২০৯৫১
বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি গোল আলু উৎপন্ন হয়?
উত্তর
বৃহত্তর ঢাকা জেলায়
সমাধান
আলু উৎপাদন সবচেয়ে বেশি হয় বৃহত্তর ঢাকা জেলায়।
আলু এখন আমাদের দেশে সবচেয়ে সম্ভাবনাময় একটি ফসল।
স্বল্পমেয়াদি এ ফসলটির উৎপাদন আয় অন্যান্য ফসলের চেয়ে কয়েকগুণ বেশি।
সাম্প্রতিক কয়েক বছরের আলু আবাদের অবস্থা তথা আলুর ফলন ও উৎপাদন এলাকা পর্যালোচনা করলে দেখা যাবে আনুপাতিক হারে উভয়টিই উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
২০৯৫৩
কোন তারিখে বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয়?
উত্তর
১ ডিসেম্বর ১৯৮০
সমাধান
বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বাংলাদেশের সরকারি টেলিভিশন সংস্থা।
এটি ২৫ ডিসেম্বর ১৯৬৪ হতে সাদা - কালো সম্প্রচার শুরু করে।
সে সময় এটি পাকিস্তান টেলিভিশন নামে পরিচিত ছিল। মুক্তিযুদ্ধের পর এর নাম পরিবর্তন করে বর্তমান নাম রাখা হয়।
১৯৮০ থেকে এটি রঙিন সম্প্রচার শুরু করে।
এর প্রধান সম্প্রচার কেন্দ্র ঢাকা শহরের রামপুরা এলাকায় অবস্থিত।
এছাড়া চট্টগ্রাম শহরের পাহাড়তলী এলাকায় এর একটি স্থানীয় সম্প্রচার কেন্দ্র রয়েছে।
২০০৪ সালে বিটিভি বিশ্বব্যাপী সম্প্রচারের জন্য বিটিভি ওয়ার্ল্ড নামে উপগ্রহভিত্তিক চ্যানেল স্থাপন করে।
২০৯৫৫
ফসল উৎপাদানরে জন্য কোন ধরনের মাটি উত্তম?
উত্তর
দো-আঁশ মাটি
সমাধান
দেঁআশ মাটিতে বালু, কাদা এবং হিউমাস থাকে।
বালু এবং কাদা থাকার কারণে এ মাটি এবং মাটির অন্যান্য উপাদান ধরে রাখতে পারে।
এ মাটিতে পানি জমে থাকে না।
এ সব কারনেই দোআঁশ মাটিতে ফসল ভালো জন্মায়।
২০৯৫৬
বাংলাদেশ গণপরিষদের প্রথম স্পিকার কে ছিলেন?
উত্তর
শাহ আব্দুল হামিদ
সমাধান
আব্দুল হামিদ (জন্ম: ১৮৯০ - মৃত্যু: ১ মে ১৯৭২) ছিলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ।এবং গণপরিষদের প্রথম স্পীকার শাহ আব্দুল হামিদ কাজের মেয়াদ১০ এপ্রিল ১৯৭২ – ১ মে ১৯৭২।রাষ্ট্রপতি বিচারপতি আবু সাঈদ চৌধুরী।প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান।ডেপুটি স্পিকার মোহাম্মদ উল্লাহ।
২০৯৫৭
স্থাবর সম্পত্তি হতে দখলদারের স্বত্ব অস্বীকারপূর্বক বেদখল করা হলে, মামলা দায়েরের ক্ষেত্রে তমাদি আইনের সময় সীমা-
উত্তর
৬ মাস
২০৯৫৮
কোন ব্যক্তি বাংলাদেশকে 'ধনসম্পদপূর্ণ নরক' বলে অভিহিত করেন?
উত্তর
ইবনে বতুতা
সমাধান
ইবনে বতুতা (১৩০৪ - ১৩৭৮) মরক্কোর পর্যটক।
ইবনে বতুতা ১৩৪৬ খ্রিস্টাব্দে বাংলায় সফর করেন।
তাঁর পুরো নাম শেখ আবু আবদুল্লাহ মুহম্মদ। বাংলায় সফরের উদ্দেশ্য তিনি নিজেই তাঁর ভ্রমন কাহিনীতে উল্লেখ করেছেন এবং তা ছিল কামরূপের পার্বত্য অঞ্চলে বিখ্যাত সুফিসাধক শেখ জালালউদ্দিনের (হযরত শাহজালাল মুজার্রদ - ই - ইয়েমেনী) দর্শন লাভ।
ইবনে বতুতা ১৩২৫ খ্রিস্টাব্দে একুশ বছর বয়সে বিশ্ব সফরে বের হন এবং আট বছরের মধ্যে সমগ্র উত্তর আফ্রিকা, আরব, পারস্য, ভূমধ্যসাগরের পূর্ব তীরবর্তী অঞ্চল ও কনস্টান্টিনোপল পরিভ্রমণ করেন।
এরপর তিনি ভারতে আসেন।
তিনি বাংলাদেশকে ধনসম্পদ পূর্ণ নরক বলে অ্যখ্যায়িত করে