T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২১০৮১

পৃথিবীতে মহাসাগরের সংখ্যা কত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৫ টি
সমাধান
মহাসাগর অতি প্রকাণ্ড ও লবণযুক্ত বিপুল জলরাশি যা পৃথিবীকে বেষ্টন করে আছে। পৃথিবীতে মহাসাগর রয়েছে ০৫টি। এগুলো হচ্ছে: ১. প্রশান্ত মহাসাগর; ২. আটলান্টিক মহাসাগর; ৩. ভারত মহাসাগর; ৪. এন্টার্কটিক মহাসাগর; ৫. আর্কটিক মহাসাগর।
২১০৮২

বৃহত্তম ও গভীরতম মহাসাগর-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রশান্ত মহাসাগর
সমাধান
প্রশান্ত মহাসাগর পৃথিবীর প্রথম বৃহত্তম মহাসাগর। এটি দক্ষিণে অ্যান্টার্কটিকা পর্যন্ত বিস্তৃত; পশ্চিমে এশিয়া এবং অস্ট্রেলিয়া ঘেরা; এবং এর পূর্বে রয়েছে দুই মহাদেশ। প্রশান্ত মহাসাগরের আয়তন ১৬৯.২ মিলিয়ন বর্গকিলোমিটার (৬৫.৩ মিলিয়ন বর্গমাইল)। যা পৃথিবী পৃষ্ঠের প্রায় ৩২ শতাংশ, সমস্ত জলভাগের ৪৬%। এবং পৃথিবীর সমস্ত ভূমি পৃষ্ঠের চেয়ে আয়তনে বেশি। ভু - মধ্যরেখা একে উত্তর প্রশান্ত মহাসাগর এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ভাগ করেছে। এর গভীরতা ৪,০০০ মিটার (১৩,০০০ ফুট)এবং পশ্চিম উত্তর প্রশান্ত সাগরের মারিয়ানা টেঞ্চ হলো পৃথিবীর সবচেয়ে গভীরতম বিন্দু যার গভীরতা ১০,৯১১ মিটার।
২১০৮৩

এশিয়ার দক্ষিণ ভাগ দিয়ে অতিক্রম করছে-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
কর্কট ক্রান্তি
সমাধান
পৃথিবীর নিরক্ষরেখা দিয়ে গমনকারী কল্পিত সমতলটির সূর্যের কেন্দ্রকে অতিক্রমকালীন মুহূর্তের জ্যোতি:বিষয়ক ঘটনাটিকে সাধারণভাবে বিষুব বলা হয়। অর্থাৎ বিষুব হল নিরক্ষরেখা উপরে সূর্যের উলম্ব অবস্থান তথা নিরক্ষরেখায় সৌরপাদ বিন্দুর আগমনই। প্রতি বছর সূর্যের একবারকরে উত্তরায়ণ ও দক্ষিণায়ন ঘটায় সূর্য প্রতি বছরে দুবার নিরক্ষরেখাকে অতিক্রম করে। ফলে প্রতিবছর দুটি বিষুব ঘটে। এশিয়ার মধ্যে ভাগ দিয়ে বিষুব রেখা অতিক্রম করেছে।
২১০৮৪

সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ-

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
শনি
সমাধান
শনি হল সূর্য থেকে দূরত্বের নিরিখে ষষ্ঠ গ্রহ এবং বৃহস্পতির পরই সৌরজগতের দ্বিতীয় - বৃহত্তম গ্রহ। এটি একটি গ্যাসীয় দৈত্য, যার ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের প্রায় নয় গুণ। শনি গ্রহের গড় ঘনত্ব অবশ্য পৃথিবীর গড় ঘনত্বের এক - অষ্টমাংশ। কিন্তু এই গ্রহের বৃহত্তর আয়তনের জন্য এটি পৃথিবীর তুলনায় ৯৫ গুণ বেশি ঘন। শনি গ্রহের বাংলা নামটি এসেছে হিন্দু গ্রহদেবতা শনির নাম থেকে। অন্যদিকে ইংরেজি নাম স্যাটার্ন এসেছে রোমান কৃষিদেবতা স্যাটার্নের নাম থেকে এবং শনির জ্যোতির্বৈজ্ঞানিক চিহ্নটি (♄) উক্ত রোমান দেবতার কাস্তের প্রতীক।
২১০৮৫

তিতুমীর কোথায় বাশেরকেল্লা নির্মান করেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
নারিকেলবাড়িয়া
সমাধান
তিতুমীর যুদ্ধের অভিজ্ঞতা থেকে বুঝতে পারেন যে, ইংরেজ সরকারের বিরুদ্ধে যুদ্ধ করতে হলে প্রয়োজন সমর প্রস্তুতি ও উপযুক্ত সেনা - প্রশিক্ষণ। সেনাবাহিনীর আত্নরক্ষার প্রয়োজনে তিনি একটি দুর্গ নির্মানের প্রয়োজনীতা গভীরভাবে অনুভব করেন। সময় এবং অর্থাভাবে তিনি আপাতত কলিকাতার নিকটবর্তী নারিকেলবাড়িয়া নামক স্থানে একটি বাশের কেল্লা বা দুর্গ নির্মান করেন।
২১০৮৬

ব্রিটিশ আমলে বাংলাদেশে যে সব আন্দোলন হয়েছিলো তাদের মধ্যে কোনটি প্রধান?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফরায়েজী আন্দোলন
সমাধান
ব্রিটিশ আমলে বাংলাদেশে যে সব আন্দোলন হয়েছিল তার মধ্যে ফরায়েজী আন্দোলন অন্যতম। ফরায়েজী আন্দোলনের প্রতিষ্ঠাতা হাজী শরীয়তউল্লাহ্। শরীয়তউল্লাহ্ ১৭৮১ সালে মাদারীপুরে জন্মগ্রহণ করেন। তিনি ১৮১৮ সালে ফরায়েজী আন্দোলন শুরু করেন এবং ১৮৪০ সালে মৃত্যুবরণ করেন। শরীয়তউল্লাহর মৃত্যুর পর ফরায়েজী আন্দোলনের নেতৃত্ব গ্রহণ করেন দুদু মিয়া।
২১০৮৭

বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা -

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
বাংলাদেশের জাতীয় সঙ্গীত 'আমার সোনার বাংলা ' - এর রচিয়তা ও সুরকার রবীন্দ্রনাথ ঠাকুর । ১৯০৫ সালে (১৩১২ বঙ্গাব্দে) এটি একটি কবিতা হিসেবে 'বঙ্গদর্শন' পত্রিকার প্রকাশিত হয়। ২৫ চরণের এ কবিতাটির প্রথম ১০ চরণ ১৩ জানুয়ারি ১৯৭২ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্রে জাতীয় সঙ্গীত হিসেবে গৃহীত হয়। উৎসব অনুষ্ঠানে জাতীয় সঙ্গীতের প্রথম চার চরণ বাজানো হয়।
২১০৮৮

রাষ্ট্রপতির বয়স কমপক্ষে কত হতে হবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৩৫ বছর
সমাধান
বাংলাদেশের সংবিধান রাষ্ট্রপতি হবার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা নির্ধারণ করে। রাষ্ট্রপতি হতে হলে এই মানদণ্ড অবশ্যই পূরণ করতে হয়। কোন ব্যক্তি রাষ্ট্রপতি নির্বাচিত হবার যোগ্য হবেন না, যদি তিনি - (ক) পঁয়ত্রিশ বৎসরের কম বয়স্ক হন; অথবা (খ) সংসদ - সদস্য নির্বাচিত হবার যোগ্য না হন; অথবা (গ) কখনও সংবিধানের অধীন অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ হইতে অপসারিত হয়ে থাকেন।
২১০৮৯

বাংলাদেশের সংবিধান এর প্রধান বৈশিষ্ট কয়টি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১২টি
সমাধান
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ আইন। এটি একটি লিখিত দলিল। ১৯৭২ খ্রিষ্টাব্দের ৪ঠা নভেম্বর তারিখে বাংলাদেশের জাতীয় সংসদে এই সংবিধান গৃহীত হয় এবং একই বছরের ১৬ই ডিসেম্বর। অর্থাৎ বাংলাদেশের বিজয় দিবসের প্রথম বার্ষিকী হতে এটি কার্যকর হয়। মূল সংবিধান ইংরেজি ভাষায় রচিত হয় এবং একে বাংলায় অনুবাদ করা হয়। এর প্রধান বৈশিষ্ট্য হলো - ১২ টি।
২১০৯০

বারাক ওবামা যুক্ত রাষ্ট্রের কততম প্রেসিডেন্ট?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
44