২১৪৩১
বাংলাদেশের কোন সেক্টর জি.ডি.পি তে সবচেয়ে বেশী অবদান রাখে?
উত্তর
কৃষি
সমাধান
প্রদত্ত অপশন গুলোর মধ্যে সার্বিক খাত হিসেবে একমাত্র কৃষি উপস্থিতি থাকায় জিডিপি' তে এর অবদান সবচেয়ে বেশি।
সঠিক উত্তর - কৃষি।
২১৪৩২
বিখ্যাত ওয়ালস্ট্রীট কোথায়?
উত্তর
নিউইয়র্ক
সমাধান
ওয়াল স্ট্রীট যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ম্যানহাটনে অবস্থিত। সম্প্রতি এ স্থানকে ঘিরেই পুঁজিবাদ বিরোধী আন্দোলন মূল স্লোগান ‘আমরাই ৯৯%’।
২১৪৩৩
বন্দর আব্বাস কোন দেশের সমুদ্র বন্দর?
উত্তর
ইরান
সমাধান
আবদান ও বন্দর আব্বাস সমুদ্র বন্দর দুটি ইরানে অবস্থিত। এডেন হচ্ছে ইয়েমেনের সমুদ্র বন্দর।
২১৪৩৪
ইউরোপীয় বনণিকদের মধ্যে কারা প্রথম বাংলাদেশে এসেছিল?
উত্তর
পতুর্গীজ
সমাধান
ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম পর্তুগীজরা ১৫১৬ সালে গোয়া থেকে বাংলায় এসেছিল। তারা ১৫৮০ সাল থেকে বাংলায় ব্যবসা - বাণিজ্য শুরু করে। আল বুকার্ক ভারতে পর্তুগীজ শক্তির প্রকৃত প্রতিষ্ঠাতা।
২১৪৩৫
নিচের কোন শহর টিকে বাতাসের শহর বলা হয়?
উত্তর
শিকাগো
সমাধান
শিকাগো আনুষ্ঠানিকভাবে শিকাগো সিটি, হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম জনবহুল শহর ।
এটিকে বাতাসের শহর বলা হয়।
২০১৭ সালের আদমশুমারি - অনুমান অনুযায়ী, এর জনসংখ্যার পরিমান ২,৭১৬,৪৫০ জন।
যা এটিকে সবচেয়ে জনবহুল শহর করে তুলেছে ইলিনয় অঙ্গরাজ্য এবং মধ্যপশ্চিম যুক্তরাষ্ট্র উভয়ের মধ্যে।
শিকাগো হচ্ছে কুক কাউন্টির কাউন্টি আসন (জেলার ব্যবসাকেন্দ্র), মার্কিন যুক্তরাষ্ট্রে দ্বিতীয় জনবহুল কাউন্টি, এবং শিকাগো মহানগর এলাকা এর প্রধান শহর,যা প্রায়ই "শিকাগোল্যান্ড" হিসাবে উল্লেখ করা হয়।
২১৪৩৬
ইন্টারপোলের সদরদপ্তর কোথায়?
উত্তর
লিঁও
সমাধান
Interpol বা International Criminal police Organization – এর সদর দপ্তর ছিল ভিয়েনা, অস্ট্রিয়ায়। সেখান থেকে ১৯৪৬ সালে ফ্রান্সের প্যারিসে এর সদর দপ্তর স্থানান্তর করা হয় এবং ১৯৮৯ সালে ফ্রান্সের লিঁওতে স্থাপন করা হয়।
২১৪৩৭
'এল বি ডব্লিউ' কোন খেলার সাথে সম্পর্কিত?
উত্তর
ক্রিকেট
সমাধান
ক্রিকেটের সাথে জড়িত উল্লেখযোগ্য শব্দ হচ্ছে - এল বি ডব্লিউ, বাউন্ডারি, বোলিং, কট, ক্রিজ, ফলোঅন, ওয়াইড, টাই, স্ট্যাম্প ইত্যাদি।
২১৪৩৮
পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক---
উত্তর
১০০ কোটি বছর আগে
সমাধান
পৃথিবীতে প্রাণের সূচনা হয় আনুমানিক ১০০ কোটি বছর আগে।
পৃথিবী সৃষ্টির শুরুর দিকে কোনো পাথর টিকে নেই, তাই সঠিক করে বলা সম্ভভ নয় কখন পৃথিবীর সৃষ্টি হয়েছিল। তবে ধারণা করা হয় সৌরজগৎ সৃষ্টির মোটামুটি ১০০ মিলিয়ন বছর পর একগুচ্ছ সংঘর্ষের ফল হলো পৃথিবী। আজ থেকে ৪.৫৪ বিলিয়ন বছর আগে পৃথিবী নামের গ্রহটি আকৃতি পায়, পায় লৌহের একটি কেন্দ্র এবং একটি বায়ুমণ্ডল।
২১৪৩৯
সম্প্রতি ভারত কোন নদীতে টিপাইমুখ বাধ নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে?
উত্তর
বরাক
সমাধান
২২ অক্টোবর ২০১১ ভারত সরকার টিপাইমুখ বাঁধের ব্যাপারে মণিপুর রাজ্য সরকারের সাথে এক চুক্তি স্বাক্ষর করেছে। মণিপুর - মিজোরাম সীমান্তের থুইভাই ও বরাক নদীর সংযোগস্থলে থেকে ৫০০ মিটার ভেতরে এ বাঁধ প্রকল্পটি অবস্থিত।
২১৪৪০
হর্স পাওয়ার হলো---
উত্তর
ক্ষমতা পরিমাপের একক
সমাধান
হর্স পাওয়ার হলো - - ক্ষমতা পরিমাপের একক।
শক্তি পরিমাপের একক জুল। চাপ পরিমাপের একক প্যাসকেল। কাজ পরিমাপের একক জুল।