T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২১১৭১

'বিশ্ব পরিবেশ দিবস' পালিত হয় ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
৫ জুন
সমাধান
বিশ্ব পরিবেশ দিবস ৫ জুন। এটি বিশ্বব্যাপী পালিত হয়। এর অন্য নাম ইকো দিবস। এটি শুরু হয় ৫ জুন, ১৯৭৪ সালে। এই দিবসটি ধরিত্রী দিবসের অনুগামী।
২১১৭২

অ্যানথ্রাক্স রোগের টিকা আবিষ্কার করেন--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
লুইপাস্তুর
সমাধান
এনথ্রাক্স একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এটি ব্যাসিলাস অ্যানথ্রাসিস ব্যাকটেরিয়ার সংক্রমনে হয়। ১৮৮৫ সসালে ফরাসী বিজ্ঞানী ললুই পাস্তুর এই টিকা আবিষ্কার ককরেন।
২১১৭৩

কে প্রমাণ করেন যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
স্যার রোনাল্ড রস
সমাধান
স্যার রোনাল্ড রস একজন স্কটিশ (ব্রিটিশ) চিকিৎসক ও ব্যাকটেরিয়াবিজ্ঞানী ছিলেন। চিকিৎসাবিজ্ঞানে উচ্চশিক্ষা সনদ লাভের পরে তিনি ভারতীয় চিকিৎসাব্যবস্থাতে যোগদান করেন। তিনি তৃতীয় ইঙ্গ - বর্মী যুদ্ধে (১৮৮৫) অংশগ্রহণ করেন। এরপর তিনি ১৮৮৮ ও ১৮৮৯ সালে আবার লন্ডনে গিয়ে ব্যাকটেরিয়াবিজ্ঞানে পড়াশোনা শেষ করে ভারতে ফেরত আসেন। সেখানে তিনি স্যার প্যাট্রিক ১৮৯৭ সালে অ্যানোফিলিস জাতীয় মশার পৌষ্টিকনালীতে ম্যালেরিয়া রোগ সৃষ্টিকারী জীবাণু প্লাসমোডিয়াম আবিষ্কার করেন। তিনি সুস্থ ও সংক্রমিত পাখিদেরকে অধ্যয়ন করে প্লাসমোডিয়াম জীবাণুর সমগ্র জীবনচক্র সম্পর্কে জ্ঞানার্জন করেন। তিনি দেখান যে মশার লালাগ্রন্থিতে প্লাসমোডিয়াম জীবাণু থাকে এবং মশার কামড়ের মাধ্যমে এটি অন্য পোষকের দেহে সংক্রমিত হয়। তাঁর এই কাজের উপর ভিত্তি করে অ্যানোফিলিস মশার বংশবিস্তার রোধের মাধ্যমে ম্যালেরিয়া রোগ প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করা হয়।
২১১৭৪

ভবদহ বিল অবস্থিত--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যশোরে
সমাধান
যশাের জেলার উল্লেখযােগ্য বিলগুলাে হল - ভবদহ, জলেশ্বর, বিল বকর, হরিণা, অরল, ইছামতি, বিল কেদারিয়া, বিল খুকশিয়া ও বিল পাজিয়া পাত্রা।
২১১৭৫

লেডি উইথ দি ল্যাম্প কার উপাধি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ফ্লোরেন্স নাইটিঙ্গেল
সমাধান
আধুনিক সেবিকাবৃত্তির ক্ষেত্রে অগ্রপথিক ও আর্তমানবজার সেবায় নিবেদিতপ্রাণ ফ্লোরেন্স নাইটিঙ্গেল। জন্ম ইতালির ফ্লোরেন্স শহরে। লেডি উইথ দি ল্যাম্প উপাধি ফ্লোরেন্স নাইটিঙ্গেলের । ক্রিয়ার যুদ্ধে আহত সৈনিকদের সেবা শুশ্রূষা করে অদের আস্থা অর্জন করেন। ফলে সৈনিকরা তাকে এ উপাধিতে ভূষিত করেন।
২১১৭৬

নাসা কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
মহাকাশ গবেষণা কেন্দ্র
২১১৭৭

বর্তমান প্রধান নির্বাচন কমিশনার কততম?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৩ তম
সমাধান
প্রধান নির্বাচন কমিশনার বা সংক্ষেপে সিইসি হলেন সাংবিধানিক সংস্থা বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রধান। বর্তমানে বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার হলেন কে এম নুরুল হুদা। তিনি ১২ তম প্রধান নির্বাচন কমিশনার।
২১১৭৮

নিম্নের কোন দেশের সাথে বাংলাদেশেরে কূটনৈতিক সম্পর্ক নেই?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
তাইওয়ান
সমাধান
তাইওয়ান এমন একটি দেশ যার সাথে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক আছে, কিন্তু কূটনৈতিক সম্পর্ক নেই। বাংলাদেশ থেকে তাইওয়ানে রপ্তানিকৃত পণ্য সামগ্রী হলো - বাগদা চিংড়ি, কাঁকড়া, তামা, জুতা এবং কাপড়।
২১১৭৯

জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচ্চ সংস্থা কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
IPCC
সমাধান
জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশ্বের সর্বোচচ সংস্থা হচ্ছে - IPCC. IPCC - Intergovernmental Panel on Climate Change. এটি গঠিত হয় ১৯৮৮ সালে। এর সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ড এর জেনেভা তে।
২১১৮০

কর আদায়ের দায়িত্ব কার?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জাতীয় রাজস্ব বোর্ড