। তিনি ১৯৩৬ থেকে ১৯৪২ সালে পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন।
ভারতীয় উপমহাদেশের বিখ্যাত ইতিহাসবিদ আর.সি. মজুমদার প্রাচীন ভারতের ইতিহাসের উপর অনেক কাজ করেছে। তিনি ভারতের স্বাধীনতার ইতিহাসের উপরও অনেক কাজ করেন।
২০৭৮৩
'অপারেশন সার্চলাইট' কোন সালের ঘটনা?
উত্তর
1971
সমাধান
'অপারেশন সার্চলাইট' ১৯৭১ সালের ঘটনা।
অপারেশন সার্চলাইট (ইংরেজি: Operation Searchlight) ১৯৭১সালে ২৫ মার্চ থেকে শুরু হওয়া পাকিস্তানী সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা, যার মাধ্যমে তারা ১৯৭১ এর মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংঘটিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিল।