২১০৩১
Which organization or agency is directly responsible for controlling money supply in Bangladesh?
উত্তর
Bangladesh Bank
সমাধান
বাংলাদেশ ব্যাংক হচ্ছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এটি বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২ - এর মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর প্রতিষ্ঠা লাভ করে। এটির কার্যনির্বাহী প্রধান গভর্নর হিসাবে আখ্যায়িত। বাংলাদেশ ব্যাংক একটি রেগুলেটরি সংস্থা এবং কার্যতঃ ব্যাংকসমূহের ব্যাংক। রাষ্ট্রের পক্ষে এটি দেশের ব্যাংক এবং ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানসমূহকে নিয়ন্ত্রণ করে থাকে। দেশের মুদ্রানীতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিরূপিত ও পরিচালিত হয়। এটি দেশের বৈদেশিক মুদ্রার তহবিল সংরক্ষণ করে থাকে। এছাড়া এটি বৈদেশিক মুদ্রার বিপরীতে বাংলাদেশী টাকার বিনিময় হার নির্ধারণ করে।
২১০৩৩
Money mainly serves as a --
উত্তর
medium of exchange
সমাধান
সাধারণত বিনিময়ের মাধ্যমকেই অর্থ বলা হয়। অর্থ একটি বিনিময়ের মাধ্যম যা সবার কাছে গ্রহণযোগ্য, যা দ্বারা দ্রব্য ও সেবা ক্রয় - বিক্রয় এবং সব ধরনের লেনদেন সম্পাদন করা যায়। মোটকথা যা বিনিময়ের মাধ্যম, সঞ্চয়ের ভাণ্ডার, মূল্যের পরিমাপক হিসেবে কাজ করে, তাকেই অর্থ বলে।
২১০৩৮
ডিক্রি জারি মূলে কোনো সম্পত্তি নিলাম বিক্রি হলে বিক্রির তারিখ হতে কত দিনের মধ্যে ক্রয়মূল্য আদলতে জমা দিতে হবে?
উত্তর
১৫ দিন
২১০৩৯
What is the percent rate of population growth in Bangladesh?
উত্তর
1.1%
সমাধান
বাংলাদেশের জনসংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) উপাত্ত অনুযায়ী ১৬ কোটি ৫৭ লাখ[৩]। এটি বিশ্বের ৮ম বৃহত্তম জনসংখ্যার দেশ। এখানে জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ১১১৬ জন, যা সারা পৃথিবীতে সর্বোচ্চ (কিছু দ্বীপ ও নগর রাষ্ট্র বাদে)। এখানে জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭%। [বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা - ২০২০]
২১০৪০
”মানবাধিকার” বিষয়টি বিশ্বজনীন হয়--
উত্তর
১৯৪৮ সালে সার্বজনীন মানবাধিকার ঘোষণার মাধ্যমে
সমাধান
মানবাধিকার বিষয়টি বিশ্বজনীন হয় ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকার চুক্তি স্বাক্ষরের মাধ্যমে । চুক্তিটি প্রস্তুত করেন নোবেল বিজয়ী ওরেন কেসিন ।