T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৯০১

বিশ্বব্যাংক পদ্মা সেতু অর্থায়নে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি কবে স্বাক্ষর করেছিলো?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৯ এপ্রিল ২০১১
সমাধান
বিশ্ব ব্যাংক পদ্মা সেতুতে অর্থায়নে ১২০ কোটি ডলারের ঋণচুক্তি সাক্ষর হয় ২৯ এপ্রিল ২০১১ সালে। পদ্মা সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিমি।
২০৯০২

বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ কততম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দশম
সমাধান
বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদ দশম। ১০ম জাতীয় সংসদ ২০১৪ বাংলাদেশের সাধারণ নির্বাচনে নির্বাচিত ৩০০ জন সংসদ সদস্য নিয়ে গঠিত হয়। বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ৫ জানুয়ারি ২০১৪ সালে ৩০০টি আসনের ১৪৭টিতে একযোগে নির্বাচন অনুষ্ঠিত হয়, বাকি ১৫৩ আসনে প্রার্থীগন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছিল। নিবার্চনে আওয়ামী লীগ ৩০০টির মধ্যে ২৩৪টি আসনে বিজয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। ২০১৪ সালের ৯ জানুয়ারি দলের প্রধানমন্ত্রী পদপ্রার্থী শেখ হাসিনা বাংলাদেশের চতুর্দশ প্রধানমন্ত্রী[১] হিসেবে শপথ গ্রহণ করেছেন এবং সরকার গঠন করেছেন। জাতীয় পার্টি (এরশাদ) ৩৪টি আসনে বিজয়ী হয়ে বিরোধীদলের মর্যাদা পায়। ১০ম জাতীয় সংসদের প্রথম অধিবেশন বসে ২৯ জানুয়ারি ২০১৪ সালে।
২০৯০৩

বঙ্গবন্ধু কবে জাতীয় সংসদে দাঁড়িয়ে দ্বিতীয় বিপ্লবের ডাক দিয়েছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২৫ জানুয়ারী ১৯৭৫
২০৯০৪

"স্পারসো" কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মহাকাশ গবেষণাকারী সংস্থা
সমাধান
"স্পারসো" - মহাকাশ গবেষণাকারী সংস্থা। বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (সংক্ষেপে স্পারসো SPARRSO) বাংলাদেশ সরকারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন একটি সরকারি স্বায়ত্তশাসিত গবেষণা প্রতিষ্ঠান। এটি ঢাকা শহরের আগারগাঁও - এ অবস্থিত। ১৯৮০ সালে এটি প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস প্রদানে এ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্থাটি LANDSAT ও NOA নামক কৃত্রিম উপগ্রহ ব্যবহার করে ভূমি জরিপে নিয়োজিত। বাংলাদেশের স্যটেলাইট ইমেজারি গুলো স্পারসোর তত্ত্বাবধানে থাকে।
২০৯০৫

১৭ মার্চ ১৯২০ কি কারণে স্মরণীয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস
সমাধান
১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি ঘাতকের গুলিতে সপরিবারে প্রাণ হারায়। তার বয়স ছিলো তখন ৫৫ বছর। এবং এই দিন জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়।
২০৯০৬

বাংলাদেশের সবচেয়ে বড় হাওড়ের নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হাকালুকি হাওড়
সমাধান
বাংলাদেশের সবচেয়ে বড় হাওড়ের নাম হাকালুকি হাওড়। হাকালুকি হাওর বাংলাদেশের সর্ববৃহৎ হাওর। এটি এশিয়ার অন্যতম বৃহত্তম মিঠাপানির জলাভূমি। এর আয়তন ১৮,১১৫ হেক্টর, তন্মধ্যে শুধুমাত্র বিলের আয়তন ৪,৪০০ হেক্টর। এটি মৌলভীবাজার জেলার় বড়লেখা (৪০%), কুলাউড়া (৩০%), এবং সিলেট জেলার় ফেঞ্চুগঞ্জ (১৫%), গোলাপগঞ্জ (১০%) এবং বিয়ানীবাজার (৫%) জুড়ে বিস্তৃত। ভূতাত্ত্বিকভাবে এর অবস্থান, উত্তরে ভারতের মেঘালয় পাহাড় এবং পূর্বে ত্রিপুরা পাহাড়ের পাদদেশে। ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে উজানে প্রচুর পাহাড় থাকায় হাকালুকি হাওরে প্রায় প্রতি বছরই আকষ্মিক বন্যা হয়। এই হাওরে ৮০ - ৯০টি ছোট, বড় ও মাঝারি বিল রয়েছে। শীতকালে এসব বিলকে ঘিরে পরিযায়ী পাখিদের বিচরণে মুখর হয়ে উঠে গোটা এলাকা।
২০৯০৭

মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (MDG) অর্জনের জন্য কোন সাল নির্ধারিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
২০১৫ সাল
সমাধান
২০১৫ সালে MDG অর্জনের মেয়াদ শেষ হওয়ায় ২০১৬ - ২০৩০ সাল পর্যন্ত সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল (SDG) অর্জনের সাল নির্ধারিত হয়।
২০৯০৮

মঙ্গা শব্দটি কোন অঞ্চলের সাথে সম্পর্কিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
উত্তরাঞ্চল
২০৯০৯

ঢাকায় কোন বাজারটি প্রথম ফরমালিনমুক্ত বাজার হিসেবে ঘোষিত হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মালিবাগ বাজার
সমাধান
বাংলাদেশে সাম্প্রতিক সময়ে পচনশীল খাদ্যে ব্যাপকহারে রাসায়নিক পদার্থ ব্যবহারের বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ তৈরির পর ফরমালিন মুক্ত বাজার গড়ো তোলার পদক্ষেপ নেওয়া হয়। ঢাকার প্রথম ফরমালিন মুক্ত বাজার মালিবাগ বাজার।
২০৯১০

দেশের কোন জেলাটিতে ”ডিজিটাল জেলা” হিসেবে প্রথম তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন সেবা চালু হয়েছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যশোর
সমাধান
যশোর দেশের প্রথম ডিজিটাল জেলা হিসেবে যাত্রা শুরু করছে। এই জেলার মানুষ ইন্টারনেট, ই মেইল, মোবাইল ফোনে মেসেজ এমনকি ডাকযোগেও সব ধরনের সরকারি সেবা নিতে পারবেন।