২০৮৭২
২০১২ সালের অলিম্পিক গেমসে কোন দেশ সবচেয়ে বেশি স্বর্ণ পদক জয় করেছে?
উত্তর
যুক্তরাষ্ট্র
সমাধান
২০১২ সালে ৩০ তম অলিম্পিক গেমস যুক্তরাষ্ট্র তে অনুষ্ঠিত হয়, ২০১৬ সালে ৩১ তম অলিম্পিক গেইমস এ যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি স্বর্ণপদক লাভ করে। এটি রিও ডি জেনেরিও তে অনুষ্ঠিত হয়।
২০৮৭৩
বাংলাদেশ সরকারের সবচেয়ে বেশি রাজস্ব আসে কোন উৎস থেকে?
উত্তর
মুল্য সংযোজন কর
সমাধান
১৯৯১ সালের ১লা জুলাই মূল্য সংযোজন কর চালু হয়।
২০৮৭৪
খাবার স্যালাইন আবিষ্কার কোন সংস্থার অবদান?
উত্তর
ICDDRB
সমাধান
খাবার স্যালাইন আবিষ্কার করেন ICDDRB, এর পূর্নরূপ হলোহলো - International Centre for Diarrhoeal Diseases Research, Bangladesh. বা, বাংলাদেশ আঅন্তর্জাতিক উদারাময় গবেষণা কেন্দ্র। যা ঢাকার মহাখালী অবস্থিত। এই সংস্থা কলেরা রোগের অন্যতম খাবার স্যালাইন তৈরী করে।
২০৮৭৬
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস কোনটি?
উত্তর
১০জানুয়ারি
সমাধান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ১০জানুয়ারি।
১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দীদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের এদিন বেলা ১টা ৪১ মিনিটে জাতির অবিসংবাদিত নেতা ও মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন। তিনি পাকিস্তান থেকে লন্ডন যান। তারপর দিল্লী হয়ে ঢাকা ফেরেন।
দিবসটি পালন উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ ও দলের বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন দল ও সংগঠন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।
দিবসটি উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে - সকাল ৬টা ৩০ মিনিটে দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারাদেশে দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭টায় জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পাঞ্জলি নিবেদন এবং বিকেল ২টা ৩০ মিনিটে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আলোচনা সভা।
২০৮৭৭
বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ কোনটি?
উত্তর
ভুটান
সমাধান
ভুটান দক্ষিণ এশিয়ার একটি রাজতন্ত্র।
ভুটানের অধিবাসীরা নিজেদের দেশকে মাতৃভাষা জংখা ভাষায় 'দ্রুক ইয়ুল' বা 'বজ্র ড্রাগনের দেশ' নামে ডাকে।
দেশটি ভারতীয় উপমহাদেশে হিমালয় পর্বতমালার পূর্বাংশে অবস্থিত।
ভুটান একমাত্র দেশ যেখানে ধূমপান নিষিদ্ধ।
২০৮৭৮
বাংলাদেশ কবে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে?
উত্তর
1974
সমাধান
বাংলাদেশ ১৯৭৪ সালে ইসলামি সম্মেলন সংস্থার সদস্যপদ লাভ করে।
ইসলামী সহযোগিতা সংস্থা বা সংক্ষেপে ওআইসি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা। ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধের পর ১৯৬৯ সালের ২১ আগস্ট ইসরাইল জেরুজালেমের পবিত্র মসজিদুল আকসায় অগ্নিসংযোগ করে। এতে মসজিদের কাঠের তৈরি ছাদ,আট শ বছরের পুরনো কার্পেটসহ অন্যান্য স্মৃতিচিহ্ন ধ্বংস হয়ে যায়।
১ মাস পর অর্থাৎ ২২ - ২৫ সেপ্টেম্বর মরক্কোর রাবাতে আরব - অনারব নির্বিশেষে ২৫ টি মুসলিম দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন স্ব - স্ব দেশের সরকার ও রাষ্ট্র প্রধানরা। এটিই ছিল ওআইসির প্রথম শীর্ষ সম্মেলন। পরবর্তিতে ওআইসির রূপরেখা চূড়ান্ত করতে ১৯৭০ সালের মার্চে সৌদি আরবের জেদ্দায় মুসলিম বিশ্বের পররাষ্ট্রমন্ত্রীরা মিলিত হন। উক্ত সম্মেলনে ২৫ টি মুসলিম রাষ্ট্রের প্রতিনিধিগণের সিদ্ধান্তক্রমে ইসলামী সম্মেলন সংস্থা নামে এই প্রতিষ্ঠানটি আত্মপ্রকাশ করে। একই দিন তাঁরা ওআইসি চার্টার স্বাক্ষর করেন। শুরুতে ওআইসির সদস্য সংখ্যা ছিল ২৪।
২০৮৭৯
আমাদের দেশে প্রাকৃতিক গ্যাস প্রথম আবিষ্কার করা হয় কোন সনে?
উত্তর
1955
সমাধান
বর্তমানে বাংলাদেশে ২৮টি প্রাকৃতিক গ্যাসক্ষেত্র রয়েছে।
প্রথম গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ১৯৫৫ সালে সিলেটের হরিপুরে এবং সর্বশেষ গ্যাসক্ষেত্র আবিস্কৃত হয়েছিলো ২০২০ সালেে শ্রীকাইল গ্যাসক্ষেত্র ইস্ট ১।
বাংলাদেশের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসক্ষেত্র হলো তিতাস গ্যাসক্ষেত্র।
এটি ১৯৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ায় পাকিস্তান শেল অয়েল কোম্পানি কর্তৃক আবিস্কৃত হয়।
প্রথম গ্যাস উত্তোলন শুরু হয় ১৯৫৭ সালে।
২০৮৮০
বাংলাদেশ ভিশন -২০২১ হচ্ছে -
উত্তর
১০০ ভাগ শিক্ষার হার অর্জন
সমাধান
বাংলাদেশ ভিশন - ২০২১ হচ্ছে - ১০০ ভাগ শিক্ষার হার অর্জন।
বাংলাদেশ ভিশন ২০৪১ (ভিশন'৪৪) প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত এবং জাতীয় অর্থনৈতিক পরিষদ কর্তৃক প্রণীত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের আর্থ - সামাজিক অবস্থানকে আরও দূরে গড়ে তোলার জাতীয় কৌশলগত পরিকল্পনা।
২০২২ থেকে ২০৪৪ সালের মধ্যে চার বছরের পাঁচ বছরের দৃষ্টিভঙ্গি পরিকল্পনার অংশ হিসাবে, বাংলাদেশের লক্ষ্য শিল্পায়নের মাধ্যমে উচ্চ আয়ের মর্যাদা অর্জনের। বাংলাদেশ থেকে রফতানি উন্নয়নে এই উদ্যোগটি মানবিক পুঁজি বিকাশে উত্পাদন ক্ষমতা এবং বিনিয়োগের প্রসারকে উত্সাহ দেয়।