T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৮৪১

ইংলিশ চ্যানেল পাড়ি দেওয়া প্রথম বাঙালি সাঁতারু---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ব্রজেন দাশ
সমাধান
ব্রজেন দাশ, একমাত্র বাংলাদেশী যিনি ১০ ঘন্টা ৩৫ মিনিটে ইংলিশ চ্যানেল পাড়ি অতিক্রম করেন। তিনি মোট ৬ বার ইংলিশ চ্যানেল পাড়ি দেন। ১৯৬১ সালে তিনি উপযুক্ত রেকর্ড গড়েন।
২০৮৪২

GATT কখন WTO- তে রুপান্তরিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৯৯৫ সালে
২০৮৪৩

নিম্নের কোন বিষয়ে নিজের সাক্ষীকে ইঙ্গিপূর্ণ প্রশ্ন করা যায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্বীকৃত বিষয়
সমাধান
ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question): সাক্ষ্য আইনের ১৪১ ধারায় ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) সম্পর্কে আলোচনা করা হয়েছে। প্রশ্নকারী প্রশ্নের মধ্যে তার উত্তরের ইঙ্গিত প্রদান করে প্রশ্ন করলে তাকে ইঙ্গিতবাহী প্রশ্ন বলে। প্রতিপক্ষ যদি আপত্তি করে তাহলে আদালতের অনুমতি ব্যতীত কোন বিষয়ে ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায় না। সাক্ষীকে সাধারণত স্বীকৃত বিষয় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যায়।
২০৮৪৪

”আগুনের পরশমণি” গ্রন্থটির চলচ্চিত্রায়নে ফুটে উঠেছে---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বাস্তব খন্ডচিত্র
সমাধান
বাংলাদেশের কথাসাহিত্যিক ও চলচিত্রকার হুমায়ুন আহমেদ রচিত মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস হলো - আগুনের পরশমণি। আগুনের পরশমণি গ্রন্থে ফুটে উঠেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ঘটে যাওয়া তার সমস্ত বাস্তব খণ্ডচিত্র।
২০৮৪৫

ইন্টারপোলের বর্তমান সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লিঁও
সমাধান
ইন্টারপোল একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা। এটি প্রতিষ্ঠিত হয় ১৯২৩ সালে। Interpol এর পূর্ণ রূপ International Criminal Police Organization। এর সদর দপ্তর অবশিত লিও, ফ্রান্স।
২০৮৪৬

যদি কোনো ব্যক্তি সংসদ -সদস্য হওয়ার যোগ্য নন বা অযোগ্য হয়েছেন জেনে ও সংসদে সদস্যরুপে আসন গ্রহণ করেন, তবে প্রতিদিন সংসদে যোগদানের জন্য তিনি কত টাকার অর্থদন্ড হবেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এক হাজার টাকা
সমাধান
পঞ্চম ভাগআইনসভা১ম পরিচ্ছেদসংসদ৬৭। সদস্যদের আসন শূন্য হওয়া(১) কোন সংসদ-সদস্যের আসন শূন্য হইবে, যদি(ক) তাঁহার নির্বাচনের পর সংসদের প্রথম বৈঠকের তারিখ হইতে নব্বই দিনের মধ্যে তিনি তৃতীয় তফসিলে নির্ধারিত শপথগ্রহণ বা ঘোষণা করিতে ও শপথপত্রে বা ঘোষণাপত্রে স্বাক্ষরদান করিতে অসমর্থ হন:তবে শর্ত থাকে যে, অনুরূপ মেয়াদ অতিবাহিত হইবার পূর্বে স্পীকার যথার্থ কারণে তাহা বর্ধিত করিতে পারিবেন;(খ) সংসদের অনুমতি না লইয়া তিনি একাদিক্রমে নব্বই বৈঠক-দিবস অনুপস্থিত থাকেন;(গ) সংসদ ভাঙ্গিয়া যায়;(ঘ) তিনি এই সংবিধানের ৬৬ অনুচ্ছেদের (২) দফার অধীন অযোগ্য হইয়া যান; অথবা(ঙ) এই সংবিধানের ৭০ অনুচ্ছেদে বর্ণিত পরিস্থিতির উদ্ভব হয়।(২) কোন সংসদ-সদস্য স্পীকারের নিকট স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করিতে পারিবেন, এবং স্পীকার- কিংবা স্পীকারের পদ শূন্য থাকিলে বা অন্য কোন কারণে স্পীকার স্বীয় দায়িত্ব পালনে অসমর্থ হইলে ডেপুটি স্পীকার- যখন উক্ত পত্র প্রাপ্ত হন, তখন হইতে উক্ত সদস্যের আসন শূন্য হইবে।
২০৮৪৭

বঙ্গবন্ধুর ঐতিহাসকি উক্তির শূন্যস্থানটি পূরণ করুন: “ রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো তবুও এ দেশের মানুষকে............।”

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মুক্ত করবো ইনশাল্লাহ
সমাধান
উল্লেখ্য, বঙ্গবন্ধু প্রদত্ত ৭ মার্চের ভাষণের উক্ত বাক্যটি ছিল "মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেব। এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ।
২০৮৪৮

সংবিধানের কোন অনুচ্ছেদের ক্ষমতাবলে সুপ্রীম কোর্টের আপীল বিভাগ কোনো মামলা বা কোনো বিষয়ে সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য যে কোনো প্রয়োজনীয় আদেশ বা নির্দেশ জারী করতে পারেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
104
২০৮৪৯

”বরফ গলা নদী” উপন্যাসটির রচয়িতা---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জহির রায়হান
সমাধান
চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক ও গল্পকার জহির রায়হান রচিত উপন্যাস "বরফ গলা নদী"। এ উপন্যাসটি ১৯৬৯ সালে প্রকাশিত হয়। এটি প্রথমে উত্তরণ পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়।
২০৮৫০

নিম্নের কোন ব্যক্তি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মনোনীত হতে পারেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
আপীল বিভাগের বিচারক