২১২১১
নিচের কোনটিকে প্রত্যক্ষ সাক্ষ্য (Direct Evidence) হিসেবে গণ্য করা যায়?
উত্তর
যে বিষয়ে সাক্ষ্য দিবেন সাক্ষী স্বয়ং উহা দেখেছেন।
২১২১২
কোন আইনের মাধ্যমে দ্যা অ্যাভিডেল অ্যাক্ট, ১৮৭২-কে চট্টগ্রামের পার্বত্য জেলাসমূহে বলবৎ করা হয়েছে?
উত্তর
General Clauses Act, 1897 এর ধারা ৫
২১২১৩
যে ক্ষেত্রে কোনো কর্ম বা কর্মবিচ্যুতি দুই বা ততোধিক আইনের অধীনে শাস্তিযোগ্য অপরাধ হয়, সে ক্ষেত্রে নিচের কোনটি সঠিক হবে?
উত্তর
অপরাধীকে দুটি বা ততোধিক আইনের অধীনে অভিযুক্ত ও শাস্তি প্রদান করা যাবে।
২১২১৪
একজন শৈল্য চিকিৎসক সরল বিশ্বাসে একজন রোগীকে বলেন " আপনি আর বাঁচবেন না।" এতে উক্ত রোগী মানসিক আঘাত পেয়ে মারা যায়। এক্ষেত্রে শৈল্য চিকিৎসক নিচের কোন ধারার অপরাধ করেছেন?
উত্তর
কোনো অপরাধ করেননি
২১২১৫
সহকারী জজ আদালতে প্রচারিত ডিগ্রীর বিরুদ্ধে জেলা জজ আদালতে কত দিনের মধ্যে আপিল দায়ের করতে হয়?
উত্তর
90
২১২১৬
বঙ্গবন্ধুর জন্মদিন কত তারিখ?
উত্তর
১৭ মার্চ
সমাধান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ১৭ মার্চ।
১৯২০ সালের ১৭ মার্চ তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
এই দিনটি শিশু দিবস হিসেবে পালিত হয়।
২১২১৭
স্বাধীনতা যুদ্ধের মহিলা বীর প্রতীক কয় জন?
উত্তর
২ জন
সমাধান
স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য ২ জন মহিলাকে বীরপ্রতীক উপাধিতে ভূষিত করা হয়।
তারা হলেন - ক্যাপ্টেন ডা. সেতারা বেগম ও তারামন বিবি।
২১২১৯
বাংলাদেশের সবোচ্চ শৃঙ্গের নাম কী?
উত্তর
তাজিংডং
সমাধান
বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম তাজিংডং বা বিজয়।
এটি বান্দরবান জেলার রুমা উপজেলায় অবস্থিত।
কেওক্রাডং বাংলাদেশের অন্যতম শীর্ষ পর্বতশৃঙ্গ। এটি বান্দরবান জেলায় অবস্থিত।
২১২২০
বাংলাদেশের বেশি রেশম হয় কোন স্থানে?
উত্তর
রাজশাহী
সমাধান
বাংলাদেশে বেশি রেশম উৎপাদন হয় রাজশাহী অঞ্চলে।
রংপুরে ও দিনাজপুরে কিছু রেশম উৎপাদন হয়।
রাজশাহীতে বাংলাদেশ রেশম গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নামে প্রতিষ্ঠান রয়েছে।