২০৯৬১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডীন কে ছিলেন?
উত্তর
বেগম আজিজুন্নেছা
সমাধান
এ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভিসি হলেন স্যার পি জে হার্টস (১৯২০ - ১৯২৫)।
প্রথম চ্যান্সেলর ছিলেন লওরেন্স জন লামলে ডানডাস (১৯২১ - ১৯২২)।
বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন বক্তা ছিলেন জর্জ আর. বুলওয়ার লিটন।
প্রথম রেজিস্ট্রার ছিলেন খান বাহাদুর নাজির উদ্দিন আহমদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কে প্রথম পি এইচ ডি ডিগ্রি লাভ করেন বিনয় ঘোষ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ও উপমহাদেশের প্রথম ভিসি ছিলেন স্যার এ এফ রহমান।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডিন ছিলেন বেগম আজিজুন্নেসা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী ছিলেন দেশব্রতী লীলা রায়ের (নাগ)।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলমান ছাত্রী ফজিলতুন্নেসা জোহা।
২০৯৬২
প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কী?
উত্তর
বরিশাল
সমাধান
প্রাচীন বাংলার জনপদগুলোর মধ্যে একটি ক্ষুদ্র জনপদ চন্দ্রদ্বীপ।
এর অবস্থান ছিল বলেশ্বর ও মেঘনা নদীর মধ্যবর্তী স্থানে।
বর্তমান বরিশাল জেলাই ছিল চন্দ্রদ্বীপের মূল ভূখণ্ড। দক্ষিণ - পূর্ব বাংলায় মুসলিম আধিপত্য বিস্তারকালে রাজা দনুজমর্দন ‘চন্দ্রদ্বীপ’ নামের একটি স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা করেন।
চতুর্দশ শতাব্দী পর্যন্ত রাজ্যটি চন্দ্রদ্বীপ নামেই প্রসিদ্ধি লাভ করে।
চন্দ্রদ্বীপ নামের আগে এ অঞ্চলটির নাম ছিল ‘বাকলা’।
তাই একপর্যায় অঞ্চলটি বাকলা - চন্দ্রদ্বীপ নামে পরিচিতি পায়।
১৭৯৬ সাল পর্যন্ত অঞ্চলটি বাকলা - চন্দ্রদ্ব্বীপ নামেই পরিচিত ছিল। ১৭৯৭ সালে ঢাকা জেলার দক্ষিণাঞ্চল নিয়ে বাকেরগঞ্জ জেলা প্রতিষ্ঠিত হয়।
১৮০১ সালে জেলার সদর দপ্তর বাকেরগঞ্জ জেলাকে বরিশালে স্থানান্তর করা হয়। পরে বাকেরগঞ্জ নামে করা হয় একটি উপজেলা।
২০৯৬৩
'Euro' চালু হয় কোন সালে?
উত্তর
1999
সমাধান
ইউরো হল ইউরোপীয় ইউনিয়ন দেশসমূহের মুদ্রা।
বর্তমানে ইউরো ইউরোপের ২২টি দেশে ব্যবহৃত।
১৯৯৯ সালে ইউরোপের ১৪টি দেশ (অস্ট্রিয়া, বেলজিয়াম, জার্মানি, ফিনল্যান্ড, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, লুক্সেমবুর্গ, মোনাকো, নেদারল্যান্ডস, পর্তুগাল, স্পেন, সান মারিনো এবং ভ্যাটিকান সিটি) ইউরো প্রথমদিকে ব্যবহার করতে শুরু করে।
২০৯৬৫
কি কারণে বাংলাদেশ থেকে নীলচাষ বিলুপ্ত হয়?
উত্তর
কৃত্রিম নীর আবিষ্কারের ফলে
সমাধান
নীলচাষ বিরোধী আন্দোলনের সূচনা হয় এবং দ্রুত সমগ্র বাংলায় এ আন্দোলন ছড়িয়ে পড়ে।
বিদ্রোহের পিছনে কাজ করে অর্ধ শতাব্দী ধরে নীল চাষীদের উপরে নির্মম নিপীড়ন ও নীল চাষ আইন প্রণয়ন।
কৃত্রিম নীর আবিষ্কারের ফলে নীল চাষ বিলুপ্ত হয়।
২০৯৬৮
এশিয়ায় প্রলয়ঙ্ককরী সুনামির উৎস কোথায় ছিল?
উত্তর
ইন্দোনেশিয়ার আচেহতে
সমাধান
২০০৪ সালের ২৬শে ডিসেম্বর ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের উপকূলে সমুদ্রগর্ভে সংঘটিত ভূমিকম্প যে সুনামির অবতারণা ঘটায়, তা - তে দু’লাখ ত্রিশ হাজার মানুষ প্রাণ হারান – ইন্দোনেশিয়া থেকে সুদূর দক্ষিণ আফ্রিকা পর্যন্ত৷সমুদ্রগর্ভের ৩০ কিলোমিটার নীচে ছিল ভূমিকম্পের কেন্দ্রবিন্দু৷ নয় দশমিক এক থেকে নয় দশমিক তিন শক্তির জোরালো ভূকম্পন৷ শুধু তাই নয়, ভূকম্পন চলে প্রায় আট - দশ মিনিট ধরে, যা কিনা একটা রেকর্ড৷ সারা ভূগোলক নাকি এক সেন্টিমিটার কেঁপে যায়৷ বিজ্ঞানীরা এই ভূমিকম্পের নাম দিয়েছেন সুমাত্রা - আন্দামান ভূমিকম্প৷
২০৯৬৯
বিশ্ব পরিবেশ দিবস হচ্ছে--
উত্তর
৫ জুন
সমাধান
বিশ্ব পরিবেশ দিবস (সংক্ষেপে WED) প্রতি বছর ৫ জুন বিশ্বব্যাপী রাজনৈতিক কর্মোদ্যোগ আর জনসচেতনতার মাধ্যমে পরিবেশ সচেতনতার লক্ষ্যে পালিত দিবস।
এই দিনটিতেই জাতিসংঘের মানবিক পরিবেশ কনফারেন্স শুরু হয়েছিল।
এই কনফারেন্স হয়েছিল ১৯৭২ খ্রিষ্টাব্দের ৫ থেকে ১৬ জুন অবধি। এই কনফারেন্স ঐ বছরই চালু করেছিল জাতিসংঘের সাধারণ সভা। তখন থেকেই প্রতি বৎসর এই দিবস পালিত হয়ে আসছে।
দিবসটি প্রথম পালিত হয় ১৯৭৪ খ্রিষ্টাব্দে। প্রতি বছরই দিবসটি আলাদা আলাদা শহরে, আলাদা আলাদা প্রতিপাদ্য বিষয় নিয়ে পালিত হয়।