২০৮২১
ঐতিহাসকি ৬ দফা দাবি প্রণয়ন হয়েছিল --
উত্তর
১৯৬৬ সালে
সমাধান
পূর্ব পাকিস্তানে স্বাধিকার প্রশ্নে ১৯৬৬ সালের ৫ - ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের রাজনৈতিক ও প্রতিরক্ষার দাবি সম্বলিত ৬ দফা ভিত্তিক ঘোষণা পেশ করেন।
এটাই ঐতিহাসিক ছয় দফা নামে পরিচিত।
২০৮২২
বর্তমান জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুত করেছিলেন --
উত্তর
লুই আইকান
সমাধান
জাতীয় সংসদ ভবনের নকশা প্রস্তুতকারী হলেন যুক্তরাষ্ট্রের নাগরিক 'লুই আইকান'।
১৯০১ সালে এস্তোনিয়ার এক ইহুদি পরিবারে জন্মগ্রহণকারী লুই আইকান পিতামাতার সাথে আমেরিকায় অভিবাসিত হন।
তার শ্রেষ্ঠ নির্দশন হল জাতীয় সংসদ ভবন।
২০৮২৩
বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রধান--
উত্তর
রাষ্ট্রপতি
সমাধান
২১ নভেম্বর ১৯৭১ বাংলাদেশ সশস্ত্র বাহিনী গঠিত হয়।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর প্রধান রাষ্ট্রপতি।
বর্তমানে সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন।
এর সদর দপ্তর অবস্থিত ঢাকা সেনানিবাস।
২০৮২৪
উপজেলা পদ্ধতি চালু হয়--
উত্তর
১৯৮৩ সালে
সমাধান
৭ নভেম্বর ১৯৮২ থেকে কার্যকর স্থানীয় সরকার অধ্যাদেশ ১৯৮২ বলে প্রথমে উন্নীত থানা পরিষদ গঠন করা হয় এবং থানা পর্যায়ে বিকেন্দ্রীভূত প্রশাসনিক ব্যবস্থা প্রবর্তিত হয়।
পরে ১৯৮৩ সালে থানা পরিষদকে উপজেলা পরিষদে রূপান্তরিত করা হয়।
২০৮২৫
জাতিসংঘের সদস্য দেশের সংখ্যা--
উত্তর
১৯৩ টি
সমাধান
জাতিসংঘের বর্তমান সদস্য দেশের সংখ্যা ১৯৩ টি।
জাতিসংঘের ১৯৩ তম সদস্য দেশ হিসেবে দক্ষিণ সুদান ১৪ জুলাই ২০১১ সদস্য পদ লাভ করে।
২০৮২৬
পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী--
উত্তর
নীলনদ
সমাধান
পৃথিবীর সবচেয়ে দীর্ঘতম নদী নীলনদ।
এর দৈর্ঘ্য ৬, ৮২৫ কিলোমিটার।
এটি আফ্রিকা মহাদেশে অবস্থিত।
নীলনদের উৎপত্তিস্থল ভিক্টোরিয়া হ্রদ এবং পতিত হয়েছে ভূ - মধ্যসাগরে।
২০৮২৭
ঢাকার বড় কাটরা নির্মাণ করেছেন--
উত্তর
শাহ সুজা
সমাধান
ঢাকার চকবাজারে অবস্থিত এক ঐতিহাসিক অট্টালিকার নাম বড় কাটরা।
১৬৬৪ সালে বাংলার সুবাদার মুহাম্মদ সুজা এ অট্টালিকা নির্মাণ করেন।
সম্রাট শাহজাহানের দ্বিতীয় পুত্র মুহাম্মদ সুজা বাংলার সুবাদার নিযুক্ত হওয়ার পর বসবাসের জন্য এ বাড়ি নির্মাণের আদেশ দেন।
২০৮২৮
'স্ট্যাচু অব লিবার্টি' মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে কোন দেশ?
উত্তর
ফ্রান্স
সমাধান
'স্ট্যাচু অব লিবার্টি' মার্কিন যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে প্রদান করে ফ্রান্স।
স্ট্যাচু অফ লিবার্টি, একটি বিশাল মূর্তি যা ফ্রান্স ১৮৮৬ সালে যুক্তরাষ্ট্রকে উপহার হিসেবে দিয়েছিল, যা দাঁড়িয়ে আছে নিউয়র্কের লিবার্টি আইল্যান্ডে হাডসন নদীর মুখে যেখানে জাহাজ নোঙর করে, যা যুক্তরাষ্ট্রে অভিবাসনকারী এবং অন্য দেশ থেকে ফিরে আসা আমেরিকান সহ সকল পর্যটকদের স্বাগতম জানায়।
এই তামার মূর্তিটি যুক্তরাষ্ট্রের শতবর্ষপূর্তিতে এবং যুক্তরাষ্ট্রের প্রতি ফ্রান্সের বন্ধুত্বের নিদর্শন হিসেবে উৎসর্গ করা হয়েছিল অক্টোবর ২৮ ১৮৮৬ সালে।
ভাস্কর্যটির ভিতরের কাঠামোটির নকশা ও তৈরি করেছিলেন ফেড্রিক বারথোল্ডি এবং গুস্তাব আইফেল, যিনি আইফেল টাওয়ার নকশা করেছিলেন।
২০৮৩০
বাংলাদশেরে ফৌজদারী ও দেওয়ানী আদালতসমূহ কোন মন্ত্রণালয়ের অধীনে ন্যস্ত?
উত্তর
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রনালয়
সমাধান
বাংলাদেশের সংবিধানের অনুযায়ী এবং অনুচ্ছেদে বাংলাদেশের ফৌজদারি ও দেওয়ানী আদালত সমূহ - - আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে আছে।