২০৯৭১
একাত্তরের যীশু -'- এর নির্মাতা কে?
উত্তর
নাসির উদ্দিন ইউসুফ
সমাধান
ব্যাখাঃ "একাত্তরের যিশু" নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। আগামী , সূচনা মোরশেদুল ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র।
২০৯৭২
সাম্প্রতিক সপ্তাশ্চার্যের একটি হলো মাচুপিচু। এটি কোন সভ্যতার নিদর্শন?
উত্তর
ইনকা
সমাধান
মাচু পিকচু কলম্বাসের আমেরিকা আবিষ্কারের আগের সময়কার একটি ইনকা শহর।
সমুদ্রপৃষ্ঠ থেকে যার উচ্চতা ২৪০০ মিটার।
এটি পেরুর উরুবাম্বা উপত্যকার (Valle de Urubamba) ওপরে একটি পর্বতচূড়ায় অবস্থিত।
ইনকা সভ্যতার সবচেয়ে পরিচিত নিদর্শন।
যাকে প্রায়শঃ ইনকাদের হারানো শহর বলা হয়।
এটি ১৪৫০ সালের দিকে নির্মিত হয়, কিন্তু এর এক শ বছর পর ইনকা সভ্যতা যখন স্পেন দ্বারা আক্রান্ত হয় তখন এটি পরিত্যাক্ত হয়ে পড়ে।
২০৯৭৪
মধ্য এশিয়ার বৃহত্তম দেশ কোনটি?
উত্তর
কাজাখস্তান
সমাধান
কাজাকিস্তান মধ্য এশিয়া ও ইউরোপের একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র।
দেশটির মোট আয়তন ২৭ লক্ষ ১৭ হাজার ৩ শ' বর্গ কিলোমিটার।
আয়তনের দিক দিয়ে দেশটি বৃহত্তম মুসলিম রাষ্ট্র।
দেশের উত্তর অংশে অবস্থিত আস্তানা শহর দেশটির রাজধানী।
এ দেশের ৭০ শতাংশ মানুষই ইসলাম ধর্মে বিশ্বাসী।
কাজাকিস্তানের ধর্ম অধিদপ্তরের হিসাব মতে দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় ২ হাজার মসজিদ রয়েছে।
২০৯৭৬
বাংলাদেশে জাতীয় সংসদের অধিবেশন কে আহবান করেন?
উত্তর
মহামান্য রাষ্ট্রপতি
সমাধান
ব্যাখাঃ বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহবান করেন মহামান্য রাষ্ট্রপতি। স্পিকার জাতীয় সংসদের সভাপতি । মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সংসদের নেতা।
২০৯৭৭
মানব সভ্যতায় ফিনিশীয়দের অবদান কি?
উত্তর
বর্ণমালা
সমাধান
ফিনিশীয় বর্ণমালা হচ্ছে একটি প্রাচীন লিখনপদ্ধতি।
এটির শিলালিপি খ্রিষ্টপূর্ব ১০৫০ সালেরও পুরনো।
যাচাই করা সবচে প্রাচীন বর্ণমালা এটি।
এই ফিনিশীয় বর্ণমালায় রয়েছে ২২টি অক্ষর, হয়, যার সবই ব্যঞ্জনবর্ণ, এবং আবজাদ হিসেবে বর্ণনা করা হয়।
ফিনিশীয় ভাষা লুইখতে এটি ব্যবহৃত হতো যা ফিনিশীয় সভ্যতার সময় উত্তরাঞ্চলের একটি সেমিটিক ভাষা ছিল।
২০৯৮০
পৃথিবীর দীর্ঘতম 'কক্সবাজার সমুদ্র সৈকত' এর দৈর্ঘ্য কত কিলোমিটার?
উত্তর
155
সমাধান
কক্সবাজার বাংলাদেশের দক্ষিণ - পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র।
এটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার সদর দপ্তর। কক্সবাজার তার নৈসর্গিক সৌন্দর্য্যের জন্য বিখ্যাত।
এখানে রয়েছে বিশ্বের দীর্ঘতম অবিচ্ছিন্ন প্রাকৃতিক বালুময় সমুদ্র সৈকত, যা ১২২ কি.মি. পর্যন্ত বিস্তৃত।
এখানে রয়েছে বাংলাদেশের বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। একসময় কক্সবাজার পানোয়া নামেও পরিচিত ছিল যার আক্ষরিক অর্থ হচ্ছে হলুদ ফুল।
এর আরো একটি প্রাচীন নাম হচ্ছে পালঙ্কি।