T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২০৯৩১

কম্পিউটারের ব্রেইন হলো --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মাইক্রোপ্রসেসর
সমাধান
কম্পিউটারের ব্রেইন বলা হয় মাইক্রোপ্রসেসর ( Microprocessor) কে । মাইক্রোপ্রসেসর এর সংকেত হল, up। মাইক্রোপ্রসেসর হচ্ছে প্রোগ্রাম যুক্ত ডিজিটাল যন্ত্রাংশ যা কম্পিউটার সহ নানা ইলেক্ট্রনিক যন্ত্রে ব্যবহার করা হয়ে থাকে । একটি প্রসেসর কোর, মেমরি, এবং প্রোগ্রাম ইনপুট আউটপুট যন্ত্রাংশ ধারণকারী ছোট কম্পিউটার। তাছাড়াও ফ্ল্যাশ বা OTP রম আকারে প্রোগ্রামের মেমরি হয় প্রায়ই চিপ, যেমন RAM উপস্থিত সাধারণত অল্প পরিমাণ সহ. Microcontrollers এমবেডেড অ্যাপ্লিকেশনের জন্য ব্যক্তিগত কম্পিউটার বা অন্যান্য সাধারণ উদ্দেশ্যে অ্যাপ্লিকেশন ব্যবহৃত হয় ।
২০৯৩২

দেওয়ানী মামলার আরজী বাতিল হবে কোন ক্ষেত্রে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
পর্যাপ্ত কোর্ট ফি প্রদত্ত না হলে
২০৯৩৩

'ফৌজদারী মামলা শুরুর ক্ষেত্রে তামাদি প্রযোজ্য নয়'-- এই বক্তব্যের ব্যতিক্রম কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দন্ডাদেশের বিরুদ্ধে আপিল দায়ের
২০৯৩৪

সবুজ বিপ্লব বলতে কি বোঝায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফলন বৃদ্ধির প্রচেষ্টা
সমাধান
সবুজ বিপ্লব (Green Revolution) বিংশ শতাব্দীর শেষার্ধে উচ্চ ফলনশীল বীজ, সার এবং সেচের পানি ব্যবহারের মাধ্যমে গম, ধান, ভুট্টা প্রভৃতির উৎপাদনে পৃথিবীর বিভিন্ন দেশে অতি দ্রুত যে বিরাট সাফল্য অর্জিত হয়েছে তাকে ‘সবুজ বিপ্লব’ হিসেবে আখ্যায়িত করা হয়। এখানে বিপ্লব শব্দটি ব্যবহার করা হয়েছে দ্রুত পরিবর্তন অর্থে। এ পরিবর্তন এসেছে প্রচলিত (Conventional) পদ্ধতির চাষাবাদ থেকে অধিক উৎপাদনক্ষম নতুন প্রযুক্তির চাষাবাদে রূপান্তরের মাধ্যমে। এর মাধ্যমে ফলন বৃদ্ধির চেষ্টা করা হয়।
২০৯৩৫

'এক বিলয়ন' শব্দগুলিকে সংখ্যায় প্রকাশ করতে হলে ১ এর পর কতটি শূণ্য লাগবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৯টি
সমাধান
১ বিলিয়ন = ১০০০০০০০০০
২০৯৩৬

টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মনিপুর
সমাধান
টিপাইমুখ বাঁধ, বাংলাদেশ - ভারত সীমান্তের ১০০ কিলোমিটার উজানে ভারতের বরাক নদীর ওপর নির্মিতব্য (২০০৯) একটি বাঁধ। টিপাইমুখ নামের গ্রামে বরাক এবং টুইভাই নদীর মিলনস্থল। এটি ভারতের মনিপুর রাজ্যে অবস্থিত। এই মিলনস্থলের ১ হাজার ৬০০ ফুট দূরে বরাক নদীতে ১৬২.৮ মিটার উঁচু। এবং ১ হাজার ৬০০ ফুট দীর্ঘ বাঁধ নির্মাণ করে ১ হাজার ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ভারত সরকার কাজ শুরু করেছে।
২০৯৩৭

বাংলাদেশে কোন উপজাতির লোকসংখ্যা সবচেয়ে বেশি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চাকমা
সমাধান
চাকমারা মঙ্গোলীয় জাতির একটি শাখা। বর্তমান মিয়ানমারের আরাকানে বসবাসকারী ডাইংনেট জাতিগোষ্ঠীকে চাকমাদের একটি শাখা হিসেবে গণ্য করা হয়। এবং এরা প্রধানত থেরাবাদ বৌদ্ধ ধর্মের অনুসারী। বুদ্ধপুর্ণিমা ছাড়া তাদের অন্যতম প্রধান আনন্দ উৎসব হচ্ছে বিজু। চাকমাদের জনসংখ্যা প্রায় ১০ লক্ষ।
২০৯৩৮

'গ্রাম আদালত আইন' প্রণীত হয়েছে কোন সনে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1976
সমাধান
স্হানীয়ভাবে পল্লী অঞ্চলের সাধারণ মানুষের বিচার প্রাপ্তির কথা বিবেচনায় নিয়ে স্বাধীনতাত্তোর বাংলাদেশ ১৯৭৬ সালে প্রণীত হয় গ্রাম আদালত অধ্যাদেশ। পরবর্তীতে ২০০৬ সালের ০৯ মে ১৯ নং আইনের মাধ্যমে প্রণীত হয় গ্রাম আদালত আইন । এ আইনের মূল কথাই হলো স্হানীয়ভাবে স্বল্প সময়ে বিরোধ নিষ্পিত্তি। নিজেদেন মনোনীত প্রতিনিধিদের সহায়তায় গ্রাম আদালত গঠন করে বিরোধ শান্তি পূর্ণ সমাধানের মাধ্যমে সামাজিক শান্তি ও স্হিতিশীলতা বজায় থাকে বলেই এ আদালতের মাধ্যমে আপামর জনগণ উপকৃত হচ্ছেন ।
২০৯৩৯

এন্টিবায়েটিক এর কাজ --

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জীবাণু ধ্বংস করা
সমাধান
অ্যান্টিবায়োটিক কয়েক ধরনের জৈব - রাসায়নিক ঔষধ যা অণুজীবদের নাশ করে বা বৃদ্ধিরোধ করে। সাধারানতঃ এক এক অ্যান্টিবায়োটিক এক এক ধরনের প্রকৃয়ায় অন্যান্য অণুজীবের বিরুদ্ধে কাজ করে। বিভিন্ন ব্যাক্টেরিয়া(Bacteria) ও ছত্রাক(Fungi) অ্যান্টিবায়োটিক তৈরি করে। "অ্যান্টিবায়োটিক" সাধারণভাবে ব্যাক্টেরিয়ার বিরুদ্ধে ব্যবহার হয়, ভাইরাসের বিরুদ্ধে কাজ করে না। এর কাজ জীবাণু ধ্বংস করা।
২০৯৪০

কোন আদালতে মূল মামলা দায়ের করা হয় না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
অতিরিক্ত জেলাজজ আদালত