২১১২১
'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' -- এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে?
উত্তর
7
সমাধান
'প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ' - - এ ঘোষণাটি বাংলাদেশ সংবিধানের ৭(১)অনুচ্ছেদে উল্লেখিত হয়েছে?
৭৷ (১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ; এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে৷
২১১২৩
UNESCO বাংলাদেশের কোন ধরনের গানকে Heritage of Humanity হিসেবে আখ্যায়িত করেছে?
উত্তর
বাউলগান
২১১২৪
শান্তির জন্য নোবেল বিজয়ী ড. ইউনূস কোন গ্রাম থেকে ক্ষুদ্র ঋণ কার্যক্রম শুরু করেন--
উত্তর
জোবরা
২১১২৬
বাংলাদেশ- ভারত সমুদ্র বিরোধ নিষ্পত্তি রায়ে কত বর্গ কিলোমিটার জায়গা জুড়ে বাংলাদেশের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে?
উত্তর
১৯,৪৬৭ বর্গ কিলোমিটার
সমাধান
ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা নিয়ে বিরোধ মীমাংসায় আন্তর্জাতিক সালিশ আদালতের এক রায়ে বাংলাদেশ নতুন প্রায় সাড়ে ১৯ হাজার বর্গকিলোমিটার সমুদ্র এলাকা পেয়েছে ।
এর মধ্য দিয়ে নিজস্ব সমুদ্রসীমার বাইরে মহীসোপানে এক বিরাট এলাকার ওপর বাংলাদেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হয়েছে।
এই এলাকায় মৎস আহরণ ও সমুদ্রের তলদেশে প্রাকৃতিক সম্পদ অনুসন্ধান ও উত্তোলনে বাংলাদেশের অধিকার নিশ্চিত হয়েছে
ন্যায্যতা নিশ্চিত করতে ট্রাইব্যুনাল বিরোধপূর্ণ আনুমানিক ২৫ হাজার ৬০২ বর্গকিলোমিটার সমুদ্র এলাকার মধ্যে ১৯ হাজার ৪৬৭ বর্গকিলোমিটার সমুদ্র এলাকা বাংলাদেশকে দিয়েছে।
২১১২৭
বাংলাদেশে 'কৃষি দিবস' পালিত হয় কোন তারিখে?
উত্তর
১ অগ্রাহায়ণ
সমাধান
বাংলাদেশে প্রতি বছর ১ অগ্রহায়ণ জাতীয় কৃষি দিবস পালিত হয়। তাছাড়া বাংলাদেশের মানুষ বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন করা।
২১১২৮
২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের ব্যক্তি শ্রেণির করদাতাদের করমুক্ত আয়সীমা-
উত্তর
২,৫০,০০০ টাকা
২১১২৯
BRICS- এর সঙ্গে তুলনীয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান -
উত্তর
IMF
সমাধান
ব্রিক্স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের: ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা, আদ্যক্ষরের সমন্বয়ে নামকরণকৃত উদীয়মান জাতীয় অর্থনীতির একটি সঙ্ঘ। মূলত ২০১০ সালে দক্ষিণ আফ্রিকা অর্ন্তভূক্ত হবার পূর্বে এই সঙ্ঘটি "ব্রিক" নামে পরিচিত ছিল।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ (ইংরেজি: International Monetary Fund, IMF) জাতিসংঘ কর্তৃক অনুমোদিত স্বায়ত্তশাসিত আর্থিক প্রতিষ্ঠান। বিভিন্ন দেশের মুদ্রামানের হ্রাস - বৃদ্ধি পর্যবেক্ষণ করা এর প্রধান কাজ। এই সংস্থার কার্যক্রম শুরু হয় ১৯৪৪সালের ২৭শে ডিসেম্বর। প্রতিষ্ঠাকালীন সময়ে ২৯টি দেশ চুক্তিতে উপনীত হয়েছিল।এর সদর দপ্তর মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি.সি. শহরে অবস্থিত। বিভিন্ন দেশের মুদ্রানীতি এবং মুদ্রামানের হ্রাস - বৃদ্ধি পর্যবেক্ষণ করা এই আন্তজার্তিক সংস্থাটির অন্যতম প্রধান কাজ।
২১১৩০
অর্থনৈতিক সমীক্ষা ২০১৫ অনুসারে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
উত্তর
1,314
সমাধান
বাংলাদেশের মানুষের বার্ষিক মাথাপিছু গড় আয় দুই হাজার ডলার ছাড়িয়ে গেছে। বিদায়ী অর্থবছর (২০১৯ - ২০) শেষে দেশের মানুষের মাথাপিছু গড় আয় দাঁড়িয়েছে ২ হাজার ৬৪ ডলার। তার আগের অর্থবছরে মাথাপিছু গড় আয় ছিল ১ হাজার ৯০৯ ডলার। অর্থাৎ, দেশের মানুষের মাথাপিছু গড় আয় এক বছরের ব্যবধানে ১৫৫ ডলার বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও মাথাপিছু আয়ের সাময়িক হিসাবে এই চিত্র উঠে এসেছে।