২০৮৯১
২০১০ ফুটবল বিশ্বকাপে 'গোল্ডেন বল' জয়ী 'ফোরলান' কোন দেশের পক্ষে খেলেছেন?
উত্তর
উরুগুয়ে
সমাধান
দিয়েগো মার্টিন ফরলান কোরাজো (জন্ম ১৯ মে, ১৯৭৯) উরুগুয়ের জাতীয় ফুটবল দলের একজন খেলোয়াড়।
তিনি ২০১০ সালে গোল্ডেন বল লাভ করেন।
তিনি স্ট্রাইকার হিসেবে খেলে থাকেন।
তিনি বর্তমানে স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে খেলছেন।
২০৮৯২
কোন জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশী?
উত্তর
বান্দরবান
সমাধান
বান্দরবান জেলায় রাখাইন জনগোষ্ঠীর বসবাস বেশী।
রাখাইন বাংলাদেশ ও মায়ানমারের একটি জনগোষ্ঠীর নাম। এরা আরাকানী এবং মগ নামেও পরিচিত। মায়ানমারের রাখাইন রাজ্যে এরা সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠী।
আঠারো শতকের শেষে এরা আরাকান তথা রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে এসে উপকূলীয় জেলা কক্সবাজার ও পটুয়াখালীতে বসতি স্থাপন করে।
বর্তমানে রাখাইন সম্প্রদায়ের বসবাস মূলত কক্সবাজার, পটুয়াখালি ও বরগুনা জেলায়। এ ছাড়া রাঙামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি পার্বত্য জেলায়ও ছড়িয়ে - ছিটিয়ে কিছু রখাইন বসতি দেখা যয়। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়ও রাখাইন সম্প্রদায়ের বসতি রয়েছে।
২০৮৯৩
কোনটি স্থল্ভাগে সৃষ্টি হয়?
উত্তর
সঠিক উত্তর নেই
সমাধান
সাধারণত আটলান্টিক ও উত্তর প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হওয়া ঝড়গুলোকে হ্যারিকেন নামে ডাকা হয়। একই ধরণের ঝড়ের যখন দক্ষিণ-পশ্চিম প্রশান্ত মহাসাগরে উৎপত্তি হয় তখন সেগুলোকে বলে টাইফুন এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরে উৎপন্ন হলে তার নাম হয় সাইক্লোন। টর্নেডো একটি টর্নেডো যে সর্বদাই দৃশ্যমান হতে হবে এমন নয়, তবে প্রচণ্ড বাতাসের বেগের ফলে সৃষ্ট।
২০৮৯৪
পবিত্র মক্কা নগরীতে সম্প্রতি স্থাপতি বিশ্বের সবচেয়ে বড় ঘড়িটি নির্মাণে কত কোটি ডলার খরচ হয়েছে?
উত্তর
300
২০৮৯৫
বাংলাদেশে কর্ণফুলি কাগজ মিলে প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার হয়?
উত্তর
বাঁশ
সমাধান
বাংলাদেশে কর্ণফুলি কাগজ মিলে প্রধান কাঁচামাল হিসাবে ব্যবহার হয় বাঁশ।
কর্ণফুলী পেপার মিল - কেপিএম (ইংরেজি: Karnaphuli Paper Mills) হল চট্টগ্রামের চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন কাগজের মণ্ড ও কাগজ উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান। এটি বাংলাদেশের সর্ববৃহৎ কাগজ উৎপাদনকারী কোম্পানি। কোম্পানিটি শিল্প মন্ত্রণালয়ের স্বায়ত্তশাসিত সংস্থা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রিজ কর্পোরেশন কর্তৃক পরিচালিত হয়।
১৯৫৩ সালে তদানীন্তন পাকিস্তান শিল্প উন্নয়ন সংস্থা কর্তৃক রাঙামাটি জেলা কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী পেপার মিল প্রতিষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাকালীন লক্ষমাত্রা ছিল বার্ষিক ৩০,০০০ মেঃ টন কাগজ উৎপাদন। ১৯৫৩ সালের ১৬ই অক্টোবর প্রতিষ্ঠানটি বাণিজ্যিক উৎপাদনে যায়।
২০৮৯৬
বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম কি?
উত্তর
সেন্টমার্টিন
সমাধান
বাংলাদেশের সর্বদক্ষিণের ইউনিয়নের নাম সেন্টমার্টিন।
সেন্টমার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ যা মূলভূখন্ডের সর্ব দক্ষিণে এবং কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ।
স্থানীয় ভাষায় সেন্টমার্টিনকে নারিকেল জিঞ্জিরা বলেও ডাকা হয়। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য্যমন্ডিত এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে জায়গা করে নিয়েছে। নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালী, সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য।
২০৮৯৮
বেতবুনিয়া ভূ-উপগ্রহ কোথায় অবস্থিত?
উত্তর
রাঙামাটি
সমাধান
বেতবুনিয়া ভূ - উপগ্রহ রাঙামাটি অবস্থিত।
বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্র রাঙ্গামাটি জেলার কাউখালী উপজেলার বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্র দেশের প্রথম ভূ - উপগ্রহ কেন্দ্র।
৩০ জানুয়ারী ১৯৭০ খ্রি: তারিখে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আগা মোহাম্মদ ইয়াহিয়া খান বেতবুনিয়া ভূ - উপগ্রহ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
২০৮৯৯
কবে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়?
উত্তর
২ ডিসেম্বর ১৯৯৭
সমাধান
২ ডিসেম্বর ১৯৯৭ পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
পার্বত্য শান্তি চুক্তি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের উপজাতি পাহাড়ীদের সঙ্গে রক্তক্ষয়ী সংঘর্ষ বন্ধ এবং শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পাদিত একটি শান্তি চুক্তি।
পার্বত্য চট্টগ্রামের উপজাতিদের প্রতিনিধি জনসংহতি সমিতির সঙ্গে বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিষ্টাব্দের ২ ডিসেম্বর এই চুক্তি স্বাক্ষর করেছিল।
২০৯০০
বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তর
১৩৬ তম
সমাধান
বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য।
১৯৭২ এবং ১৯৭৩ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য হতে ব্যর্থ হয়েছিল কারণ চীন পাকিস্তানের পক্ষে ভেটো ব্যবহার করে বাংলাদেশে পূর্ণ সদস্যপদ প্রাপ্তি রোধ করেছিল। ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম পূর্ণ সদস্যপদ লাভ করে। বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৪ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বাংলা ভাষায় একটি ভাষণ দিয়েছিলেন।
১৯৭৫ সালে, বাংলাদেশ জাতিসংঘের সাধারণ পরিষদের সহ - সভাপতি নির্বাচিত হয়েছিল। ১৯৭৬থেকে ১৯৭৮ সাল পর্যন্ত এটি জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলের (ইসোসোক) নির্বাচিত সদস্য হিসাবে দায়িত্ব পালন করে।