২১৫৫৩
মাহাথির মোহাম্মদ কত বছর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন?
উত্তর
22
সমাধান
১৯৭৪ সালে দল নির্বাচনে জয়ী হবার পর তাকে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। মাত্র দুই বছর পর মাহাথির ১৯৭৬ এ উপ - প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেন।
এতে তিনি সফল হন। সেই থেকে টানা ২২ বছর মাহাথির মোহাম্মদ মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন।
২১৫৫৪
পাকিস্তান কোন সনে পারমাণবিক বোমার সফল বিস্ফোরণ ঘটায়?
উত্তর
1998
সমাধান
পাকিস্তান তাদের প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল ১৯৯৮ সালের মে মাসে - তার কিছুদিন আগে চালানো ভারতের একটি পারমাণবিক পরীক্ষার জবাবে।
.. ১৯৯৮ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী ঘোষণা করেছিলেন, ১৪ বছর পর এই প্রথম ভারত একটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে।
২১৫৫৫
Oslo শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কোন সনে?
উত্তর
1993
সমাধান
অসলো চুক্তি হচ্ছে ইসরায়েল এবং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) এর মধ্যে হওয়া একাধিক চুক্তির সম্মিলিত রূপ।
এর আওতায় ১৯৯৩ সালে ওয়াশিংটন ডিসিতে অসলো চুক্তি ১ সই হয়,
এবং তার ধারাবাহিকতায় মিশরের তাবায় ১৯৯৫ সালে অসলো চুক্তি ২ স্বাক্ষরিত হয়।
২১৫৫৬
ঢাকা সর্বপ্রথম কবে রাজধানীর মর্যাদা লাভ করে?
উত্তর
১৬১০ সালে
সমাধান
১৬১০ সালে সুবেদার ইসলাম খান চিশতি ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন।
প্রথমবারের মত ঢাকা রাজধানী হওয়ার মর্যাদা লাভ করে। তিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের নামানুসারে ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীর নগর।
২১৫৫৭
বাংলার রাজধানী হিসেবে সোনারগাঁও -এর পত্তন করেছিলেন কে?
উত্তর
ঈশা খান
সমাধান
ঈশা খাঁর রাজধানী ছিল সোনারগাঁও।
ঈশা খাঁর স্ত্রী সোনাবিবির নামে সোনারগাঁও এর নামকরণ করা হয়।
এখানে সোনাবিবির মাজার, পাঁচবিবির মাজার, গিয়াস উদ্দিন আযম শাহের সমাধি, ইব্রাহীম দানিশমান্দ - এর দরগা ইত্যাদি নানারকম স্থাপনা রয়েছে।
সোনারগাঁও - এ শিল্পাচার্য জয়নুল লোক ও কারুশিল্প জাদুঘর অবস্থিত।
২১৫৫৮
'পূর্বাশা' দ্বীপের অপর নাম কি?
উত্তর
দক্ষিণ তালপট্রি দ্বীপ
সমাধান
হাড়িয়াভাংগা নদীর মোহনায় বঙ্গোপসাগরে দক্ষিণ তালপট্টি বা পূর্বাশা দ্বীপের অবস্থান।
গঙ্গা - ব্রহ্মপুত্র বদ্বীপ অঞ্চলের উপকূলে অবস্থিত
এবং পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলবর্তী দ্বীপ।
১৯৭০ সালে ভোলা সাইক্লোনের পরবর্তীকালে বঙ্গোপসাগরে এর আবির্ভাব ঘটে, এবং কিছুকাল পরে এর অস্তিত্ত্ব বিলীন হয়।
২১৫৬০
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় ---
উত্তর
সূর্যগ্রহণ
সমাধান
যখন সূর্য ও পৃথিবীর মধ্যে চাঁদ অবস্থান করে তখন হয় - - - সূর্যগ্রহণ।
চাঁদ যখন পরিভ্রমণরত অবস্থায় কিছু সময়ের জন্য পৃথিবী ও সূর্যের মাঝখানে এসে পড়ে, তখন পৃথিবীর কোন দর্শকের কাছে সূর্য আংশিক বা সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় (কিছু সময়ের জন্য)। এই ঘটনাকে সূর্যগ্রহণ বলা হয়।
অমাবস্যার পরে নতুন চাঁদ উঠার সময় এ ঘটনা ঘটে। পৃথিবীতে প্রতি বছর অন্তত দুই থেকে পাচঁটি সূর্যগ্রহণ পরিলক্ষিত হয়। এর মধ্যে শূন্য থেকে দুইটি সূর্যগ্রহণ পূর্ণ সূর্যগ্রহণ হয়।