২১০৭১
Head Office of WHO is located in --
উত্তর
Geneva
সমাধান
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হল জাতিসংঘের এক বিশেষ সংস্থা। এই সংস্থা আন্তর্জাতিক জনস্বাস্থ্যের জন্য কাজ করে থাকে।
এটি জাতিসংঘের টেকসই উন্নয়ন দলের অংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংবিধান, সংস্থাটির গভর্নিং বা প্রশাসনিক কাঠামো এবং নীতি স্থাপন করে।
এর প্রধান উদ্দেশ্যটি "সর্বোচ্চ সম্ভাব্য সকল মানুষের স্বাস্থ্য নিশ্চিত করা"।
এটির অবস্থান সুইজারল্যান্ডের জেনেভাতে।
২১০৭২
আধুনিক আন্তর্জাতিক আইনের “জনক” বলা হয়---
উত্তর
হুগো গ্রসিয়াস
সমাধান
হুগো গ্রোশিয়াস (১০ এপ্রিল ১৫৮৩ - ২৮ আগস্ট ১৬৪৫) ছিলেন ওলন্দাজ প্রজাতন্ত্রের একজন আইনজ্ঞ।
তিনি ফ্রান্সিসকো দে ভিতোরিয়া আর আলবার্তো জেন্তিলির সাথে মিলে প্রাকৃতিক আইনের উপর ভিত্তি করে আন্তর্জাতিক আইনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
তিনি ছিলেন একাধারে একজন দার্শনিক, ধর্মতাত্ত্বিক, ইতিহাসবেত্তা, কূটনীতিবিদ, নাট্যকার ও কবি।
২১০৭৩
Which organization will be replaced by WTO?
উত্তর
GATT
সমাধান
World Trade Organization ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন) একটি আন্তর্জাতিক সংস্থা, যা বিশ্বের বাণিজ্য সংক্রান্ত নীতি প্রবর্তন এবং সদস্য রাষ্ট্র বা পক্ষ সমূহের মধ্যকার মতপার্থক্য দূর করতে সাহায্য করে থাকে।
বিশ্ব বাণিজ্য সংস্থার সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভা শহরে অবস্থিত।
বিশ্ব বাণিজ্য সংস্থা ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়।
WTO এর পূর্ববর্তী নাম GATT।
২১০৭৪
A 'CBA' represents ---
উত্তর
Workers
সমাধান
The NBA Collective Bargaining Agreement (CBA) is a contract between the National Basketball Association (the commissioner and the 30 team owners) and the National Basketball Players Association, the players' union, that dictates the rules of player contracts, trades, revenue distribution, the NBA Draft, and the salary cap, among other things. In June 2005, the NBA's 1999 CBA expired, meaning the League and the players' union had to negotiate a new agreement; in light of the 2004–05 NHL lockout, the two sides quickly came to an agreement, and ratified a new CBA in July 2005. This agreement expired following the 2010–11 season, leading to the 2011 NBA lockout. A new CBA was ratified in December 2011, ending the lockout.
২১০৭৫
Which is an investment bank in the public sector?
উত্তর
None of these
সমাধান
One of the major investment banks in Bangladesh, the Investment Corporation of Bangladesh (ICB), plays a leading role in developing the capital market in the country.
২১০৭৬
The Bangla calendar date of historic Ekushey February is --
উত্তর
8th Falgoon
সমাধান
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি (৮ ফাল্গুন ১৩৫৮) এ আদেশ অমান্য করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু সংখ্যক ছাত্র ও প্রগতিশীল কিছু রাজনৈতিক কর্মী মিলে বিক্ষোভ মিছিল শুরু করেন।
মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের কাছাকাছি এলে পুলিশ ১৪৪ ধারা অবমাননার অজুহাতে আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করে।
গুলিতে নিহত হন বাদামতলী কমার্শিয়াল প্রেসের মালিকের ছেলে রফিক, সালাম, এম. এ. ক্লাসের ছাত্র বরকত ও আব্দুল জব্বারসহআরও অনেকে।
এছাড়া ১৭ জন ছাত্র - যুবক আহত হয়।
২১০৭৭
Where IRRI ( International Rice Research Institute ) is located?
উত্তর
Manila
সমাধান
আন্তর্জাতিক ধান গবেষণা কেন্দ্র (ইংরেজি: International Rice Research Institute (IRRI)) হল একটি স্বশাসিত, অলাভজনক, কৃষিবিষয়ক বিশ্লেষণ এবং প্রশিক্ষণ সংস্থা।
ধান এর জাত, উন্নয়ন, নতুন ধান উৎপাদন, এলাকা অনুযায়ী ধান এর জাত তৈরি ইত্যাদি গবেষণা কাজে নিয়োজিত
ফিলিপাইন এর ম্যানিলাতে অবস্থিত আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র।
২১০৭৮
লাহোর প্রস্তাব ১৯৪০-এর মূল বিষয় ছিল-
উত্তর
একটি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা
সমাধান
ভারতীয় মুসলমানদের সামাজিক, সাংস্কৃতিক পরিচিতি এবং অধিকার রক্ষার জন্য ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হওয়ার পর থেকে মুসলমানদের পক্ষে কোথা বলা শুরু করে যা থেকে শুরু হয় বিভাজন। অবশেষে মুসলমানদের অধিকার রক্ষার জন্য আলাদা রাষ্ট্র গঠনের দাবি উঠে।
এই দাবির মধ্য দিয়ে ব্রিটিশ ভারতে মুসলিম জাতীয়তাবাদের উত্থান হয়েছিল।
এই দাবির আনুষ্ঠানিক ঘোষণা হচ্ছে লাহোর প্রস্তাব।
১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের সম্মেলনে যোগ দিয়ে শেরে বাংলা এ কে ফজলুল হক যে ভাষণ দেন তা ঐতিহাসিক লাহোর প্রস্তাব নামে পরিচিত।
লাহোর প্রস্তাবের প্রধান বিষয় ছিল ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
২১০৭৯
১৯৫৪ সালের পূর্বে বাংলার প্রাদেশিক নির্বাচনের ২১ দফায় ১ম দফা ছিল?
উত্তর
বাংলা ভাষাকে রাষ্ট্র ভাষার স্বীকৃতি দেয়া
সমাধান
১৯৫৪ সালের ১০ মার্চ এর নির্বাচন পরিচালিত হয় ২১ দফার অনুযায়ী।
এই ২১ দফার প্রথম দফা ছিল বাংলাকে পাকিস্থানের অন্যতম রাষ্ট্রভাষা করা।
১৯৫৪ সালের পূর্বে এর প্রথম দফা ছিল সকল রাজবন্দিদের মুক্তি
২১০৮০
কম্পিউটার এ কোনটি নেই?
উত্তর
বুদ্ধি বিবেচনা
সমাধান
কম্পিউটার কার্যক্রমও হয় হার্ডওয়ার ও সফটওয়্যার এর সমন্বয়ে মাধ্যমে যা কোন ব্যবহারকারীর নির্দেশনা অনুসরণ করে। কম্পিউটারে প্রদত্ত তথ্য উপাত্ত বিচার - বিশ্লেষণ করেই কেবল এটি ফলাফল প্রদর্শন করে। কিন্তু কম্পিউটারের নিজস্ব কোন বুদ্ধি বিবেচনা নেই।