২১১৫১
বাংলাদেশের নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানীগঞ্জের--
উত্তর
সুন্দলপুর
সমাধান
বাংলাদেশের নতুন গ্যাস ফিল্ড আবিষ্কৃত হয় নোয়াখালীর কোম্পানীগঞ্জের - - সুন্দলপুর।
নোয়াখালী কোম্পানীগঞ্জ সুন্দলপুর - সাহাজাদপুর গ্যাসক্ষেত্রে গ্যাস পাওয়ার ৭ বছর পর বাংলাদেশের ২৪ নম্বর গ্যাসক্ষেত্র হিসেবে ৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।
বর্তমানে ৫০ বিলিয়ন কিউবিক ফিট গ্যাস রিজার্ভ রয়েছে।
২১১৫৩
২০১১ সালে উপমহাদেশে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশে কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
উত্তর
৮টি
২১১৫৪
মহিলা বিশ্বকাপ ফুটবল ২০১১ বিজয়ী কোন দেশ?
উত্তর
জাপান
সমাধান
মহিলা বিশ্বকাপ ফুটবল ২০১১ বিজয়ী জাপান।
জার্মানিতে অনুষ্ঠিত ২০১১ সালে ফিফা মহিলা বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে মেক্সিকো জাতীয় মহিলা ফুটবল দলের বিরুদ্ধে হ্যাট্রিক করেছিলেন জাপান জাতীয় মহিলা ফুটবল দলের অধিনায়ক হোমারে সাওয়া।
ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত চূড়ান্ত খেলায় জাপান জাতীয় মহিলা ফুটবল দলের প্রতিপক্ষ ছিল যুক্তরাষ্ট্র জাতীয় মহিলা ফুটবল দল। পিছিয়ে পড়া অবস্থায় থেকে ১১৭তম মিনিটে সাওয়া'র গোলে জাপান ২ - ২ গোলে খেলায় ফিরে আসে। পরবর্তীতে টাইব্রেকারে পেনাল্টি শ্যুটআউটের মাধ্যমে ৩ - ১ ব্যবধানে যুক্তরাষ্ট্র দলকে হারিয়ে প্রথমবারের মতো ফিফা মহিলা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় জয়ী হয় দলটি।
২১১৫৫
মুক্তিযুদ্ধের সংরক্ষিত স্থান ' শহীদ সাগর' কোথায় অবস্থিত?
উত্তর
নাটোর
সমাধান
"শহীদ সাগর" ১৯৭১ সালে, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নাটোরের নর্থ বেঙ্গল চিনি কারখানায় সংগঠিত গোপালপুর গণহত্যা স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভ। এটি মূলত একটি পুকুরকে কেন্দ্র করে, যার পানি ১৯৭১ সালের ৫ মে জমাট বেঁধে লাল হয়েছিল শহীদদের রক্তে।
২১১৫৭
চিলির খনিতে আটকা পড়া শ্রমিকরা কতদিন পর উদ্ধার পায়?
উত্তর
৬৯ দিন
সমাধান
২০১০ সালে চিলির একটি খনির প্রায় ৭০০ মিটার গভীরে শ্রমিকরা আটকে পরে এবং ৬৯ দিন পর তাদের উদ্ধার করা হয়৷২০১০ সালের ৫ই আগস্ট বিকেলে দুর্ঘটনার সূত্রপাত৷ এর ১৭ দিন পর ৩৩ জন খনি শ্রমিকের বেঁচে থাকার খবর পাওয়া যায়৷ এই ১৭ দিন তারা তাদের কাছে থাকা দু'দিনের খাবার খেয়ে থেকেছেন৷ এরপর তাদের কাছে খাবার পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল৷১৩ অক্টোবরের প্রথম প্রহরে একে একে তাদের বের করে আনা হয়৷ সারা বিশ্বের গণমাধ্যমে সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়৷
২১১৫৮
'মুক্তির গান' চলচ্চিত্রটি কে পরিচালনা করেছেন?
উত্তর
তারেক মাসুদ
সমাধান
মুক্তির গান তারেক মাসুদ ও ক্যাথরিন মাসুদ পরিচালিত বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক একটি প্রামাণ্য চিত্র। এটি মুক্তি পায় ১৯৯৫ সালে। এই প্রামাণ্য চিত্র জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কৃত ও প্রশংসিত হয়।
২১১৫৯
২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কী?
উত্তর
সিডর
সমাধান
সিডর সিংহলি শব্দ। এর অর্থ চোখ। ভারত মহাসাগরে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছ থেকে উৎপত্তি হয়ে এটি ১৫ নভেম্বর ২০০৭ সালে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় আঘাত হানে।