T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২১২০১

আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়--

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১০ ডিসেম্বর
সমাধান
মানবাধিকার দিবস পালিত হয় ১০ ডিসেম্বর। মানবাধিকার দিবস জাতিসংঘের নির্দেশনায় বিশ্বের সকল দেশে প্রতি বছর ১০ ডিসেম্বর পালিত হয়। জাতিসংঘের সাধারণ পরিষদ কর্তৃক ১০ ডিসেম্বর, ১৯৪৮ সাল থেকে দিবসটি উদযাপন করা হয়। এছাড়াও, 'সার্বজনীন মানব অধিকার সংক্রান্ত ঘোষণাকে' বাস্তবায়নের লক্ষ্যে এ তারিখকে নির্ধারণ করা হয়। সার্বজনীন মানব অধিকার ঘোষণা ছিল ২য় বিশ্বযুদ্ধ পরবর্তী নবরূপে সৃষ্ট জাতিসংঘের অন্যতম বৃহৎ অর্জন।
২১২০২

অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
হোসেন শহীদ সোহরাওয়ার্দী
সমাধান
অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী। বাংলার প্রথম মুখ্যমন্ত্রী এ কে ফজলুল হক। আবদুল হামিদ খান ভাসানী আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি।
২১২০৩

বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ডের বর্তমান নাম কী?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
বি টি সি এল
সমাধান
বাংলাদেশ টেলিগ্রাফ ও টেলিফোন বোর্ড (BTTB) - এর বর্তমান নাম বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (BTCL)। BTCL - এর যাত্রা শুরু হয় ১ জুলাই ২০০৮ সালে। BTCL এর স্লোগান হলো ‘দেশ ও মানুষের সেবায়’।
২১২০৪

মনপুরা ৭০ কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
একটি চিত্রশিল্প
সমাধান
‘মনপুরা ৭০’ শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটি চিত্রকর্ম। ১৯৭০ সালের ১২ নভেম্বর মনপুরা দ্বীপে সংঘটিত ভয়াবহ ঘূর্ণিঝড় নিয়ে তৈরি হয় এটি। ৬ ফুট কাগজের স্ক্রল - এ অঙ্কন করেন এ অপূর্ব চিত্রকর্মটি। এ চিত্রে মানুষ ও গরু - ছাগলের মৃতদেহ একসাথে স্তূপাকার হয়ে রয়েছে। সে ধ্বংসস্তুপের ওপর সমুদ্রের দিকে তাকিয়ে আছে একমাত্র জীবিত একজন মানুষ, এক বলিষ্ঠ যুবক।
২১২০৫

বাংলাদেশ ও আই সি র সদস্য হয় কত সালে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
1974
সমাধান
১৯৭৪ সালের ফেব্রুয়ারিতে ওআইসি’র দ্বিতীয় সম্মেলনে বাংলাদেশ সদস্যপদ লাভ করে। বাংলাদেশ OIC এর ৩২তম সদস্য। এছাড়া ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর জাতিসংঘের ২৯তম সাধারণ অধিবেশনে ১৩৬তম সদস্যপদ লাভ করে।
২১২০৬

সম্প্রতি কোন দেশের ৩৩ জন আটকেপড়া খনি শ্রমিককে ২ মাস পর উদ্ধার করা হয়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চিলি
সমাধান
৫ আগস্ট ২০১০ থেকে ১৩ অক্টোবর ২০১০ পর্যন্ত মোট ৬৯ দিন চিলিতে ৩৩ জন শ্রমিক খনিতে আটকে ছিল। পরবর্তীতে এদের সকলকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়, যা মানব ইতিহাসে এক আবিস্মরণীয় ঘটনা হিসেবে বিবেচিত।
২১২০৭

বিশ্বব্যাংকের SOFT LOAN WINDOW কোনটি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
IDA
২১২০৮

শান্ত সাগর কোথায় অবস্থিত?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
চাঁদে
সমাধান
শান্ত সাগর চাঁদে অবস্থিত। আসলে চাঁদে কোন বাতাস বা বায়ু মন্ডল না থাকায় কোন শব্দ শােনা যায়না, এবং চন্দ্র পৃষ্ঠে পানিও নাই তাই বিশেষ একটি নীচু ও অপেক্ষাকৃত শীতল স্থানকে শান্ত সাগর বলা হয়।
২১২০৯

মোঘল সম্রাট বাবরের পুরা নাম কি?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জহিরুদ্দীন
সমাধান
মোঘল সম্রাট বাবরের পুরো নাম জহিরউদ্দিন মুহাম্মদ বাবর। সম্রাট আকবরের নাম জালালউদ্দিন মুহাম্মদ আকবর।
২১২১০

ইঙ্গিতবাহী প্রশ্ন (Leading Question) নিচের কোনটিকে বুঝাবে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যে প্রশ্নের মধ্যেই উত্তর থাকে