T
Tusher Academy
Menu
Home একাডেমি ভর্তি পরীক্ষা চাকরি পরীক্ষা ব্লগ প্যাকেজ যোগাযোগ
Quick actions
Login Register
অনুসন্ধান করুন
সাধারণ জ্ঞান
বিষয়ভিত্তিক
২১৫০১

সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় ---

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
দ্বিগুণ
সমাধান
সূর্য অপেক্ষা পৃথিবীর উপর চন্দ্রের আকর্ষণ শক্তি প্রায় দ্বিগুণ। কারণ পৃথিবী থেকে চন্দ্রের দূরত্ব সূর্য অপেক্ষা অনেক কম। তাই পৃথিবী থেকে চন্দ্রের আকর্ষণ শক্তি বেশি।
২১৫০২

বিশ্বস্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
জেনেভায়
সমাধান
WHO এর পূর্ণরূপ - World Health Organization.এটি প্রতিষ্ঠিত হয় ৭ এপ্রিল, ১৯৪৮। এর সদর দপ্তর সুইজারল্যান্ড এর জেনেভায় অবস্থিত। WHO - এর বর্তমান সদস্য সংখ্যা ১৯৪টি।
২১৫০৩

মুক্তিযুদ্ধের কোন সেক্টরে কোনো নিয়মিত সেক্টর কমান্ডার ছিল না?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১০ নং সেক্টর
সমাধান
নৌ সেক্টর হওয়ায় স্থায়ী কমান্ডার ছিল না
২১৫০৪

বিলিরুবিন তৈরি হয়____

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
যকৃতে
সমাধান
বিলুরুবিন হচ্ছে পিত্তরসের কমলা বর্ণের প্রধান রঞ্জক পদার্থ, হিমোগ্লোবিনের প্রধান দুটি উপাদান - প্রোটিন অংশ গ্লোবিন ও লৌহযুক্ত অংশ হিম‌। হিম ভেঙ্গে শেষ পর্যন্ত বিলুরুবিনে পরিণত হয়। স্তন্যপায়ী প্রাণীর পিত্তরসের প্রায় সবটুকু বিলুরুবিনই গ্লুকোরোনাইট কনজুগেট হিসেবে বর্তমান থাকে। বিলুরুবিন গ্লুকোরোনাইট যকৃত কস থেকে ছোট ছোট পিত্তনালিকা দিয়ে শেষ পর্যন্ত সাধারণ পিত্তনালী হয় ক্ষুদ্রান্তে পৌঁছায়।
২১৫০৫

http- কোনটির সংক্ষিপ্ত রূপ?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
Hyper Text Transfer Protocol
সমাধান
Http - Hyper text transfer protocol Html - Hyper text markup language
২১৫০৬

বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
১৫৩ টি
সমাধান
বাংলাদেশ সংবিধানের ১১ ভাগ ও ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। সংসদের দুই - তৃতীয়াংশ ভোটের মাধ্যমে সংবিধান সংশোধন সম্ভব। বাংলাদেশ সংবিধানে এখন পর্যন্ত ১৭ টি সংশোধনী আনা হয়েছে।
২১৫০৭

CIRDAP- এর সদর দপ্তর কোথায়?

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
ঢাকা
২১৫০৮

সাবান তৈরীর উপজাত হিসেবে পাওয়া যায়____

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
গ্লিসারিন
সমাধান
সাবান তৈরীর উপজাত হিসেবে পাওয়া যায়____গ্লিসারিন । সাবান (ইংরেজি: Soap) হচ্ছে ফ্যাটি এসিডের লবণ। সাবান মুলত কোন কিছু ধোয়া, গোসল করা এবং পরিষ্কার করার কাজে ব্যবহার করা হয়। এছাড়াও সাবান টেক্সটাইল শিল্পে পিচ্ছিলকারক (লুব্রিকেন্ট) হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। যেসব সাবান পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়, সেগুলো মূলত উদ্ভিজ্জ অথবা প্রাণীজ তেল এর গাঢ় ক্ষারীয় দ্রবণ থেকে নিষ্কাশন করা হয় (তেল বা চর্বিতে তিন মোল ফ্যাটি অ্যাসিড এক মোল গ্লিসারল এর সাথে সংযুক্ত থাকে)। এই ক্ষারীয় দ্রবণকে কখনও কখনও লেই সাবান (lye soap) বলা হয়ে থাকে, যেটি সাবানায়ন প্রক্রিয়ায় তৈরি করা হয়। উল্লেখ্য যে, লেই সাবান বলতে একরকমের ক্ষারজাতীয় বস্তু সাবান বোঝানো হয়, যেটি সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে তৈরি করা হয়। সাবানায়ন বিক্রিয়ায় ট্রাইগ্লিসারাইড চর্বি বা ট্রাইগ্লিসারাইড ফ্যাট প্রথমে ফ্যাটি অ্যাসিড দিয়ে পানির সাথে রাসায়নিক প্রক্রিয়ায় বিয়োজন (হাইড্রোলাইসিস) করা হয় এবং এটি পরে ক্ষারের সাথে বিক্রিয়া করে অশোধিত সাবান তৈরি করে। যেখানে বিভিন্ন ধরনের সাবানের লবণ, ফ্যাট, ক্ষার, পানি এবং উৎপাদিত গ্লিসারল (গ্লিসারিন) থাকে। এই গ্লিসারিন একটি উপকারি উপজাত, যেটি সাবানে উপস্থিত থেকে সাবানের মোলায়েম কারক হিসেবে কাজ করতে পারে অথবা আলাদা করে অন্য কাজেও ব্যবহার করা যায়। বেশীরভাগ তৈলাক্ত বা তেল জাতীয় পিচ্ছিলকারক পদার্থের প্রধান উপাদান হচ্ছে সাবান। যেগুলো সাধারনত ক্যালসিয়াম সাবান অথবা লিথিয়াম সাবান এর দুগ্ধ জাতীয় নির্যাসবিশেষ এবং খনিজ তেল হয়ে থাকে। এই ক্যালসিয়াম এবং লিথিয়াম এর পিচ্ছিলকারক হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এছাড়াও অনেক ধাতব সাবান যেমন অ্যালুমিনিয়াম, সোডিয়াম এবং এদের মিশ্রিত সাবান। এছাড়াও এই ধরনের সাবান তেলের সান্দ্রতা বাড়ানোর জন্য ঘনকারক হিসেবেও ব্যবহার করা হয়। ফরাসী সময়ে, চুনের সাথে জলপাইয়ের তেল মিশিয়ে পিচ্ছিলকারক গ্রিজ তৈরি করা হত। হাত ধোঁয়া এবং স্বাস্থ্যের জন্য সাবান বেশ কার্যকর। কিন্তু বিভিন্ন সময়ে সাবান সহজলভ্য থাকে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, সেসব সময়ে হাত ধোয়ার জন্য ছাই, বালি অথবা মাটি ব্যবহার করা যেতে পারে ।
২১৫০৯

কীট-পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো___

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
এনপোমলিজি
সমাধান
কীট - পতঙ্গ সম্পর্কিত বিদ্যা হলো___এনপোমলিজি । পতঙ্গ, কীট বা পোকা বা কীটপতঙ্গ (ইংরেজি: Insect) হলো আর্থ্রোপোডা পর্বের অন্তর্গত অমেরুদন্ডীদের একটি শ্রেণী যাদের একটি করে কাইটিনযুক্ত বহিঃকঙ্কাল, একটি তিন খন্ডের দেহ (মস্তক, ধড় ও উদর), তিন জোড়া করে সংযুক্ত পা, জটিল পুঞ্জাক্ষি, এবং এক জোড়া করে শুঙ্গ বা এ্যান্টেনা রয়েছে। এরা হল পৃথিবীর প্রাণীদের মধ্যে সবচাইতে বৈচিত্রময় যাদের দশ লাখেরও বেশি বর্ণনাকৃত প্রজাতি রয়েছে এবং এখন পর্যন্ত জানা জীবন্ত জীবকূলের অর্ধেকেরও বেশির প্রতিনিধিত্ব এরাই করে। এখন পর্যন্ত বিদ্যমান প্রজাতির সংখ্যা ৬০ লক্ষ থেকে ১ কোটির মধ্যে। এরা সম্ভবত পৃথিবীর ৯০ শতাংশেরও বেশি বিসদৃশ প্রাণীর প্রতিনিধিত্ব করে। প্রায় সব ধরনের পরিবেশেই এদেরকে পাওয়া যায়।
২১৫১০

হ্যালীর ধূমকেতু আবির্ভূত হয় ----

উত্তর সিলেক্ট করলে সঠিক ও ভুল দেখাবে।
বিস্তারিত
উত্তর
প্রতি ৭৫ বছর পর পর
সমাধান
হ্যালির ধূমকেতু আবর্তিত হয় প্রতি ৭৫ বছর পর পর। ধুমকেতু উজ্জ্বল মস্তক বিশিষ্ট একটি জ্যোতিষ্ক যার পশ্চাতে লক্ষ লক্ষ কিলোমিটার দীর্ঘ উজ্জ্বল বা ধূলিকণা ময় গুচ্ছ থাকে। ইংরেজ জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি ১৬৮২ সালে ধুমকেতু পর্যবেক্ষণ করেন। তাই তার নামানুসারে এর নামকরণ করা হয় হ্যালির ধূমকেতু।