২১৪৯১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম তারিখ কবে?
উত্তর
১৭ মার্চ
সমাধান
জাতির জনক, বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৎকালীন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে ১৯২০ সালের ১৭ মার্চ জন্মগ্রহণ করেন।
২১৪৯২
লন্ডনে BBC এর প্রধান কার্যালয়ের নাম-
উত্তর
ব্রডকাস্টিং হাউজ
সমাধান
বর্তমানে BBC এর প্রধান কার্যালয় এর নাম ব্রডকাস্টিং হাউস যা লন্ডনে অবস্থিত। এর পরিচালক জ্যামি অ্যাঙ্গুস। এটি সারা বিশ্বব্যাপী প্রচারিত হয়।
২১৪৯৩
বান কি মুন জাতিসংঘের কততম মহাসচিব?
উত্তর
অষ্টম
সমাধান
দক্ষিণ কোরিয়ার নাগরিক বান কি মুন ২০০৭ সালের ১ জানুয়ারি ৮ম মহাসচিব হিসেবে জাতিসংঘে নিয়োগ পান। ঘানার নাগরিক কফি আনান ছিলেন এ সংস্থার ৭ম মহাসচিব।
২১৪৯৪
'কবর' কবিতার লেখক কে?
উত্তর
জসিমউদ্দিন
সমাধান
"কবর" কবিতাটি পল্লী কবি জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ "রাখালী" এর অন্তর্ভুত। ভাষা আন্দোলনের উপর রচিত বিখ্যাত নাটক "কবর" এর লেখক মুনীর চৌধুরী।
২১৪৯৫
বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করেন কোন সালে?
উত্তর
1995
সমাধান
GATT এর পরিবর্তিত নাম হলো WTO। যা ১ জানুয়ারি ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। আর বাংলাদেশ সংস্থাটির প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এর সদস্য।
২১৪৯৬
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা-
উত্তর
৫০ টি
সমাধান
১৯৭২ সালের মূল সংবিধান অনুযায়ী সংবিধান প্রবর্তনের তারিখ থেকে পরবর্তী দশ বছরের জন্য জাতীয় সংসদে মহিলাদের জন্য ১৫ টি অতিরিক্ত আসন ছিল। ১৯৭৯ সালে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে তা ১৫ থেকে ৩০ এ বৃদ্ধি করা হয়। সংবিধানের চতুর্দশ ও পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আসন সংখ্যা আরো বাড়িয়ে ৪৫ ও ৫০ এ সংরক্ষিত করা হয়।
২১৪৯৭
বজ্রপাতের সময় আপনি নিজের গাড়ি করে যাচ্ছেন। নিজেকে নিরাপদ রাখার জন্য আপনি কোন কাজটি করবেন?
উত্তর
গাড়ির মধ্যেই বসে থাকবেন
সমাধান
বজ্রপাতের সময় গাড়ি থেকে বাইরে এসে মাটিতে উপুড় হয়ে শুয়ে পড়তে হবে।
বজ্রপাতের সময় নিজেকে নিরাপদ রাখতে অবশ্যই গাড়ি থেকে বের হয়ে মাটিতে উপুড় হয়ে শুয়ে থাকতে হবে। তাহলে কোন ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকেনা।
২১৪৯৮
বাংলাদেশের জাতীয় সংগীতের রচয়িতা কে?
উত্তর
রবীন্দ্রনাথ ঠাকুর
সমাধান
বাংলাদেশের জাতীয় সঙ্গীত এর রচয়িতা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আর রণসঙ্গীত এর রচয়িতা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারিরর হত্যাকাণ্ডের জন্য কয়েক ঘন্টার মধ্যে আব্দুল গাফফার চৌধুরী "আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি " গানটি রচনা করেন।
২১৪৯৯
বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়-
উত্তর
১০ এপ্রিল ১৯৭১
সমাধান
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ মার্চে ঐতিহাসিক রেসকোর্স ময়দানে তার বিখ্যাত "৭ মার্চের ভাষণ" প্রদান করেন, ২৬ মার্চ ১৯৭১ এর প্রথম প্রহরে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ১৯৭১ সালের ১০ এপ্রিল মুজিবনগর এ বাংলাদেশের প্রথম সরকার গঠিত হয়।
২১৫০০
মেঘনা নদী ব্রহ্মপুত্রের সাথে মিলিত হয়েছে ----
উত্তর
ভৈরব বাজারে
সমাধান
মেঘনা নদী ও ব্রহ্মপুত্র নদীর মিলিত হয়েছে ভৈরব বাজারে।
মেঘনা নদী আসামের নাগা মনিপুর পাহাড়ের দক্ষিণ লুসাই পাহাড় হতে উৎপন্ন হয় সিলেটের ভেতর দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। দৈর্ঘ্য প্রস্থ গভীরতা দেশের বৃহত্তম নদী মেঘনা।