২১০০১
'সব কটা জানালা খুলে দাওনা.............. ওরা আসল........চুপি চুপি.......... " গানটির সুরকার কে?
উত্তর
আহমদ ইমতিয়াজ বুলবুল
সমাধান
ব্যাখাঃ " সব কটা জানালা খুলে দাও না........ ওরা আসবে........ চুপি চুপি......... " এই গানটির সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল, গীতিকার নজরুল ইসলাম বাবু, এবং মূল শিল্পি সাবিনা ইয়াসমিন।
২১০০২
কোন সালে চীনের নিকট হংকং হস্তান্তর করা হয়?
উত্তর
1997
সমাধান
১৯৯০ সালের ৪ এপ্রিল হস্তান্তরের পর হংকং মৌলিক আইন আনুষ্ঠানিকভাবে হংকং এসএআর - এর ক্ষুদ্র - সংবিধান হিসাবে স্বীকৃত পায়। ১৯৯৭ সালের ১ জুলাই হংকংকে যুক্তরাজ্য কর্তৃক গণপ্রজাতন্ত্রী চীনের কাছে হস্তান্তর করা হয়।
২১০০৩
বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর কোনটি?
উত্তর
পায়রা
সমাধান
ব্যাখাঃ বাংলাদেশের সমুদ্রবন্দর ৩ টি। যথা - চট্টগ্রাম, মংলা ও পায়রা। বাংলাদেশের তৃতীয় সমুদ্রবন্দর হলো পায়রা সমুদ্রবন্দর। পটুয়াখালী কলাপাড়ায় রাবনাবাদ চ্যানেল এ তৃতীয় সমুদ্রবন্দর নির্মিত হচ্ছে।
২১০০৪
জাতিসংঘ দিবস হচ্ছে--
উত্তর
২৪ অক্টোবর
সমাধান
জাতিসংঘ দিবস ২৪শে অক্টোবর তারিখে বিশ্বের সকল স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রে উদযাপিত হয়।
সাধারণ পরিষদের সিদ্ধান্ত অনুসারে জাতিসংঘ সনদ অনুমোদনের দিনে ১৯৪৮ সালে এ দিবস পালনের জন্য নির্দিষ্ট করা হয়েছিল।
২১০০৫
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মেয়াদ কত?
উত্তর
৪ বছর
সমাধান
ব্যাখাঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মেয়াদকাল ৪ বছর। বাংলাদেশের প্রেসিডেন্ট এর মেয়াদকাল ৫ বছর। রাশিয়ার প্রেসিডেন্ট এর মেয়াদকাল ৬ বছর।
২১০০৬
টাইটানিক জাহাজ নিমজ্জিত হয় কোন সালে?
উত্তর
1912
সমাধান
আরএমএস টাইটানিক একটি ব্রিটিশ যাত্রীবাহী বৃহদাকার সামুদ্রিক জাহাজ ছিল।
যা ১৫ এপ্রিল, ১৯১২ সালে জাহাজটির প্রথম সমুদ্রযাত্রায় সাউথহ্যাম্পটন থেকে নিউ ইয়র্ক সিটি যাওয়ার পথে হিমশৈলের (আইসবার্গের) সঙ্গে সংঘর্ষে উত্তর অ্যাটলান্টিক মহাসাগরে ডুবে যায়।
এটি ঐ সময়ের সবচেয়ে বৃহৎ আধুনিক ও বিলাসবহুল যাত্রীবাহী জাহাজ ছিল।
২১০০৮
বিশ্বকাপ ফুটবলে সবচেয়ে বেশি বার চ্যাম্পিয়ন হয়েছে?
উত্তর
ব্রাজিল
সমাধান
এ পর্যন্ত অনুষ্ঠিত ২১টি আসরে কেবল ৮টি জাতীয় দল বিশ্বকাপ শিরোপা জিতেছে।
বর্তমান শিরোপাধারী চ্যাম্পিয়ন ফ্রান্স ।
দ্বিতীয়বার জয়ী ১৯৯৮ , ২০১৮ ।
৫ বার বিশ্বকাপ জিতে ব্রাজিল হচ্ছে বিশ্বকাপের সফলতম দল।
জার্মানি ও ইতালি ৪টি শিরোপা নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
অন্যান্যদের মধ্যে উরুগুয়ে ২টি শিরোপা প্রথম(১৯৩০) ও চতুর্থ (১৯৫০) বিশ্বকাপ জয়ী, আর্জেন্টিনা ও ফ্রান্স দু’বার করে এবং ইংল্যান্ড ও স্পেন একবার করে শিরোপা জিতেছে।
২১০১০
রুশ বিপ্লব সংঘটিত হয়--
উত্তর
১৯১৭ সালে
সমাধান
রুশ বিপ্লব সংঘটিত হাজার ১৯১৭ সালে।
১৯১৭ সালের ২৫ অক্টোবর রাশিয়ার পেত্রোগ্রাদ শহরে শ্রমিক - সৈনিক - নাবিকের সশস্ত্র অভ্যুত্থান ও রাষ্ট্রক্ষমতা দখল ইতিহাসে রুশ বিপ্লব বা অক্টোবর বিপ্লব নামে পরিচিত। বিপ্লবের নেতৃত্বে ছিলেন ভ্লাদিমির ইলিয়াচ উলিয়ানভ লেলিনের নেতৃত্বাধীন রাশিয়ার কমিউনিস্ট পার্টি সংখ্যাগুরু 'বলশেভিক' অংশ। এর স্থায়িত্ব ছিল মাত্র ১০ দিন।