২১৫১১
' মাটির ময়না ' ছবি নির্মাণ করেন কে?
উত্তর
তারেক মাসুদ
সমাধান
' মাটির ময়না ' ছবি নির্মাণ করেন তারেক মাসুদ। বাংলাদেশ 2002 সালে মাটির ময়না চলচ্চিত্রের প্রথম অস্কার প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
২১৫১২
আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম ---
উত্তর
লুব্ধক
সমাধান
আকাশের উজ্জ্বলতম নক্ষত্রের নাম - - লুব্ধক।
লুব্ধক পৃথিবীর আকাশের উজ্জ্বলতম তারা। ইংরেজিতে কখনও কখনও "আলফা ক্যানিস মেজরিস" নামে আখ্যায়িত হয়। এটি একটি জোড়া বা যুগ্মতারা।
লুব্ধক বলতে মূলত "সিরিয়াস এ" তারাটিকে বোঝায়। এর একটি প্রতিবেশী শ্বেত বামন তারা আছে যার নাম "সিরিয়াস বি"। লুব্ধকের আপাত প্রভা - ১.৪৭ যা আকাশের দ্বিতীয় উজ্জ্বল তারা ক্যানোপাস বা অগস্ত্য থেকে দু’গুণ বেশি উজ্জ্বল।
২১৫১৩
চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের ---
উত্তর
৬ ভাগের ১ ভাগ
সমাধান
চাঁদে কোনো জিনিসের ওজন পৃথিবীতে ঐ জিনিসের ওজনের - - - ৬ ভাগের ১ ভাগ।
চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ এবং সৌর জগতের পঞ্চম বৃহত্তম উপগ্রহ।
পৃথিবীর কেন্দ্র থেকে চাঁদের কেন্দ্রের গড় দূরত্ব হচ্ছে ৩৮৪, ৩৯৯ কিলোমিটার (প্রায় ২৩৮, ৮৫৫ মাইল) যা পৃথিবীর ব্যাসের প্রায় ৩০ গুণ। চাঁদের ব্যাস ৩, ৪৭৪.২০৬ কিলোমিটার (২, ১৫৯ মাইল) যা পৃথিবীর ব্যাসের এক - চতুর্থাংশের চেয়ে সামান্য বেশি।
এর অর্থ দাড়াচ্ছে, চাঁদের আয়তন পৃথিবীর আয়তনের ৫০ ভাগের ১ ভাগ। এর পৃষ্ঠে অভিকর্ষ বল পৃথিবী পৃষ্ঠে অভিকর্ষ বলের এক - ষষ্ঠাংশ।
২১৫১৪
কোন তারিখে বাংলাদেশের সংবিধান কার্যকারী হয়?
উত্তর
১৬ ডিসেম্বর, ১৯৭২
সমাধান
১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের সংবিধান কার্যকরী হয়।
১৯৭২ সালের ১০ এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এ অধিবেশনে ৩৪ সদস্যবিশিষ্ট একটি সংবিধান কমিটি গঠন করা হয়। এ কমিটির দায়িত্ব ছিল সংবিধানের খসড়া প্রণয়ন করা। কমিটি ৭১ টি অধিবেশনে মিলিত হয়ে স্বীয় দায়িত্ব পালন করে বাংলাদেশ সংবিধান কার্যকরী করে।
২১৫১৫
সুমাত্রা দ্বীপটি অবস্থিত---
উত্তর
ভারত মহাসাগরে
সমাধান
সুমাত্রা দ্বীপটি অবস্থিত - - - ভারত মহাসাগরে।
সুমাত্রা ইন্দোনেশিয়ার পশ্চিমে অবস্থিত একটি দ্বীপ। এককভাবে ইন্দোনেশিয়ার দ্বীপ হিসেবে সুমাত্রা বৃহত্তম (এ অঞ্চলে বোর্নিও আর নিউগিনি সুমাত্রার চেয়ে বড় হলেও এসব দ্বীপে অন্য দেশের অংশ রয়েছে)।
সুমাত্রার আয়তন ৪, ৭৩, ৪৮১ বর্গ কিলোমিটার এবং পৃথিবীর দ্বীপগুলোর মধ্যে এটি আয়তনের দিক থেকে ৬ষ্ঠ। সংশ্লিষ্ট ছোটখাটো দ্বীপের অধিবাসীসহ সুমাত্রার জনসংখ্যা প্রায় পাঁচ কোটি।
ভারত মহাসাগর সুমাত্রার উত্তর - পশ্চিম, দক্ষিণ - পশ্চিম ও সমগ্র পশ্চিমাঞ্চল ঘিরে রেখেছে।
২১৫১৬
কোন দেশের রাজাকে ' Son of God ' বলা হতো?
উত্তর
চীন
সমাধান
রাজা মরে না উক্তিটির ব্রিটেনের রাজার ক্ষেত্রে বলা হয়।
২১৫১৭
গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে ---
উত্তর
রবিবার দুপুর ১২টা
সমাধান
গ্রীনিচে যখন সময় রবিবার সকাল ৬টা তখন এর ৯০ ডিগ্রী পূর্বদিকে অবস্থিত স্থানের সময় হবে - - - রবিবার দুপুর ১২টা।
গ্রিনিচ থেকে পূর্ব দিকে গেলে ১° = ৪ মিনিট সময় যোগ হয় সেক্ষেত্রে গ্রিনিচ থেকে ৯০° পূর্বদিকে অবস্থিত স্থানের সময়।
অতএব গ্রিনিচ এ যখন সময় রবিবার সকাল ৬টা তখন ৯০° পূর্বদিকে সময় হবে দুপুর ১২টা।
২১৫১৮
বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হলো___
উত্তর
সিঙ্গাপুর
সমাধান
বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হল সিঙ্গাপুর। এর আয়তন ৭১২.৪ বর্গ কিলোমিটার।
২১৫১৯
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় ----
উত্তর
১ সেপ্টেম্বর, ১৯৩৯
সমাধান
দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় - - - - ১ সেপ্টেম্বর, ১৯৩৯।
দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানবসভ্যতার ইতিহাসে এ যাবৎকাল পর্যন্ত সংঘটিত সর্ববৃহৎ এবং সবচেয়ে ভয়াবহ যুদ্ধ।
১৯৩৯ সাল থেকে ১৯৪৫ সাল, এই ছয় বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়সীমা ধরা হলেও ১৯৩৯ সালের আগে এশিয়ায় সংগঠিত কয়েকটি সংঘর্ষকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ হিসেবে গণ্য করা হয়।
২১৫২০
পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল____
উত্তর
১৬৯ টি
সমাধান
আওয়ামীলীগ জিতে ১৬৭ টি।