২১৩২১
ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল ---
উত্তর
আহসান মঞ্জিল
সমাধান
ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল আহসান মঞ্জিল।
এটি ঢাকার ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। এর প্রতিষ্ঠাতা নবাব আব্দুল গনি। তিনি তার পুত্র খাজা আহসানুল্লাহ নামানুসারে এর নামকরণ করেন। এর নির্মাণকাল ১৮৫৯ - ১৮৭২ সাল ।
২১৩২২
বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের সীমান্ত নেই?
উত্তর
বরিশাল
সমাধান
বাংলাদেশের সাথে ভারতের 'বরিশাল' বিভাগের সীমান্ত নেই।
বাংলাদেশের বরিশাল বিভাগ ঢাকা বিভাগের সাথে ভারতের কোন সীমান্ত নেই। ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী মোট জেলা ৩০ টি। এরমধ্যে ময়মনসিংহ বিভাগে ৪ টি, সিলেট বিভাগে ৪ টি, চট্টগ্রাম বিভাগে ৬ টি, রাজশাহী বিভাগে ৪ টি, রংপুর বিভাগে ৬ টি এবং খুলনা বিভাগে ৬ টি সীমান্ত রয়েছে।
২১৩২৩
বাংলাদেশে 'The Bay of Bengal Industrial Growth Belt (BIG-B)' সহযোগিতার উদ্যোক্তা দেশ কোনটি?
উত্তর
জাপান
সমাধান
জাপান।
বাংলাদেশে ' The Bay of Bengal Industrial Growth Belt ( BIG - B)' সহযোগিতার উদ্যোক্তা দেশ জাপান ।
২৫ - ২৮ মে ২০১৪ টোকিওতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠকের সময় জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বিগ - বি ধারণাটি তুলে ধরেন ।
২১৩২৪
'সাগরকন্যা' বলা হয় কোন জেলাকে?
উত্তর
পটুয়াখালী
সমাধান
সাগর কন্যা বলা হয় পটুয়াখালী জেলাকে।
সাগর কন্যা বলা হয় পটুয়াখালী জেলাকে। এছাড়া বাংলার ভেনিস বলা হয় বরিশাল জেলা কে।
২১৩২৫
'একাত্তরের যীশু' চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন?
উত্তর
নাসিরউদ্দিন ইউসুফ
সমাধান
নাসির উদ্দিন ইউসুফ।
'একাত্তরের যীশু' চলচ্চিত্রের পরিচালক ছিলেন নাসির উদ্দিন ইউসুফ । তানভীর মোকাম্মেল পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হল - হুলিয়া, স্মৃতি ৭১।
মোরশেদুল ইসলাম পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হল - আগামী, সূচনা এবং তারেক মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র হলো - মুক্তির গান, মুক্তির কথা ।
২১৩২৬
জাপান মার্কিন নৌ-ঘাঁটি 'পার্ল হারবার' আক্রমণ করে কত সালে?
উত্তর
1941
সমাধান
জাপান মার্কিন নৌ - ঘাঁটি পার্ল হারবারে বিমান হামলা চালায় ৭ ডিসেম্বর, ১৯৪১
২১৩২৭
মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয়েছিল?
উত্তর
আলাস্কা
সমাধান
আলাস্কা।
১৮৬৭ সালে ৭২ লাখ ডলারের বিনিময় মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার কাছ থেকে আলাস্কা ক্রয় করে।
২১৩২৯
ফিফা আয়োজিত 'দ্বাদশ বিশ্বকাপ'--এর অফিসিয়াল 'বল' -এর নাম কি?
উত্তর
ব্রাজুকা
সমাধান
ফিফা আজিত 'দ্বাদশ বিশ্বকাপের' অফিশিয়াল বলের নাম ব্রাজুকা ।
২০১৪ সালে ফিফা আয়োজিত 20 তম বিশ্বকাপ ফুটবলের দ্বাদশ অফিশিয়াল বলেন আমরা জোকা এবং মাসকট হলো ফুলেকো। ১৯৭০ সাল থেকে বিশ্বকাপ ফুটবলে অফিশিয়াল বলে প্রচলন হয়। সেই হিসেবে 1970 থেকে 2018 পর্যন্ত ১৩টি ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ।
উল্লেখ্য 2018 সালে ফিফা আয়োজিত 21 তম ফুটবল বিশ্বকাপের দ্বাদশ অফিশিয়াল বলের নাম ' টেলস্টার - 18 ।
২১৩৩০
দেওয়ানী মামলায় Peremptory hearing--এর পূর্ব পর্যন্ত cost ছাড়া মোট কতটি মূলতবির আদেশ দেয়া যায়?
উত্তর
৬ টি